Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

টি-টোয়েন্টিকে বিদায়! টেস্ট–ওয়ানডের জন্য ক্রিকেটের শর্ট ফরম্যাটকে আলবিদা জানালেন স্টার্ক

ব্যাটসম্যানদের বরাবরের দুঃস্বপ্ন মিচেল স্টার্ক বিদায় জানালেন শর্ট ফরম্যাটকে। রেখে গেলেন অজস্র স্মৃতি আর শিরোপা জয়ের গল্প।

টি-টোয়েন্টিকে বিদায়! টেস্ট–ওয়ানডের জন্য ক্রিকেটের শর্ট ফরম্যাটকে আলবিদা জানালেন স্টার্ক

মিচেল স্টার্ক

রূপক মিশ্র

শেষ আপডেট: 2 September 2025 10:16

দ্য ওয়াল ব্যুরো: এক যুগেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের অন্যতম স্তম্ভ। বল লাল হোক বা সাদা, প্রতিপক্ষের কাছে লং রান আপের মিচেল স্টার্ক (Mitchell Starc) মানেই মূর্তিমান আতঙ্ক!

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে আর দেখা যাবে না বাঁ-হাতি পেসারকে। হঠাৎই জানালেন টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা।

স্টার্ক অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছেন ৬৫টি টি-টোয়েন্টি। ২০২১ সালের (টি-টোয়েন্টি) বিশ্বকাপ জেতা দলের বিশ্বস্ত সেনানী। শেষবার নেমেছেন ২০২৪ বিশ্বকাপে, যা আয়োজিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জানালেন নিজের সরে যাওয়ার সিদ্ধান্ত।

স্টার্ক বলেছেন, ‘টেস্ট ক্রিকেটই সবসময় আমার কাছে প্রথম অগ্রাধিকার। অস্ট্রেলিয়ার হয়ে প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দারুণ লেগেছে, বিশেষ করে ২০২১ বিশ্বকাপ। শুধু জয় নয়, সেই দলের সঙ্গ আর একসঙ্গে কাটানো সময়টা ভোলার নয়!’

৩৪ বছর বয়সী এই পেসারের লক্ষ্য এখন স্পষ্ট—আগামী ভারত সফরের টেস্ট সিরিজ, আসন্ন অ্যাশেজ ও ২০২৭ ওডিআই বিশ্বকাপ। তাঁর যুক্তি, এই মুহূর্তে সরে দাঁড়ালে নির্বাচকরা পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের (২০২৬) আগে নতুন প্রতিভাদের গড়ে তোলার সুযোগ পাবেন। স্টার্কের কথায়, ‘সামনে ভারতের বিরুদ্ধে টেস্ট, অ্যাশেজ আর বিশ্বকাপ। ফিট ও সতেজ থাকতে এই পথটাই আমার কাছে সঠিক মনে হয়েছে। যা একই সঙ্গে বাকি বোলারদেরও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি নিতে সাহায্য করবে!’

স্টার্কের বিদায়ে অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান জর্জ বেইলির গলায় আবেগের সুর। বলেছেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি কেরিয়ার নিয়ে মিচ গর্বিত হতে পারে। ২০২১ বিশ্বকাপজয়ী দলের ও ছিল অন্যতম মুখ। ওর সবচেয়ে বড় শক্তি ছিল—এক ঝলকে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা!’ সেই সঙ্গে যোগ করেন, ‘ঠিক সময়ে আমরা ওর টি-টোয়েন্টি কেরিয়ার উদ্যাপন করব। তবে সবচেয়ে বড় স্বস্তি, স্টার্ক এখনও টেস্ট আর ওয়ান ডে ক্রিকেটে খেলে যেতে চাইছে, যতদিন সম্ভব!’

অস্ট্রেলিয়ার হয়ে ইতিমধ্যেই তিনটি বিশ্বকাপ (২০১৫ ওডিআই, ২০২১ টি-টোয়েন্টি, ২০২৩ ওডিআই) জয়ী বোলার এখন পূর্ণ মনোযোগ দেবেন দীর্ঘ ফরম্যাটে। ব্যাটসম্যানদের বরাবরের দুঃস্বপ্ন মিচেল স্টার্ক বিদায় জানালেন শর্ট ফরম্যাটকে। রেখে গেলেন অজস্র স্মৃতি আর শিরোপা জয়ের গল্প।


```