Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ফাইনালে স্বপ্নভঙ্গ, খেতাব অধরা! তবু সৌরভকে আফ্রিকার টি-২০ লিগের পরের পর্বে দেখতে চান স্মিথ

এই মরশুমে প্রিটোরিয়া ক্যাপিটালসের বড় প্রাপ্তি ডিওয়াল্ড ব্রেভিস। ৩৭০ রান, স্ট্রাইক রেট ১৫৬-এর বেশি আর ফাইনালে সেঞ্চুরি—পুরো টুর্নামেন্টে নিজের পরিণত ভার্সন দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। 

ফাইনালে স্বপ্নভঙ্গ, খেতাব অধরা! তবু সৌরভকে আফ্রিকার টি-২০ লিগের পরের পর্বে দেখতে চান স্মিথ

সৌরভ ও স্মিথ

রূপক মিশ্র

শেষ আপডেট: 28 January 2026 11:36

দ্য ওয়াল ব্যুরো: ফাইনালের মঞ্চে আবারও অধরা ট্রফি। তবু কোচ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নিয়ে সন্তুষ্ট দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগ কর্তৃপক্ষ। এসএ২০ লিগের (SA20 League) কমিশনার গ্রেম স্মিথ (Graeme Smith) স্পষ্ট জানিয়ে দিলেন—তাঁরা পরের মরশুমেও কোচ হিসেবে সৌরভকে ফেরাতে আগ্রহী!

প্রিটোরিয়া ক্যাপিটালসকে (Pretoria Capitals) এ যাত্রা ফাইনাল পর্যন্ত নিয়ে গেলেও, শেষ ম্যাচে সানরাইজার্স ইস্টার্ন কেপের (Sunrisers Eastern Cape) কাছে হার মানতে হয়। ডিওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) দুরন্ত সেঞ্চুরির পরেও ১৫৯ রান রক্ষা করতে পারেনি ক্যাপিটালস। ফলে টানা তৃতীয়বার এসএ২০ খেতাব জিতে নেয় সানরাইজার্স।

সৌরভের নেতৃত্বে সন্তুষ্ট লিগ কর্তৃপক্ষ

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভের কাছে দক্ষিণ আফ্রিকার মাটিতে ফাইনালে পরাজয় নতুন কিছু নয়। ২০০৩ সালের বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার হাতে স্বপ্নভঙ্গ হয়েছিল। সেই স্মৃতি টেনে শিরোনাম তৈরি হলেও, গ্রেম স্মিথের দৃষ্টিভঙ্গি আলাদা। ইন্ডিয়া টুডে-কে (India Today) দেওয়া এক সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক বলেন, ‘আমি বিষয়টা অন্যভাবে দেখি। ২০০৩ বিশ্বকাপ হোক বা এবার প্রিটোরিয়া ক্যাপিটালস—সৌরভের অভিযান দারুণ ছিল। দলকে সে খুব ভালোভাবে নেতৃত্ব দিয়েছে। পুরোপুরি যুক্ত ছিল, আবেগ দেখিয়েছে, দায়বদ্ধতাও। ওর অভিজ্ঞতা আর নেতৃত্ব এই লিগের জন্য অত্যন্ত মূল্যবান। আমরা ওকে আবার দেখতে চাই।’ স্মিথের বক্তব্যে পরিষ্কার, ফলাফল যাই হোক না কেন, কোচ হিসেবে সৌরভের কাজ নিয়ে সন্তুষ্ট এসএ২০ কর্তারা।

ব্রেভিসের উত্থানেও সৌরভের ছাপ

এই মরশুমে প্রিটোরিয়া ক্যাপিটালসের বড় প্রাপ্তি ডিওয়াল্ড ব্রেভিস। ৩৭০ রান, স্ট্রাইক রেট ১৫৬-এর বেশি আর ফাইনালে সেঞ্চুরি—পুরো টুর্নামেন্টে নিজের পরিণত ভার্সন দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। স্মিথের মতে, মরশুমের শুরুতে কিছুটা সমস্যায় পড়লেও দ্রুত মানিয়ে নেন ব্রেভিস। কৌশল বুঝে নিজের খেলা বদলান। দলের প্রয়োজনে ব্যাটিং অর্ডারেও বদল আনা হয়। ফাইনালে পাওয়ারপ্লেতেই নামেন, যেখানে সাধারণত তিনি মিডল অর্ডার ব্যাটার। দায়িত্ব বাড়লেও চাপ সামলাতে পেরেছেন ব্রেভিস।

বিশ্বকাপের আগে প্রশ্ন ভূমিকা নিয়ে

ব্রেভিসের এই পারফরম্যান্স বিশ্বকাপের (T20 World Cup) আগে দক্ষিণ আফ্রিকা দলের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করছেন স্মিথ। তাঁর কথায়, ‘বিশ্বকাপে ওকে কোথায় ব্যাট করানো হবে—তিন-চার নম্বরে, না পাঁচ-ছয়ে—এই সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে!’

তালিকা মতে, দক্ষিণ আফ্রিকা রয়েছে গ্রুপ ডি-তে। ৯ ফেব্রুয়ারি কানাডার (Canada) বিরুদ্ধে অভিযান শুরু করবে। তার আগে এসএ২০-তে সৌরভের কোচিং ও ব্রেভিসের উন্নতি—দু’দিকেই নজরে রাখছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট মহল।


```