সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পিচ বরাবরই ব্যাটারদের পক্ষে কথা বলে এসেছে। এবারের পিচ রিপোর্ট অনুযায়ী আগামী কালও হাই স্কোরিং ম্যাচ আশা করা হচ্ছে।

সিডনি গ্রাউন্ড
শেষ আপডেট: 24 October 2025 19:46
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে হেরে ইতিমধ্যে একদিনের সিরিজ খুইয়েছে টিম ইন্ডিয়া (Australia Vs India)। শনিবার ভারতীয় সময় অনুযায়ী সকাল ন’টা থেকে সিডনিতে শুরু হবে তৃতীয় ওডিআই (Third ODI)। এই ম্যাচ জিততে পারলে কিছুটা হলেও সম্মান রক্ষা হবে শুভমন গিল ব্রিগেডের।
চলতি সিরিজে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স না থাকলেও অস্ট্রেলিয়া কিন্তু অশ্বমেধ ঘোড়ার মতো ছুটছে। ভারতের বিরুদ্ধে টানা দুটি জয়ের মাধ্যমে সিরিজ ইতিমধ্যে তারা পকেটে পুরে নিয়েছে। আর ভারত দুটিই ম্যাচেই চরম ব্যর্থ হয়েছে।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পিচ রিপোর্ট
সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পিচ বরাবরই ব্যাটারদের পক্ষে কথা বলে এসেছে। এবারের পিচ রিপোর্ট (Pitch Report) অনুযায়ী আগামী কালও (২৫ অক্টোবর) হাই স্কোরিং ম্যাচ আশা করা হচ্ছে। এই পরিস্থিতিতে টস জয়ী দলের প্রথমে ব্যাট করা উচিত।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওডিআই ম্যাচের পরিসংখ্যান
মোট ম্যাচ– ১৬৮
প্রথমে ব্যাট করা দল জিতেছে– ৯৬
প্রথমে বোলিং করা দল জিতেছে– ৬৪
গড় প্রথম ইনিংসের স্কোর– ২২৪ রান
গড় দ্বিতীয় ইনিংসের স্কোর- ১৮৯ রান
সর্বোচ্চ স্কোর– ৪০৮/৫ (৫০ ওভার) অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ
সর্বনিম্ন স্কোর– ৬৩/১০ (২৫.৫ ওভার) ভারত বনাম অস্ট্রেলিয়া
সর্বোচ্চ স্কোর তাড়া করা– ৩৩৪/৮ (৪৯.২ ওভার) অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড
সর্বনিম্ন স্কোর ডিফেন্ডেড– ১০১/৯ (৩০ ওভার) অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ
এদিকে জানা গিয়েছে, প্রথম দুই ম্যাচে বৃষ্টি থাবা বসালেও সিডনিতে বরুণ দেবের রোষ সম্ভবত দেখা যাবে না। পূর্বাভাষ অনুযায়ী, সিডনির আবহাওয়া মনোরম থাকবে। তাপমাত্রা থাকবে প্রায় ২৩ ডিগ্রি। বৃষ্টির সম্ভাবনা মাত্র পাঁচ শতাংশ, এবং ম্যাচটি কোনও বাধা ছাড়াই পুরো ৫০ ওভার খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি।