Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

T20 WC IND vs ENG: ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে উঠল ভারত, বেথেলের সেঞ্চুরিও জেতাতে পারল না দলকে

টানা তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) সেমিফাইনালে এই দুই দলের দেখা হচ্ছে, আর আগের দুই আসরেই এই ম্যাচের জয়ী দলই শেষ পর্যন্ত ট্রফি জিতেছিল।

T20 WC IND vs ENG: ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে উঠল ভারত, বেথেলের সেঞ্চুরিও জেতাতে পারল না দলকে

ভারত বনাম ইংল্যান্ড

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 5 March 2026 23:07

দ্য ওয়াল ব্যুরো: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ( Wankhede Stadium) মুখোমুখি হচ্ছে ভারত এবং ইংল্যান্ড (IND vs ENG)।  টানা তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) সেমিফাইনালে এই দুই দলের দেখা হচ্ছে, আর আগের দুই আসরেই এই ম্যাচের জয়ী দলই শেষ পর্যন্ত ট্রফি জিতেছিল।

এই ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে নামছে ভারত। সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সঞ্জু স্যামসনের ( Sanju Samson) দুর্দান্ত ৯৭ রানের ইনিংস ভারতের জয় নিশ্চিত করে এবং সেমিফাইনালে ওঠার রাস্তা খুলে দেয়। অন্যদিকে ইংল্যান্ডও দারুণ ছন্দে রয়েছে। অধিনায়ক হ্যারি ব্রুকের (Harry Brook)দল টানা পাঁচটি ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছেছে। আজকের এই হাইভোল্টেজ ম্যাচের জয়ী দল রবিবার ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। 

ফাইনালে ভারত

২৪৬ রানে শেষ হল ইংল্যান্ডের ইনিংস। শেষ ওভার পর্যন্ত টানটান উত্তেজনা বজায় ছিল। তবে ব্রুকদের হারিয়ে আমদাবাদে বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছে ভারত।  

বেথেলের সেঞ্চুরি

৪৫ বলে সেঞ্চুরি করেন জ্যাকব বেথেল। নক আউট পর্বে সবচেয়ে কম বলে ১০০ করার নজির গড়লেন তিনি। তবে শেষ ওভারে রান আউট হয়ে ফিরতে হল তাঁকে। 

হার্দিকের ধামাকা

১৯ ওভারে চমক দেখালেন হার্দিক! তিনি স্যাম কারানকে আউট করেন, যার শট তিলক বর্মা ডিপ মিড-উইকেটে ধরে ফেলেন।

বুমরার যাদু!

যশপ্রীত বুমরার শেষ ওভারে কেবল ৬ রান খরচ হল! প্রতিটি বলেই নিখুঁত ইয়র্কার, যার কারণে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কোনও ঝুঁকি নেয়নি। 

আকাশছোঁয়া মুহূর্তে উইকেট হারাল ইংল্যান্ড

ভারতের বোলার অর্শদীপের শেষ বলে আসে ওয়াইড, যা জ্যাক ঠিকভাবে খেলতে পারেননি। তারপর অক্ষর দৌড়ে গিয়ে ডিপ এক্সট্রা কভার থেকে বল ধরেন, ব্যালেন্স হারালেও থ্রো ছুঁড়ে দেন শিবমের দিকে। দু'জনের অসাধারণ কম্বো ক্যাচ ইংল্যান্ড আরও একটি উইকেট হারাল। এখান থেকেই যেকোনও দিকে ঘুরতে পারে ম্যাচের মোড়।  এই মুহূর্তে ইংল্যান্ডের স্কোর ১৯১.৫

৭ ওভার শেষে স্কোর

৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৮৩/৩। দ্রুত রান তুললেও মাঝেমধ্যে উইকেট হারানোয় ম্যাচে উত্তেজনা বজায় রয়েছে।

বেটেলের আক্রমণ চলছেই

এরপরও থামেননি বেটেল। হার্দিক পাণ্ডিয়ার এক ওভারে একটি ছক্কা ও একটি চার মেরে দ্রুত রান তুলতে থাকেন তিনি। মাত্র ১৪ বলে ৩৯ রান করে ইংল্যান্ডের স্কোরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তরুণ এই ব্যাটার।

