Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

T20 World Cup Final: রদবদলে নারাজ গম্ভীর! প্রথম একাদশ না পাল্টেই ‘সম্ভবত’ মাঠে নামছে ভারত

ফাইনালের আগে ভারতের কৌশল পরিষ্কার—স্থিরতা। বড় ম্যাচের আগে অযথা পরীক্ষা নয়। যে টিম এতদূর এসেছে, সেই বাহিনীকেই অন্তিম যুদ্ধে নামাতে চাইছে টিম ম্যানেজমেন্ট। এখন নজর শুধু মাঠের পারফরম্যান্সে।

T20 World Cup Final: রদবদলে নারাজ গম্ভীর! প্রথম একাদশ না পাল্টেই ‘সম্ভবত’ মাঠে নামছে ভারত

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 8 March 2026 18:00

দ্য ওয়াল ব্যুরো: ফাইনালের আগে জল্পনা ছিল অনেক। ওপেনিংয়ে বদল হবে কি? স্পিন বিভাগে নতুন মুখ? কিন্তু শেষ মুহূর্তে সেই পথে হাঁটছে না টিম ম্যানেজমেন্ট। টি–২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের (New Zealand cricket team) বিরুদ্ধে সম্ভবত অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামবে টিম ইন্ডিয়া (India cricket team)।

আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) লড়াই শুরুর আগে ভারতীয় শিবিরের বার্তা স্পষ্ট—যে দল ফাইনালে পৌঁছে দিয়েছে, তাদের উপরই ভরসা রাখা হবে। কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) শেষ মুহূর্তে বড় কোনও রদবদল করতে রাজি নন বলেই খবর। বিশেষ করে ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং স্পিনার বরুণ চক্রবর্তীকে (Varun Chakravarthy) নিয়ে অনেক আলোচনা থাকলেও তাঁদের জায়গা আপাতত নিরাপদ। অন্তত ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে এমনই ইঙ্গিত মিলছে।

অভিষেকে আস্থা

চলতি টুর্নামেন্টে অভিষেক শর্মার ব্যাট নিভু নিভু। কয়েকটি ম্যাচে দ্রুত আউট হওয়ায় সমালোচনাও হয়েছে। তবু টিম ম্যানেজমেন্ট এখনও তাঁর উপর আস্থা রাখছে। সুনীল গাভাসকরের মতো অনেক প্রাক্তন ক্রিকেটার ওপেনিংয়ে পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন। তাঁদের মতে, সঞ্জু স্যামসনের (Sanju Samson) সঙ্গে ওপেন করতে পারেন ঈশান কিষাণ (Ishan Kishan)। সেই ক্ষেত্রে মিডল অর্ডারে সুযোগ জুটত রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। যদিও অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) গোড়া থেকে অভিষেকের পাশে দাঁড়িয়েছেন। ফাইনালের মতো বড় ম্যাচে হঠাৎ ওপেনিং কম্বিনেশন বদলে দেওয়া দলের ছন্দে প্রভাব ফেলতে পারে—এমনই মত ভারতীয় শিবিরের।

স্পিন বিভাগেও বদলের সম্ভাবনা কম

টিম বাছাই নিয়ে দ্বিতীয় বড় প্রশ্ন ছিল স্পিন বিভাগে। বরুণ চক্রবর্তী সাম্প্রতিক ম্যাচগুলোতে খুব একটা সফল নন। সেমিফাইনালে ইংল্যান্ডের (England cricket team) বিরুদ্ধে চার ওভারে ৬৪ রান দেন তিনি। সেই কারণে অনেকেই মনে করেন, কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) ফাইনালে সুযোগ দেওয়া হতে পারে। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতার উপরই ভরসা রাখতে আগ্রহী টিম ম্যানেজমেন্ট।

বোলিং আক্রমণের মূল ভরসা অবশ্য জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ডেথ ওভারে তাঁর নিয়ন্ত্রণ একাধিক ম্যাচে দলকে বিপদ থেকে উদ্ধার করেছে। অর্শদীপ সিং-ও (Arshdeep Singh) নতুন বলে কার্যকর ভূমিকা পালন করেছেন।

সম্ভাব্য প্রথম একাদশ

অভিষেক শর্মা (Abhishek Sharma), সঞ্জু স্যামসন (Sanju Samson), ঈশান কিষাণ (Ishan Kishan), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), তিলক বর্মা (Tilak Varma), শিবম দুবে (Shivam Dube), হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya), অক্ষর প্যাটেল (Axar Patel), বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), অর্শদীপ সিং (Arshdeep Singh)।

সব মিলিয়ে ফাইনালের আগে ভারতের কৌশল পরিষ্কার—স্থিরতা। বড় ম্যাচের আগে অযথা পরীক্ষা নয়। যে টিম এতদূর এসেছে, সেই বাহিনীকেই অন্তিম যুদ্ধে নামাতে চাইছে টিম ম্যানেজমেন্ট। এখন নজর শুধু মাঠের পারফরম্যান্সে।


```