Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

T20 World Cup Final: ঝরবে বৃষ্টি নাকি গড়াবে ঘাম? আমদাবাদ নিয়ে কী বলছে হাওয়া অফিস?

আজকের ফাইনালে বৃষ্টির বাধা নেই। তবে খেলোয়াড় ও দর্শকদের সামনে বড় চ্যালেঞ্জ হতে পারে গরম এবং আর্দ্রতা।

T20 World Cup Final: ঝরবে বৃষ্টি নাকি গড়াবে ঘাম? আমদাবাদ নিয়ে কী বলছে হাওয়া অফিস?

আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম

রূপক মিশ্র

শেষ আপডেট: 8 March 2026 16:16

দ্য ওয়াল ব্যুরো: টি–২০ বিশ্বকাপ ফাইনালের দিন আমদাবাদের আকাশ পরিষ্কার। বৃষ্টির সম্ভাবনা নেই। তবে গরম থাকার জোর সম্ভাবনা। ভারতীয় আবহাওয়া দফতরের (India Meteorological Department) পূর্বাভাস অনুযায়ী, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে প্রায় ১৯ ডিগ্রিতে।

আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আজ মুখোমুখি ভারত (India cricket team)-নিউজিল্যান্ড (New Zealand cricket team)। খেলার আগে আবহাওয়ার দিকে নজর ক্রিকেটপ্রেমীদের। কারণ বড় ম্যাচে বৃষ্টির আনাগোনা বা মেঘলা আকাশ অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

সাফসুতরো আকাশ, গরম বাড়ছে

হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আমদাবাদে আকাশ মূলত পরিষ্কার। দিনের বেলায় তাপমাত্রা দ্রুত বেড়েছে। গুজরাতের (Gujarat) বেশিরভাগ এলাকাতেই এখন দিনের তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। যা, আবহাওয়া দফতরের বক্তব্য অনুযায়ী, আগামী কয়েক দিনে আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তীব্র গরমের সঙ্গে আর্দ্রতার মাত্রাও কিছুটা বেশিই থাকবে।

উপকূল এলাকার আর্দ্রতা

আপাতত গুজরাতের উপকূলবর্তী অঞ্চল এবং সৌরাষ্ট্র–কচ্ছ (Saurashtra and Kutch) এলাকার হাওয়া গরম ও আর্দ্র। ৯ থেকে ১১ মার্চের মধ্যে পরিস্থিতি আরও স্পষ্ট হতে পারে। আজকের ম্যাচে বড় সংখ্যায় দর্শক মাঠে থাকবেন বলে মনে করা হচ্ছে। স্টেডিয়াম হাউসফুল। ফলে গরমের প্রভাব গ্যালারিতেও বিলক্ষণ পড়বে।

অবশ্য, ইদানীং শুধু পশ্চিমি রাজ্যে নয়, দেশের একাধিক অংশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। ৭ মার্চ মহারাষ্ট্রের (Maharashtra) আকোলায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াসে। রাজস্থান (Rajasthan), দক্ষিণ হরিয়ানা (Haryana), দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ (Uttar Pradesh) এবং মধ্য ভারতের কয়েকটি অঞ্চলেও পারদ ৩৫ থেকে ৪০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে। যা হাওয়া অফিসের অনুমানমতে, উত্তর-পশ্চিম ভারত ও মধ্য ভারতের কিছু অঞ্চলে আগামী কয়েক দিনে ধীরে ধীরে আরও বৃদ্ধি পাবে।

সব মিলিয়ে আজকের ফাইনালে বৃষ্টির বাধা নেই। তবে খেলোয়াড় ও দর্শকদের সামনে বড় চ্যালেঞ্জ হতে পারে গরম এবং আর্দ্রতা।


```