বরুণের গুগলিতে বোল্ড বাটলার

তবে বেশিক্ষণ টিকতে পারেননি জস বাটলার। বরুণ চক্রবর্তীর গুগলিতে বোল্ড হয়ে ফিরে যান তিনি। পাওয়ারপ্লের মধ্যেই তৃতীয় উইকেট হারায় ইংল্যান্ড।

পাওয়ার প্লেতে ইংল্যান্ড ৬৮/৩

প্রথম ৬ ওভারেই দ্রুত রান তোলে ইংল্যান্ড। পাওয়ারপ্লে শেষে স্কোর দাঁড়ায় ৬৮/৩। রানরেট ভাল হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট হারাতে হয়েছে দলকে।

বেটেলের ঝড়, পরপর তিন ছক্কা

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করেন জ্যাকব বেটেল। বরুণ চক্রবর্তীর এক ওভারে টানা তিনটি ছক্কা মারেন তিনি। একটি ডিপ মিডউইকেটে, একটি লং অফে এবং একটি রিভার্স সুইপে। মাত্র ৫.১ ওভারেই দলের ৫০ রান পূর্ণ হয়।

বুমরাহর বলে ব্রুক আউট, অসাধারণ ক্যাচ অক্ষরের

৪.১ ওভারে বড় সাফল্য পায় ভারত। জসপ্রিত বুমরাহর ধীরগতির বলে হ্যারি ব্রুক আকাশে বল তুলে দেন। পিছনে দৌড়ে দুর্দান্ত ক্যাচ নেন অক্ষর প্যাটেল।

২০ ওভারে ২৫৩ রানের ইনিংস খেলল ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বড় রান তুলল ভারত। ২০ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়াল ২৫৩/৭। শেষ ওভারে হার্দিক পাণ্ডেয়া দুটি ছক্কা মেরে রান বাড়ালেও শেষ বলে রান আউট হয়ে যান। ২০ তম ওভারে ভারত তুলেছে ১৬ রান। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ স্কোরের থেকে মাত্র ৩ রান কমে থামল ভারতীয় দল। শুরু থেকেই ব্যাটাররা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলায় বড় স্কোর দাঁড় করাতে পেরেছে  সূর্য বাহিনী। এখন ম্যাচ জিততে হলে ইংল্যান্ডকে করতে হবে ২৫৪ রান, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় ম্যাচে সহজ কাজ নয়। সামনে তাই ইংল্যান্ডের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

শেষ ওভারে আরও এক উইকেট

ইংল্যান্ডের বোলার জোফ্রে আর্চারের শেষ ওভারে ঝড় তোলেন তিলক ভার্মা (Tilak Varma)। পরপর তিনটি বিশাল ছক্কা মারলেন তিনি। প্রথম বলটি যায় ডিপ মিড-উইকেটে, এরপরেরটি কাট করে পাঠালেন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে। তৃতীয় ছক্কাটি মারলেন ফাইন লেগের দিকে।

তবে এত আক্রমণের পর শেষ বলেই বোল্ড হয়ে ফিরতে হল তিলককে। কিন্তু তার আগেই তিনি দলের জন্য দ্রুত গুরুত্বপূর্ণ রান তুলে দেন। আর্চারের সেই ওভারে ভারত বড়সড় রান তুলে নেয়, আর ইংল্যান্ডের বোলারের স্পেল শেষ হয় ৪ ওভারে ৬১ রান দিয়ে ১ উইকেট নিয়ে।

পরপর উইকেট পতনে চিন্তায় ভারত

ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের ম্যাচে একের পর এক নাটকীয় মুহূর্ত দেখা গেল। ক্রিজে এসে দ্রুত রান তুলতে শুরু করেন শিভম দুবে। তিনি ৪০-এর ঘরে পৌঁছে একটি দুর্দান্ত ছক্কা মারেন, বল উড়ে যায় কাউ কর্নারের উপর দিয়ে। এর আগে হার্দিক পাণ্ডিয়াও টানা কয়েকটি বাউন্ডারি মারেন, ফলে কয়েক বলেই ভারতের রান দ্রুত বাড়তে থাকে। 

