Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

T20 World Cup Final: আজ সূর্যকুমারদের বেকায়দায় ফেলতে পারেন নিউজিল্যান্ডের এই ৫ তারকা

ব্ল্যাক ক্যাপস শিবিরে এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন, যাঁরা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন যে কোনও মুহূর্তে।

T20 World Cup Final: আজ সূর্যকুমারদের বেকায়দায় ফেলতে পারেন নিউজিল্যান্ডের এই ৫ তারকা

স্যান্টনার ও অ্যালেন

রূপক মিশ্র

শেষ আপডেট: 8 March 2026 14:43

দ্য ওয়াল ব্যুরো: টি–২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) ফাইনালে ভারতের চ্যালেঞ্জ ছুড়ে দিতে মরিয়া নিউজিল্যান্ড (New Zealand)। কাগজে-কলমে টিম ইন্ডিয়া ফেভারিট হলেও আইসিসি টুর্নামেন্টে কিউয়িদের ধারাবাহিক সাফল্য তাদের বিপজ্জনক প্রতিপক্ষ করে তুলেছে। শেষ চারে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে উঠেছে মিচেল স্যান্টনারের (Mitchell Santner) দল। অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা লড়াইয়ে পৌঁছেছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারত।

ইতিহাস যদিও টিম ইন্ডিয়ার জন্য খুব একটা সুখকর নয়। টি–২০ বিশ্বকাপে তিনবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়ে তিনবারই হারতে হয়েছে। ফলে ফাইনালে নামার আগে সতর্ক থাকা জরুরি। বিশেষ করে ব্ল্যাক ক্যাপস শিবিরে এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন, যাঁরা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন যে কোনও মুহূর্তে।

নতুন বলের হুমকি: ম্যাট হেনরির আগুনে স্পেল

নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের সবচেয়ে বড় অস্ত্র ম্যাট হেনরি (Matt Henry)। এই টুর্নামেন্টে নতুন বল হাতে তাঁর পারফরম্যান্স দুর্দান্ত। পাওয়ারপ্লে-তে ধারাবাহিকভাবে উইকেট তুলেছেন। ভালো লেংথে বল ফেলে স্টাম্প আক্রমণ করা তাঁর বড় শক্তি। যা ভারতের ওপেনিং ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষা হতে চলেছে। বিশেষ করে শুরুতেই যদি উইকেট পড়ে যায়, তাহলে ফাইনালের মতো ম্যাচে চাপ বাড়বে দ্বিগুণ। ফলে হেনরির প্রথম কয়েক ওভার সামলে ওঠাই অভিষেক শর্মাদের কাছে অগ্নিপরীক্ষা।

বিস্ফোরক ব্যাটার: ফিন অ্যালেন ও ড্যারিল মিচেলের বিপদ

নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনে সবচেয়ে ভয়ংকর মুখ ফিন অ্যালেন (Finn Allen)। টুর্নামেন্টে ইতিমধ্যে একটি সেঞ্চুরি ও একটি বড় ইনিংস খেলেছেন। ঝুঁকিপূর্ণ শট খেলতে তাঁর জুড়ি মেলা ভার। মাঠের চারদিকে শট খেলতে পারেন বলেই তাঁকে থামানো কঠিন।

বড় নাম ড্যারিল মিচেল-ও (Daryl Mitchell)। এই টুর্নামেন্টে খুব একটা বড় ইনিংস না খেললেও হাইভোল্টেজ ম্যাচে তাঁর দক্ষতা নিয়ে সন্দেহ নেই। ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে ধারাবাহিক রান করেছেন। ফলে ফাইনালে সুযোগ পেলে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন।

অলরাউন্ড প্রভাব: স্যান্টনার ও ফিলিপসের এক্স–ফ্যাক্টর

নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner) এই টুর্নামেন্টে ধারাবাহিক। কোনও ম্যাচেই তাঁকে ৪০ রানের বেশি খরচ করতে হয়নি। অভিজ্ঞ এই স্পিনার ভারতের পাটা উইকেট খুব ভালোভাবে পড়তে পারেন। ফ্লাইট ও গতিতে বিপজ্জনক। আচমকা বলের দিকবদল ব্যাটারদের হামেশাই বিভ্রান্ত করে।

সূর্যদের মাথায় থাকবে গ্লেন ফিলিপসের (Glenn Phillips) নামও। এমন এক ক্রিকেটার, যিনি ব্যাট-বল নয়, স্রেফ ফিল্ডিংয়ে ম্যাচের গতিপথ বদলে দিয়েছেন। পয়েন্টে অসাধারণ ক্যাচ বা বাউন্ডারি বাঁচানো—এই ছোট ছোট মুহূর্ত বড় ম্যাচে ফারাক গড়ে দেয়।

সব মিলিয়ে নিউজিল্যান্ড (New Zealand) এমন একটি দল, যারা ফাইনালে পড়ে পাওয়া যে কোনও সুযোগ কাজে লাগাতে ওস্তাদ। তাই টি–২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) ফাইনালে জিততে হলে শুধু নিজেদের খেলাই যথেষ্ট নয়, এই পাঁচ কিউয়ি তারকার বিষদাঁতও সূর্য-হার্দিকদের ঠান্ডা মাথায় উপড়ে ফেলতে হবে।


```