Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের টার্গেট ১৩৫, ইংল্যান্ডের ছ’উইকেট! আজ রাহুল-পন্থের সামনে টিকে থাকাটাই আসল পরীক্ষা

শেষ দিন, চূড়ান্ত অঙ্ক। নাটকের পালা গুটবে আজই। অন্তিম ফলাফল টিম ইন্ডিয়ার জন্য ট্র্যাজেডিঘন পরাজয় নাকি মহাকাব্যিক জয়—কোনটা বয়ে আনবে, তার আন্দাজ মিলবে দিনের প্রথম সেশনে।

ভারতের টার্গেট ১৩৫, ইংল্যান্ডের ছ’উইকেট! আজ রাহুল-পন্থের সামনে টিকে থাকাটাই আসল পরীক্ষা

কেএল রাহুল

শেষ আপডেট: 14 July 2025 11:28

দ্য ওয়াল ব্যুরো: তৃতীয় দিনে ভারত যখন ইংল্যান্ডের সমসংখ্যক ৩৮৭ রান তুলে অল আউট হল, তখন ম্যাচটা পঞ্চাশ-পঞ্চাশ ছিল।

হিসেবটা চতুর্থ দিনের শেষেও বদলাল না। এখনও যে কেউ লর্ডস টেস্ট জিতে নিতে পারে। পঞ্চম দিনে ভারতের সামনে টার্গেট ১৩৫। অন্যদিকে ইংল্যান্ডের প্রয়োজন ছ’উইকেট। শেষ দিন, চূড়ান্ত অঙ্ক। নাটকের পালা গুটবে আজই। অন্তিম ফলাফল টিম ইন্ডিয়ার জন্য ট্র্যাজেডিঘন পরাজয় নাকি মহাকাব্যিক জয়—কোনটা বয়ে আনবে, তার আন্দাজ মিলবে দিনের প্রথম সেশনে।

প্রথম ইনিংসে দুই দল সমান রান করেছিল। এই ঘটনা আশ্চর্জনক না হলেও বিরল। কিন্তু তারপর লড়াইয়ের পাল্লা একবার এদিক, আরেকবার ওদিক—দু’দিকেই বাঁক খেল। চতুর্থ দিনে পড়ল ১৪খানা উইকেট। মাঠে উত্তেজনা, গ্যালারিতে স্যুট-টাই পরা অতিথিরাও ব্রিটিশ ভব্যতার ধার না ধেরে দাঁড়িয়ে পড়েছেন। সারা দিন জুড়ে চলল রানের লড়াই, উইকেটের লড়াই… স্নায়ুর লড়াই।

দিনশেষে ভারতের স্কোর ৫৮/৪-এ থেমেছে। শুভমান গিল (৬) ব্যর্থ। করুণ নায়ারও (১৪) ফিরেছেন দ্রুত। যশস্বী জয়সওয়াল (০) আর্চারের বাউন্সারে ক্যাচ তুলে ড্রেসিং রুমের পথ ধরেছেন। অন্তিম ডেলিভারিতে বেন স্টোকস ভেঙে দিয়েছেন নাইটওয়াচম্যান আকাশ দীপের স্টাম্প।

কিন্তু এতকিছুর পরেও চাপের মুহূর্তে বুক চিতিয়ে খেলে চলেছেন কেএল রাহুল। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর আবার দাঁতে দাঁত চিপে মরণপণ লড়াই। এখনও অপরাজিত। রান করলেন সামান্য (৩৩)। কিন্তু উইকেটের বিষদাঁত ভাঙলেন, আর্চারদের প্রাথমিক দাপটটুকু সামলে দিলেন।

তাঁর সঙ্গী ঋষভ পন্থ। গতকাল দু’জনের একজনও যদি আউট হতেন, নিঃসন্দেহে প্রতিবেদনের শিরোনামে লিখে ফেলা যেত: ‘অ্যাডভান্টেজ ইংল্যান্ড’। সেটা সত্যি হতে পারে পঞ্চম দিনের প্রথম সেশনেও। যদি চটজলদি পার্টনারশিপ ভেঙে যায়। ভারত অবধারিতভাবে ব্যাটিং ধসের কবলে পড়তে পারে। যেমনটা শুধু লর্ডসের প্রথম ইনিংস নয়, এখনও পর্যন্ত সিরিজজুড়ে হয়ে এসেছে। ফলে, টেস্ট জিততে হলে এই দু’জনকে প্রথম ঘণ্টার ঝড় যে কোনও মূল্যে সামলাতেই হবে। টার্গেট ছোট। তাই রান না আসুক। কিন্তু উইকেট হারানো চলবে না।