এরপরের বলেই দুবের প্যাডে বল লাগলে ইংল্যান্ডের ক্রিকেটাররা এলবিডব্লিউর জোরালো আবেদন করেন। আম্পায়ার সঙ্গে সঙ্গে আউট দেননি। তখন ইংল্যান্ড রিভিউ (DRS) নেয়। তবে হকআই দেখায় বল স্টাম্প মিস করছে, তাই দুবে নট আউটই থাকেন।

কিন্তু তার পরেই ঘটে যায় বিপত্তি। একটি রান নেওয়ার চেষ্টা করেছিলেন দুবে। হার্দিক প্রথমে ডাকলেও পরে তাঁকে ফিরতে বলেন। সেই সময় ইংল্যান্ডের ফিল্ডার হ্যারি ব্রুক দ্রুত বল তুলে উইকেটের দিকে দারুণ থ্রো করেন। দুবে দৌড়ে ফিরলেও শেষ পর্যন্ত ক্রিজে পৌঁছতে পারেননি। ফলে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। ভারতের স্কোর ১৯.৪ ওভারে ২৫০/৬। 

ঝড়ের গতিতে বাড়ছে রান

ভারতের ইনিংসে শেষের দিকে রান যেন ঝড়ের গতিতে বাড়তে থাকে। হার্দিক পান্ডিয়ার ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ১৬.৫ ওভারেই ২০০ রানের গণ্ডি পার করে দেয় ভারত। ১৭তম ওভারে ইংল্যান্ডের বোলার জেমি ওভারটনের বিরুদ্ধে টানা তিনটি চার মারেন হার্দিক। প্রথমটি ছিল র‌্যাম্প শট, এরপর কভার ড্রাইভে চার, আর তৃতীয়টি ছিল চমৎকার কাট শট। সেই ওভারেই দ্রুত রান তুলে ভারতকে বড় স্কোরের দিকে এগিয়ে দেন তিনি। এই মুহূর্তে ভারতের স্কোর ১৮ ওভারে ২১৫/৫

আউট ভারতের অধিনায়ক

সূর্যকুমার যাদব একটি দুর্দান্ত সুইপ শটে বলকে সীমানার বাইরে পাঠিয়ে ছক্কা মারেন। তবে পরের বলেই একই শট খেলতে গিয়ে বল মিস করেন তিনি। সুযোগ বুঝে উইকেটকিপার দ্রুত স্টাম্প ভেঙে দেন এবং আউট হয়ে ফিরে যান সূর্যকুমার।

এবারেও সেঞ্চুরি অধরা সঞ্জু স্যামসনের

আউট! আবারও উইকেট নিলেন উইল জ্যাকস। দুরন্ত ব্যাটিং করছিলেন সঞ্জু স্যামসন, কিন্তু ৮৯ রানে থামতে হল তাঁকে। সেঞ্চুরি থেকে মাত্র ১১ রান দূরে থাকতে ফুল লেংথের একটু বাইরে বল খেলতে গিয়ে ডিপ এক্সট্রা কভারে ক্যাচ তুলে দেন তিনি। এবার আর ভুল করেনি ইংল্যান্ডের ফিল্ডাররা।

তবে সঞ্জুর এই ইনিংস সত্যিই দারুণ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ভারতের বড় স্কোরের ভিত গড়ে দেন তিনি। তাঁর এই ৮৯ রানের ঝকঝকে ইনিংসের উপর ভর করেই ভারত এখন জিম্বাবুয়ের বিরুদ্ধে করা ২৫৬ রানের রেকর্ড স্কোরও ছাপিয়ে যাওয়ার দিকে এগোচ্ছে।

ব্যাটিং অর্ডারে নিজেকে পিছিয়ে রাখলেন সূর্য

টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে (T20 World Cup Semi Final) ভারতের ব্যাটিংয়ে একটি কৌশলগত বদল নজর কেড়েছে সবার।। ঈশান আউট হওয়ার পর মনে করা হয়েছিল অধিনায়ক নিজে নামবেন, কিন্তু অঙ্ক পাল্টে চার নম্বরে এলেন শিবম দুবে। হয়তো বাম-ডান হাতি ব্যাটারের জুটি ধরে রাখতেই এই সিদ্ধান্ত, পাশাপাশি স্পিনারদের বিরুদ্ধে দুবের আক্রমণাত্মক ব্যাটিংকেও কাজে লাগাতে চাইছে ভারতীয় দল।

