Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

T20 World Cup: বিশ্বকাপ ফাইনালের আগে জমকালো সমাপ্তি অনুষ্ঠান, মঞ্চে রিকি মার্টিন

টি–২০ বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান রবিবার, ৮ মার্চ। ভেন্যু—আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। 

T20 World Cup: বিশ্বকাপ ফাইনালের আগে জমকালো সমাপ্তি অনুষ্ঠান, মঞ্চে রিকি মার্টিন

রিকি মার্টিন

রূপক মিশ্র

শেষ আপডেট: 7 March 2026 13:48

দ্য ওয়াল ব্যুরো: এক মাসের রোমাঞ্চকর ক্রিকেটযুদ্ধের পর্দা নামতে চলেছে। টি–২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) ফাইনালে রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) মুখোমুখি ভারত (India)-নিউজিল্যান্ড (New Zealand)। আর সেই মহারণের আগে আয়োজিত হতে চলেছে জমকালো সমাপ্তি অনুষ্ঠান।

সেমিফাইনালে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ভারত মুম্বইয়ে ইংল্যান্ডকে (England) ৭ রানে হারিয়ে ফাইনালে ওঠে। অন্যদিকে কলকাতায় দক্ষিণ আফ্রিকাকে (South Africa) ৯ উইকেটে পরাস্ত করে শেষ চারে জয় ছিনিয়ে নেয় নিউজিল্যান্ড (New Zealand)। আপাতত টিম ইন্ডিয়ার সামনে তৃতীয়বার শিরোপা জয়ের সুযোগ। আর কিউয়িদের লক্ষ্য প্রথমবার ট্রফিজয়। মাঠের লড়াই হাড্ডাহাড্ডি হবে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। পাশাপাশি বর্ণময় হতে চলেছে ফাইনালের আগে সমাপ্তি অনুষ্ঠান।

অনুষ্ঠান কখন, কোথায়?

টি–২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সমাপ্তি অনুষ্ঠান রবিবার, ৮ মার্চ। ভেন্যু—আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম (Narendra Modi Stadium)। ফাইনাল ম্যাচ শুরুর আগে এই আয়োজন দিয়ে শেষ হবে এবারের টুর্নামেন্ট।

কারা থাকবেন মঞ্চে?

সমাপ্তি অনুষ্ঠানে আন্তর্জাতিক ও ভারতীয় সংগীতজগতের একাধিক তারকা পারফর্ম করবেন। মঞ্চ মাতাবেন পুয়ের্তো রিকোর জনপ্রিয় গায়ক রিকি মার্টিন (Ricky Martin)। সঙ্গে বলিউড থেকে সুখবীর সিং (Sukhbir Singh) এবং গুজরাতের জনপ্রিয় গায়িকা ফাল্গুনি পাঠক (Falguni Pathak)।

কখন শুরু হবে অনুষ্ঠান?

সমাপ্তি অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টা ৩০ মিনিটে।


```