Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

T20 World Cup: অনিশ্চিত অভিষেক-ঈশান, নামিবিয়ার বিরুদ্ধে কেমন দাঁড়াবে ভারতের প্রথম একাদশ?

নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ হয়তো বড় পরীক্ষা নয়। কিন্তু দল গঠনের এই ধাঁধা মেটানো আসল কাজ। কারণ এরপরই সামনে পাকিস্তান। সেখানে ভুলের সুযোগ শূন্য।

T20 World Cup: অনিশ্চিত অভিষেক-ঈশান, নামিবিয়ার বিরুদ্ধে কেমন দাঁড়াবে ভারতের প্রথম একাদশ?

টিম ইন্ডিয়া

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 February 2026 12:24

দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) আজ নামিবিয়ার মুখোমুখি টিম ইন্ডিয়া। কাগজে-কলমে সহজ লড়াই। কিন্তু ভারতীয় শিবিরে (India) ম্যানেজমেন্টের মাথাব্যথা অন্য জায়গায়। প্রথমত, ওপেনিং জুটি নিয়ে অনিশ্চয়তা। দ্বিতীয়ত, চোট-অসুস্থতায় সাজঘর না মিনি হাসপাতাল বোঝা দায়! পাকিস্তানের বিরুদ্ধে বড় ম্যাচের আগে তাই একরাশ অঙ্ক কষতে হচ্ছে কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)।

ওপেনিং ধাঁধা: অভিষেক-ঈশান কতটা ফিট?

সবচেয়ে বড় প্রশ্ন ওপেনিংয়ে। অভিষেক শর্মা (Abhishek Sharma) পেটের গুরুতর সমস্যায় হাসপাতালে ভর্তি হন। গতকাল ছাড়া পেলেও ম্যাচ ফিটনেস নিয়ে সন্দেহ রয়েছে। অন্যদিকে নেটে চোট পেয়েছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। ফলে দু’জনেরই খেলা অনিশ্চিত।

এই পরিস্থিতিতে সঞ্জু স্যামসন (Sanju Samson) ওপেনিংয়ে ফিরতে পারেন। বিকল্প হিসেবে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) বা তিলক বর্মার (Tilak Varma) ওপরের দিকে ওঠার সম্ভাবনা জোরালো। তবে টিম ম্যানেজমেন্ট চাইবে পাকিস্তান ম্যাচের আগে কম ঝুঁকি নিতে।

বোলিং কম্বিনেশন: কুলদীপ কি সুযোগ পাবেন?

আজকের ম্যাচ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium)। সাধারণত এই উইকেট স্পিন সহায়ক। তাই কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) দলে নেওয়ার দাবি জোরালো। তিনি এলে বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) বা অতিরিক্ত পেসারের জায়গায় পরিবর্তন হতে পারে।

পেস বিভাগে জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) কামব্যাকের সম্ভাবনা প্রবল। তাঁকে জায়গা দিতে হলে আগের ম্যাচে তিন উইকেট নেওয়া মহম্মদ সিরাজের (Mohammed Siraj) উপর খাঁড়ার ঘা নেমে আসতে পারে। যদিও অর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) জায়গা প্রায় নিশ্চিত।

অলরাউন্ড বিকল্প হিসেবে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ফিট। পাওয়ারপ্লেতে বল করা ও নিচের দিকে ব্যাটিংদুটো সুবিধাই আছে। দরকার হলে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) বদলে বাড়তি বোলিং অপশন নেওয়া হতে পারে।

সম্ভাব্য একাদশ

সঞ্জু স্যামসন (Sanju Samson), ঈশান কিষাণ (Ishan Kishan)/তিলক বর্মা (Tilak Varma), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), শিবম দুবে (Shivam Dube), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), রিঙ্কু সিং (Rinku Singh), অক্ষর প্যাটেল (Axar Patel), বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)/কুলদীপ যাদব (Kuldeep Yadav), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), অর্শদীপ সিং (Arshdeep Singh)।

নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ হয়তো বড় পরীক্ষা নয়। কিন্তু দল গঠনের এই ধাঁধা মেটানো আসল কাজ। কারণ এরপরই সামনে পাকিস্তান। সেখানে ভুলের সুযোগ শূন্য।


```