ফিরতে হল ঈশানকে

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচে ঝড়ের গতিতে ব্যাট করছিলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। মাত্র ১৮ বলে ৩৯ রান করে দলের রান দ্রুত বাড়াচ্ছিলেন তিনি। একটি দারুণ বাউন্ডারি মারার পর আবার বড় শট খেলতে গিয়েই বিপদে পড়েন।

লং-অফের উপর দিয়ে বল পাঠাতে গিয়ে ক্যাচ তুলে দেন কিশান। সুযোগটা হাতছাড়া করেননি ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ (Adil Rashid)। তাঁর বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় ঈশানকে। ভারতের স্কোর ১১ ওভারে ১৩০/২। 

সঞ্জুর অর্ধশতরান

সেমিফাইনালেও দলকে জেতানোর দায়িত্ব কাঁধে নিয়েই মাঠে নেমেছেন সঞ্জু। তাঁর ব্যাটিংয়ে তা পরিষ্কার। মাত্র ২৬ বলেই অর্ধশতরান করলেন তিনি। ক্রিজে তাঁকে সঙ্গ দিতে ঈশানের ভূমিকাও উল্লেখযোগ্য।  ৮ ওভারে ভারতের স্কোর ৯২।  

ভারতের ইনিংসে গতি বাড়ছে

প্রথম উইকেট পড়লেও ছন্দ হারায়নি ভারত।  ঈশান কিষাণ মাঠে নেমে ব্যাট হাতে কামাল করছেন। মাত্র ৪.৩ ওভারেই দলের স্কোর পৌঁছে গেছে ৫০ রানে।  

সঞ্জুর ক্যাচ ছাড়লেন ব্রুক

মাঠে তখন রোমাঞ্চকর মুহূর্ত। সঞ্জু স্যামসন প্রথমে মিড-উইকেটের উপর দিয়ে দুর্দান্ত একটি বাউন্ডারি মারেন। তবে তার পরের বলটিই ক্যাচ হওয়ার জোগার! তবে সেই ক্যাচটি ধরতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। একেবারে সহজ সুযোগ হাতছাড়া করে বসেন তিনি।

এরপরের বলেই ডিপ মিড-উইকেটের উপর দিয়ে উড়িয়ে মারেন বিশাল ছক্কা। তারপর আবার থার্ড ম্যানের দিক দিয়ে কাটিয়ে মারেন একটি চার। মাত্র ১১ বলে তখনই স্যামসনের রান ২৫। তাঁর ব্যাটে দ্রুত রান উঠতে শুরু করায় চাপে পড়ে যায় ইংল্যান্ড।

ভারতের প্রথম উইকেট পতন

পাওয়ার প্লে-তে বড় ধাক্কা ভারতের। অফস্পিনার উইল জ্যাকসকে বোলিংয়ের আনতেই সাফল্য পেল ইংল্যান্ড। ওভারের শুরুতেই পরপর দুটি চমৎকার বাউন্ডারি মারেন অভিষেক শর্মা। তবে শেষ বলেই বড় শট খেলতে গিয়ে লেগ সাইডে ক্যাচ তুলে আউট হয়ে যান তিনি। 

ওপেনিং জুটিতে অভিষেক-সঞ্জু

সুপার ৮ পর্বে দুর্দান্ত ৯৭ রানের ইনিংস খেলার পড় ফের সেমিফাইনালে দেখা মিলল সঞ্জুর। অভিষেক শর্মার সঙ্গে জুটিতে নেমেছেন তিনি। প্রথম থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন। জোফ্রে আর্চারের শর্ট বলকে একেবারেই ছাড় দেননি সঞ্জু স্যামসন। প্রথম বলটি মিড-অন দিয়ে জোরে মেরে চার নেন তিনি। পরের বলটি আবার টেনে ফাইন-লেগের উপর দিয়ে ছক্কা হাঁকান।

টসে জিতল ইংল্যান্ড

সেমিফাইনালের টসে জিতে প্রথমে ফিল্ডিং করবে ইংল্যান্ড। মুম্বইয়ে আয়োজিত টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালের দ্বিতীয় পর্বে ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে এই সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক ( Harry Brook)। টসে জেতার পর ব্রুক জানান, তাঁরা প্রথমে বল করতে চায়। তবে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) বলেন, টস জিতলে ভারতও আগে ব্যাট করতেই চাইত।


```