দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার-৮ ম্যাচের (South Africa vs India in Super 8) আগে চোট কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি। তবে তাঁর অবস্থা বোঝা গেলে ভারতীয় দল কম্বিনেশন নিয়ে শেষ সিদ্ধান্ত নেবে।

হার্দিকের শটে আহত সিরাজ
শেষ আপডেট: 21 February 2026 18:27
দ্য ওয়াল ব্যুরো: ভারতের মাটিতে টি২০ বিশ্বকাপ বেশ ভালই যাচ্ছে ভারতীয় দলের। এখনও পর্যন্ত একটি ম্যাচও হারেনি। ব্যাটিং-বোলিং সবই সামলে নিচ্ছে খেলোয়াড়রা। এর মধ্যেই দুশ্চিন্তার মেঘ ঘনাল ভারতীয় শিবিরে। প্র্যাকটিসের সময়েই আহত হল দলের এক পেসার। সামনেই সুপার ৮ পর্বে (T20 World Cup Super 8) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে সূর্য বাহিনী (India vs South africa), তার আগে এই খবর স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াল ক্রিকেটপ্রেমীদেরও।
ভারতীয় দল (Indian Cricket Team) এখন আমদাবাদে, সুপার-৮ পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত। এই ম্যাচে জিতলে সেমিফাইনালে (T20 World Cup Semi Finale) পৌঁছনো অনেকটাই সহজ হবে।
জসপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah), অভিষেক শর্মা (Abhishek Sharma), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)- তাঁরা সবাই অন্তত একটি ম্যাচ অসুস্থতার কারণে মিস করেছেন। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই চোটের জন্য ছিটকে যান হর্ষিত রানা (Harshit Rana), শেষ মুহূর্তে দলে জায়গা পান মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। সেই তিনিই এবার আহত হলেন।
ইউএসএ-র বিরুদ্ধে প্রথম ম্যাচে (USA vs IND) তিনটি উইকেট নিয়ে নজর কাড়েন সিরাজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামার আগে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) অনুশীলনের সময়ে হার্দিক পাণ্ডেয়ার জোরালো শট গিয়ে লাগে তাঁর বাঁ হাঁটুতে।
জানা যায়, বল লাগতেই সঙ্গে সঙ্গে ব্যথায় নুয়ে পড়েন সিরাজ এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে নেট সেশন ছেড়ে বেরিয়ে আসতে হয় তাঁকে। এখনও পর্যন্ত তিনি শুধু একটি ম্যাচ খেলেছেন। বাকি ম্যাচগুলিতে বুমরা ও অর্শদীপ সিং ছিলেন প্রথম পছন্দ।
ভারতের বোলিং কোচ মরনে মরকেল জানিয়েছেন, দলের অন্যতম স্ট্রাইক বোলার হিসেবে তিনি সম্পূর্ণ ভরসা রাখছেন স্পিনার বরুণ চক্রবর্তীর (Varun Chakravorty) উপর। বিশ্বকাপে ধারাবাহিকভাবে উইকেট নেওয়ার ক্ষমতা প্রমাণ করেছেন বরুণ। তবে তাঁর সাফল্য অনেকটাই নির্ভর করে অন্যান্য বোলারদের সমর্থনের উপর, বিশেষ করে বুমরাহর মতো আক্রমণাত্মক পেসারের সঙ্গে চাপ ধরে রাখার ক্ষমতার উপর।
মরকেল বলেন, “বরুণ আমাদের স্ট্রাইক বোলার। বিশ্বকাপের আগে এবং বিশ্বকাপে ও দারুণ করছে। বুমরাহ এবং অন্যদের সঙ্গে মিলেই সে উইকেট নেওয়ার অন্যতম প্রধান অস্ত্র।”
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার-৮ ম্যাচের (South Africa vs India clash in Super 8) আগে সিরাজের চোট কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি। তবে তাঁর অবস্থা বোঝা গেলে ভারতীয় দল কম্বিনেশন নিয়ে শেষ সিদ্ধান্ত নেবে। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ, তাই প্রতিটি বোলারকে সুস্থ ও প্রস্তুত থাকা জরুরি।
ভারতীয় শিবিরের আশঙ্কা- সেমিফাইনালের দোরগোড়ায় দাঁড়িয়ে এমন চোট বড় সমস্যা তৈরি করতে পারে। এখন অপেক্ষা সিরাজের মেডিক্যাল রিপোর্টের।