Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিনার চলাকালীন হঠাৎ হাজির বিশেষ অতিথি, ইঁদুর দেখে আতঙ্ক ছড়াল অজি ক্রিকেটারদের মধ্যে

ঘটনার সূত্রপাত অজি ক্রিকেটারদের ডিনারের সময়। হঠাৎই তাঁরা দেখতে পান ডাইনিং টেবিলের কাছে একটি ইঁদুর ঘোরাফেরা করছে। আতঙ্কে চিৎকার করে ওঠেন তাঁরা। 

ডিনার চলাকালীন হঠাৎ হাজির বিশেষ অতিথি, ইঁদুর দেখে আতঙ্ক ছড়াল অজি ক্রিকেটারদের মধ্যে

গ্রাফিক্স- দিব্যেন্দু দাস

সৌম্য বাগচী

শেষ আপডেট: 24 October 2025 17:49

দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যেই চলতি মহিলা ওডিআই বিশ্বকাপের (Women’s ODI World Cup) সেমিফাইনালে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষেইরয়েছে অজি ক্রিকেটাররা। তবে একটি ঘটনা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে সেই ঘটনার সঙ্গে বাইশ গজের কোনও সম্পর্ক নেই। 

এখন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটাররা রয়েছেন বিশাখাপত্তনমের টিম হোটেলে। সেই হোটেলেই এমন একটি ঘটনা ঘটে, যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে মেগ ল্যানিং, তাহিলা ম্যাকগ্রাথ, অ্যালিসা হিলিদের মধ্যে। জানা গিয়েছে, হোটেলের ডাইনিং এলাকায় হঠাৎ একটি ইঁদুর দেখতে পাওয়ার পর আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা

ঘটনার সূত্রপাত অজি ক্রিকেটারদের ডিনারের সময়। হঠাৎই তাঁরা দেখতে পান ডাইনিং টেবিলের কাছে একটি ইঁদুর ঘোরাফেরা করছে। আতঙ্কে চিৎকার করে ওঠেন তাঁরা। অনেকেই আবার চেয়ারের উপরেও উঠে পড়েন ভয় পেয়ে। তাঁদের চিৎকারে ছুটে আসেন হোটেল কর্মীরা। তাঁরা দ্রুত ইঁদুরটিকে ধরার চেষ্টা শুরু করেন। তাড়া খেয়ে ইঁদুরটিও এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটতে শুরু করে। ক্রিকেটাররা আরও আতঙ্কিত হয়ে পড়েন।

ক্রিকেট অস্ট্রেলিয়া পরে একটি মজার ভিডিও প্রকাশ করে, যেখানে খেলোয়াড়রা ঘটনার বর্ণনা দেন। একজন ক্রিকেটার বলেন, “আমরা ভাবছিলাম এটি চলে গেছে, কিন্তু এটি আবার ফিরে এল এবং আমরা সবাই আবার চিৎকার করে উঠাম

তবে এই ঘটনা কিন্তু হোটেলের স্বাস্থ্যমান ও পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বিশ্বকাপের মতো ইভেন্টে হোটেলের মান যদি এরকম হয়ে থাকে, তখন গাফিলতি নিয়ে প্রশ্ন তো উঠবেই।


```