Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

T20 World Cup Final: আমদাবাদে মহারণ! আজ কিউয়িদের বিরুদ্ধে এই ৩ ভুল নৈব নৈব চ

ফাইনালে প্রত্যাশার ভার আলাদা। ছোট স্খলনও বড় হয়ে ওঠে। তাই হিসেব পরিষ্কার—ত্রুটি কম, পরিকল্পনা স্পষ্ট হওয়া জরুরি। তাতেই বিদ্ধ হবে নিউজিল্যান্ড, ঘুচে যাবে দীর্ঘদিনের ‘কিউয়ি জিনক্স’।

T20 World Cup Final: আমদাবাদে মহারণ! আজ কিউয়িদের বিরুদ্ধে এই ৩ ভুল নৈব নৈব চ

সূর্যকুমার যাদব

রূপক মিশ্র

শেষ আপডেট: 8 March 2026 10:43

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ ফাইনাল। মঞ্চ আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম (Narendra Modi Stadium)। সামনে নিউজিল্যান্ড (New Zealand cricket team)। লক্ষ্য—খেতাব ধরে রাখা। টি–২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2026) ভারত (India cricket team) যদি আজ জেতে, তাহলে ইতিহাস। এই ফরম্যাটে প্রথম দল হিসেবে টানা দু’বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার নজির গড়বে।

কিন্তু চিন্তা বাড়াচ্ছে এক অস্বস্তিকর পরিসংখ্যান। টি–২০ বিশ্বকাপের ইতিহাসে নক আউট পর্বে এখনও পর্যন্ত নিউজিল্যান্ডকে একবারও হারাতে পারেনি টিম ইন্ডিয়া। তিন ম্যাচে তিন হার। তাই অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দলের সামনে শুধু ট্রফির লড়াই নয়, রয়েছে পুরনো হিসেব মেটানোর সুযোগও।

ইতিহাস বলছে, কিউয়িদের বিরুদ্ধে ভারতের ছোটখাট ভুলই অনেক সময় বড় পার্থক্য গড়ে দিয়েছে। তাই বিশেষজ্ঞদের মতে, আজ ফাইনাল জিততে হলে তিন বিশেষ ফাঁদ সূর্য বাহিনীকে এড়িয়ে চলতেই হবে।

ব্যাটিং অর্ডারে অস্থিরতা নয়

বড় ম্যাচের আগে দল অনেক সময় অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা করে বসে। অতীতে ভারত তার খেসারত দিয়েছে। ২০২১ টি–২০ বিশ্বকাপে এই নিউজিল্যান্ডের বিরুদ্ধেই হঠাৎ ব্যাটিং অর্ডার বদলে দেওয়া হয়েছিল। ওপেনিং থেকে সরিয়ে তিন নম্বরে পাঠানো হয় রোহিত শর্মাকে (Rohit Sharma)। ওপেনে নামেন ঈশান কিষাণ (Ishan Kishan)। ফল—ছন্দহীন ব্যাটিং, মাত্র ১১০ রানে মুড়িয়ে যায় গোটা লাইন আপ।

এবারের টিম যদিও ভিন্ন দর্শনে তৈরি। অধিনায়ক সূর্যকুমার যাদব বারবার জানিয়েছেন, খেলোয়াড়দের স্বাধীনতা ও সরল পরিকল্পনাই দলের শক্তি। তবে ওপেনার অভিষেক শর্মার (Abhishek Sharma) সাম্প্রতিক ফর্ম নিয়ে জোরালো প্রশ্ন। সেই কারণে যদি আবার ব্যাটিং অর্ডারে অস্থিরতা দেখা দেয়, তা বিপজ্জনক হতে পারে। বড় ম্যাচে ধীরতা-স্থিরতা অনেক সময় চতুর কৌশলের থেকেও বেশি জরুরি।

স্পিনের ফাঁদে আটকে পড়া চলবে না

নিউজিল্যান্ডের বড় শক্তি তাদের নিয়ন্ত্রিত স্পিন। মিচেল স্যান্টনার (Mitchell Santner) এবং ঈশ সোধি (Ish Sodhi) বহুবার ভারতের ব্যাটিংকে চাপে ফেলেছেন। ২০১৬ টি–২০ বিশ্বকাপে নাগপুরে টিম ইন্ডিয়ার ইনিংস থেমে গিয়েছিল মাত্র ৭৯ রানে। সেই ম্যাচে কিউয়িদের স্পিনই খেলার মোড় ঘুরিয়ে দেয়।

এই টুর্নামেন্টেও স্যান্টনার স্পষ্ট জানিয়েছেন, তাঁদের পরিকল্পনা একটাই—মাঝের ওভারগুলোয় ম্যাচের গতি থামিয়ে দেওয়া। তাই সূর্যকুমার যাদব, তিলক বর্মাদের (Tilak Varma) দায়িত্ব গুরুত্বপূর্ণ। স্পিনারদের শুধু সামলানো নয়, মাঝেমধ্যে আক্রমণও শানাতে হবে। নইলে রানরেটের চাপ বাড়বে, আর তাতেই বিপদ।

আমদাবাদের স্মৃতি ভুলতে হবে

আজকের ময়দান ভারতের জন্য আবেগের জায়গা। কিন্তু সমস্ত স্মৃতি সুখের নয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে এই আমদাবাদেই অস্ট্রেলিয়ার (Australia cricket team) কাছে হারতে হয়েছিল। বিপুল প্রত্যাশা জাগিয়েও ট্রফি ছাড়া, খালি হাতে মাঠ ছেড়েছিলেন রোহিত-বিরাটরা। বিপর্যয়ের ময়নাতদন্তে উঠে এসেছিল মোদ্দা দুটি অভিযোগ—পিচের চরিত্র ভুল পড়া এবং অতিরিক্ত চাপ নিয়ে বসা।

এবারের ফাইনালের আগে সূর্যকুমার যাদবের একটি মন্তব্য নিয়ে জোর আলোচনা হয়েছে। তিনি নিউজিল্যান্ডের ম্যাচ খুব বেশি না দেখার কথা মেনে নিয়েছেন। অনেকেই মনে করছেন, কিউয়িদের মতো পরিকল্পনাবদ্ধ দলের বিরুদ্ধে প্রস্তুতি নিখুঁত হওয়া জরুরি। তাই অধিনায়কের এহেন মন্তব্য কাম্য নয়, শেষবেলায় ফের একবার বিপর্যয়ের কারণও হতে পারে।

তবে এই ভারতীয় টিম আগের দলগুলোর থেকে আলাদা। কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) অধীনে মোটের উপর সবাই আক্রমণাত্মক ক্রিকেটে জোর দিচ্ছে। বোলিংয়ে যশপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) নিয়ন্ত্রণ, ব্যাটে সঞ্জু স্যামসনের (Sanju Samson) ফর্ম—সব মিলিয়ে শক্তিশালী ভারত।

তবু ফাইনালে প্রত্যাশার ভার আলাদা। ছোট স্খলনও বড় হয়ে ওঠে। তাই হিসেব পরিষ্কার—ত্রুটি কম, পরিকল্পনা স্পষ্ট হওয়া জরুরি। তাতেই বিদ্ধ হবে নিউজিল্যান্ড, ঘুচে যাবে দীর্ঘদিনের ‘কিউয়ি জিনক্স’।


```