Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

T20 World Cup: ভারত-পাক ম্যাচ সহজ নয়, তবু এগিয়ে কে? ‘ফেভারিট’ টিম বেছে নিলেন সৌরভ

সৌরভ বলেন, ‘এটা বিশ্বকাপের বড় ম্যাচ। ১৫ ফেব্রুয়ারি ভারত-পাক লড়াই। ওদের পক্ষে ভারতের বিরুদ্ধে জেতা সহজ হবে না। ভারত খুব ভালো টিম!’

T20 World Cup: ভারত-পাক ম্যাচ সহজ নয়, তবু এগিয়ে কে? ‘ফেভারিট’ টিম বেছে নিলেন সৌরভ

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 10 February 2026 16:06

দ্য ওয়াল ব্যুরো: ১৫ ফেব্রুয়ারি। ক্যালেন্ডারের পাতায় তারিখটা লাল কালি দিয়ে গোল করা। কারণ একটাইসেই দিন মহারণ, ভারত বনাম পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup) এই লড়াই মানেই আলাদা উত্তেজনা, আলাদা চাপ। আর সেই বহুচর্চিত দ্বৈরথের আগে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। স্পষ্ট ভাষায় জানালেন, দ্বৈরথ মোটেও সহজ নয়। তবে একই সঙ্গে জানালেন, এবারের ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী।

‘ভারতের বিরুদ্ধে খেলাটা কখনওই সহজ নয়

কলকাতায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, ‘এটা বিশ্বকাপের বড় ম্যাচ। ১৫ ফেব্রুয়ারি ভারত-পাক লড়াই। ওদের পক্ষে ভারতের বিরুদ্ধে জেতা সহজ হবে না। ভারত খুব ভালো টিম!তাঁর এই মন্তব্য এসেছে এমন এক সময়, যখন পাকিস্তান সরকার (Government of Pakistan) বয়কট ভুলে আনুষ্ঠানিকভাবে নিজেদের দলকে মাঠে নামার নির্দেশ দিয়েছে।

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান মহসিন নাকভি (Mohsin Naqvi) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shehbaz Sharif) সঙ্গে বৈঠক করে আইসিসি (ICC) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) সঙ্গে হওয়া আলোচনার বিস্তারিত তুলে ধরেন। সেই আলোচনার পরই পাক সরকার সিদ্ধান্ত নেয়ম্যাচ বয়কট নয়, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মাঠেই নামবেন সলমন-বাবররা।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ম্যাচ ভেন্যু সরানোর আবেদন আইসিসি খারিজ করায় বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। তার প্রতিবাদে ভারত-ম্যাচ থেকে সরে আসার কথা ভাবছিল পাকিস্তান। শেষমেশ আইসিসি ও অন্যান্য বোর্ডের সঙ্গে আলোচনার পর সেই অবস্থান থেকে আকস্মিক কিন্তু প্রত্যাশিত ইউ-টার্ন!

সৌরভের পছন্দের টিমে কারা?

টি-২০ বিশ্বকাপের যাত্রারম্ভ নিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক বেশ আশাবাদী। তাঁর কথায়, ‘টুর্নামেন্ট দারুণ শুরু হয়েছে। নেদারল্যান্ডস (Netherlands), স্কটল্যান্ড (Scotland), নেপাল (Nepal)—কাউকেই দুর্বল লাগছে না!’ একই সঙ্গে তিনি নিজের পছন্দের ভারতীয় ক্রিকেটারদের নামও জানান। যে তালিকায় রয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও ঈশান কিষাণ (Ishan Kishan)। তাঁর মতে, এই চারজনই টি-২০ ক্রিকেটে ম্যাচের মোড় ঘোরাতে পারেন।

গ্রুপ এ-র প্রথম ম্যাচে ভারত যুক্তরাষ্ট্রকে (USA) ২৯ রানে হারিয়েছে। সেই খেলায় অধিনায়ক সূর্যকুমার যাদব ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেন। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে দাপুটে বার্তা ছুড়ে দিয়েছে টিম ইন্ডিয়া।

সামনে কী সূচি?

বর্তমানে ভারতীয় দল রয়েছে দিল্লিতে (Delhi)। ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে গ্রুপ পর্বের পরের খেলা। তারপরই ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে (Colombo) বহুপ্রতীক্ষিত পাকিস্তান-ম্যাচ। গ্রুপ পর্বের শেষ লড়াই ১৮ ফেব্রুয়ারি আমদাবাদে (Ahmedabad), প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

এই বিশ্বকাপে ভারতের স্কোয়াডে রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) অধিনায়ক হিসেবে। সঙ্গে অভিষেক শর্মা, তিলক বর্মা (Tilak Varma), সঞ্জু স্যামসন (Sanju Samson), শিবম দুবে (Shivam Dube), ঈশান কিষাণ, হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya), অর্শদীপ সিং (Arshdeep Singh), জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা (Harshit Rana), বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), কুলদীপ যাদব (Kuldeep Yadav), অক্ষর প্যাটেল (Axar Patel), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ও রিঙ্কু সিং (Rinku Singh)।

সব মিলিয়ে বড় ম্যাচে চাপ থাকবে, উত্তেজনা বইবে। গাঙ্গুলীর কথায়, লড়াই সহজ নয়। কিন্তু এই ভারতীয় দল জানে কীভাবে গ্র্যান্ড মঞ্চে নিজেদের সেরা খেলাটা বের করে আনতে হয়। আপাতত ১৫ ফেব্রুয়ারি সবচেয়ে বড় পরীক্ষা।


```