ইতিহাস যদিও গৌতম গম্ভীরের রাতের ঘুম কেড়ে নিতে পারে। লর্ডসে এর আগে ভারত ১৪০-র বেশি রান তাড়া করে একবারও জিততে পারেনি। আর ১৯০-এর বেশি টার্গেট তাড়া করে জেতার নজির মাত্র ছ’বার। এই তথ্যই বুঝিয়ে দিচ্ছে, রাহুলদের সামনে চ্যালেঞ্জটা কত বড়! ইংল্যান্ড শিবিরও জানে—জয়ের রাস্তা কতটা কঠিন। তাই তো রুদ্ধশ্বাসে শেষ ঘণ্টায় তীব্র আক্রমণ চালিয়েছেন ব্রায়ডন কার্স (২ উইকেট) ও জোফ্রা আর্চার (১ উইকেট)।

প্রসঙ্গত, তিনদিনের উত্তেজনার রেশ গতকালও উবে যায়নি। শনিবার গিল ও ক্রলির কথা কাটাকাটির আঁচ রবিবার আরও রূঢ়। তর্ক-বিতর্ক, স্লেজিং-পালটা স্লেজিং… সব মিলিয়ে বক্স অফিস হিট! আকাশ দীপ যখন টিকে থাকার চেষ্টা করছেন, তখনই উলটো দিক থেকে আসছে স্লেজিংয়ের বাউন্সার। যখন মনে হচ্ছে, কোনওমতে উইকেটে টিকে যাবেন আকাশ, তখনই বেন স্টোকসের ডেলিভারিতে ক্লিন বোল্ড! তৃতীয় দিন ক্রলি আলো কমে আসা নিয়ে অনুযোগ জানিয়েছিলেন, অহেতুক সময় নষ্ট করছিলেন। সেই থেকে বিতর্ক। গতকাল রাহুল-আকাশ মিলে একই কারবার করতে গেলে তেড়ে আসেন ইংরেজ খেলোয়াড়রা।

এসবের মধ্যে হেড কোচ গৌতম গম্ভীর ডাগআউটে সারা দিন বল হাতে বসে রইলেন। প্রতিটা ডেলিভারিতে মুঠি আঁটা। বোলারদের দাপটে হাসলেও, শেষবেলায় চার উইকেট হারিয়ে মুখ কালো। টপ অর্ডারের ব্যাটিং বিপর্যয় দেখে নিঃশব্দ ড্রেসিংরুমে অন্তর্হিত হলেন!

যদিও রবিবার লর্ডসের নায়ক ওয়াশিংটন সুন্দর। বল হাতে চার উইকেট। ম্যাচ শেষে বললেন, ‘ফলাফল যেমনই হোক, আমরা ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামব। লর্ডসে টেস্ট জেতা সবার স্বপ্ন!’

অন্যদিকে, ইংল্যান্ড দলের বার্তা একটাই—আজ প্রথম ঘণ্টার মধ্যেই ছ’টা উইকেট তুলে নেওয়া। লর্ডসে সাতসকাল বল সুইং করবে। তা সামলানো রাহুল-পন্থের পক্ষে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।

আপাতনিষ্প্রাণ উইকেটের হঠাৎ জেগে ওঠার ইঙ্গিত যদিও গতকালই মিলেছিল। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯২-তে গুটিয়ে দেয় ভারত। বুমরাহ থিতিয়ে যাওয়া ছন্দ ফিরে পান। বেন ডাকেট, ওলি পোপকে ফিরিয়ে রীতিমতো আগুনে মেজাজে মহম্মদ সিরাজ সিরাজ। জাক ক্রলিকে তুলে নেন তরুণ নীতিশ কুমার রেড্ডি। যদিও সবচেয়ে বড় ধাক্কা এল, যখন হ্যারি ব্রুককে আউট করলেন আকাশ দীপ। এক ওভারে ১৫ রান মেরে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন ব্রুক। গিল বুদ্ধিমানের মতো ফাইন লেগে ফিল্ডার সরিয়ে দেন। পরের বলেই ফাঁদে পড়ে সুইপ করতে গিয়ে আউট হন—ইংল্যান্ড তখন ৮৭/৪।

স্টোকস-রুট মিলে কিছুটা সামাল দিলেও, টি-ব্রেকের পর বল হাতে চেনা মেজাজে ওয়াশিংটন সুন্দর। একে একে ফেরালেন রুট, স্টোকস, তারপর জেমি স্মিথকে। একটা স্পেলেই ইংল্যান্ডের মিডল অর্ডার পুরোপুরি তছনছ। বাশিরকে এলবিডব্লিউ করে নিজের চতুর্থ উইকেট তুলে নেন টিম ইন্ডিয়ার স্পিনার।


```