Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজ গম্ভীরের বাড়িতে ‘ওপেন এয়ার ডিনারে’ টিম ইন্ডিয়া! আয়োজন কি শেষ মুহূর্তে ভেস্তে যেতে পারে?

আয়োজনটা শেষ পর্যন্ত হবে কি না, তা নিয়ে ঘনিয়েছে অনিশ্চয়তা। কারণ, আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ, বুধবার দিল্লিতে বৃষ্টির প্রবল সম্ভাবনা।

আজ গম্ভীরের বাড়িতে ‘ওপেন এয়ার ডিনারে’ টিম ইন্ডিয়া! আয়োজন কি শেষ মুহূর্তে ভেস্তে যেতে পারে?

গৌতম গম্ভীর

রূপক মিশ্র

শেষ আপডেট: 7 October 2025 12:05

দ্য ওয়াল ব্যুরো: সিরিজে ১–০ এগিয়ে ভারত (India)। আমদাবাদের (Ahmedabad) প্রথম টেস্টে (Test) ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) ইনিংস ও ১৪০ রানে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টের আগে আপাতত এখন একটু নিঃশ্বাস নেওয়ার সময়। আর সেই ফাঁকে দলের হেডকোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) আয়োজন করেছেন এক বিশেষ ডিনারের—নিজের বাড়িতে, খোলা আকাশের নীচে!

সূত্রের খবর, বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) শুরু হতে চলা দ্বিতীয় লড়াইয়ের আগের রাতে দলের সমস্ত খেলোয়াড়কে আমন্ত্রণ জানিয়েছেন গম্ভীর। ডিনার হবে তাঁর বাসভবনের বাগানে, ‘ওপেন এয়ার’ পরিবেশে—যেখানে কোচের সঙ্গে আলাপ, হালকা গল্পগুজব আর খানিক ‘টিম বন্ডিং’ ঝালিয়ে নেওয়া!

তবে আয়োজনটা শেষ পর্যন্ত হবে কি না, তা নিয়ে ঘনিয়েছে অনিশ্চয়তা। কারণ, আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ, বুধবার দিল্লিতে বৃষ্টির প্রবল সম্ভাবনা। যদি আকাশ ভেঙে নামে, তাহলে বাতিল হতে পারে গোটা অনুষ্ঠান।

সূত্রের খবর, গম্ভীর নাকি শুরু থেকেই চেয়েছিলেন, এই নৈশভোজ হোক ফাঁকা পরিসরে। আনুষ্ঠানিকতা নয়—একটা নির্ভেজাল আড্ডার আসর, যেখানে সিনিয়র-জুনিয়র মিলে মাঠের বাইরের সম্পর্ক আরও মজবুত করা যায়। কিন্তু সেই পরিকল্পনা এখন নির্ভর করছে মেঘের মর্জির উপরে।

এদিকে, ময়দানের খেলায় ভারত এখন দুরন্ত ফর্মে। আমদাবাদে প্রথম টেস্টে জ্বলে উঠেছিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)—একাই ব্যাটে ১০৪* ও বলে ৪ উইকেট তুলে এনে ম্যাচের সেরা (Player of the Match)। সঙ্গে বুমরাহ (Jasprit Bumrah) ও মহম্মদ সিরাজের (Mohammed Siraj) আগুনে বোলিংয়ে গুটিয়ে গিয়েছিল ক্যারিবিয়ান ব্যাটিং। প্রথম ইনিংসে ভারতের রান ছিল ৪৪৮/৫—শতরান করেন কেএল রাহুল (KL Rahul), ধ্রুব জুরেল (Dhruv Jurel) ও জাডেজা। এরপর ওয়েস্ট ইন্ডিজকে ১৬২ ও ১৪৬ রানে বান্ডিল করে জয় ছিনিয়ে নেয় ভারত। যার সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট টেবিলে আপাতত তৃতীয় স্থানে টিম ইন্ডিয়া।


```