Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘ভারতকে সাসপেন্ড করুক আইসিসি!’ সূর্যকুমারদের একহাত নিলেন প্রাক্তন পাক ক্রিকেটার

ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সলমন আঘা ক্ষোভ লুকোননি। জানিয়েছেন, এর আগে কখনও এমন দৃশ্য দেখেননি তিনি। অন্যদিকে ভারতীয় শিবিরের বক্তব্য, তারা কাপ নিতে রাজি ছিল। কিন্তু শর্ত একটাই... 

‘ভারতকে সাসপেন্ড করুক আইসিসি!’ সূর্যকুমারদের একহাত নিলেন প্রাক্তন পাক ক্রিকেটার

টিম ইন্ডিয়া

রূপক মিশ্র

শেষ আপডেট: 29 September 2025 13:35

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ ফাইনালের নাটক এখনও থামেনি। মাঠে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। কিন্তু ট্রফি হাতে না তোলার সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ক্রিকেটে বয়ে গেছে নতুন ঝড়। যা আরও উসকে দিয়েছেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফ (Rashid Latif)। সরাসরি দাবি তুলেছেন—ভারতকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাসপেন্ড করা হোক!

লতিফের অভিযোগ, সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) আচরণ ক্রিকেটের আত্মাকে আঘাত করেছে। তাঁর দাবি, এশিয়া কাপের মতো মঞ্চে ট্রফি নিতে অস্বীকার করা নিছক অবমাননা নয়, ক্রিকেটের দিনটাকেই কলঙ্কিত করেছে। অন্য কোনও খেলায় এমনটা ঘটলে সঙ্গে সঙ্গে সাসপেনশন হত। কিন্তু আইসিসির একাধিক পদে ভারতীয়দের আধিপত্য থাকায় এমন শাস্তির সম্ভাবনা কম।

ফেসবুকে ক্ষোভ উগরে দিয়ে লতিফ লেখেন, ‘আইসিসি–কে অনুরোধ, ভারতীয় ক্রিকেট দলকে সাসপেন্ড করুন। ট্রফি আর পুরস্কার না নেওয়া একেবারেই অখেলোয়াড়সুলভ আচরণ। অন্য খেলায় হলে সিদ্ধান্তটা সহজ হত। কিন্তু আইসিসি চেয়ারম্যান থেকে শুরু করে সিইও, সিএফও, কমার্শিয়াল হেড, ইভেন্টস-কমিউনিকেশনের দায়িত্বশীল সব পদেই ভারতীয়। তাই ব্যবস্থা নেওয়া হবে বলে মনে হয় না।’

প্রসঙ্গত, রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় ভারত। ১৪৭ রানের টার্গেট তারা ছোঁয় ১৯ ওভার ৪ বলে। পাকিস্তান তার আগে ১৯তম ওভারে গুটিয়ে যায়। স্কোরবোর্ডে ১৪৬ রান। কুলদীপ, বুমরাহ, বরুণদের বোলিং আগুনে পুড়ে ছারখার আফ্রিদি-আঘারা। টানটান লড়াই জিতে নেয় টিম ইন্ডিয়া। নায়ক তিলক বর্মা।

এরপরই আসে নাটকের দ্বিতীয় অঙ্ক—ট্রফি বিতরণী। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) চেয়ারম্যান তথা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির (Mohsin Naqvi) হাত থেকে কাপ নিতে অস্বীকার করে ভারত। আয়োজকেরা ব্যক্তিগত পুরস্কার দিলেও দলের হাতে ওঠেনি শিরোপা। শেষমেশ নকভি কাপ নিয়ে হেঁটে মাঠ থেকে বেরিয়ে যান।

এদিকে ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সলমন আঘা ক্ষোভ লুকোননি। জানিয়েছেন, এর আগে কখনও এমন দৃশ্য দেখেননি তিনি। অন্যদিকে ভারতীয় শিবিরের বক্তব্য, তারা কাপ নিতে রাজি ছিল। কিন্তু শর্ত একটাই: নকভির বদলে তা তুলে দিতে হবে সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেট বোর্ডের ভাইস চেয়ারম্যান খালিদ আল জরুনিকে। কিন্তু পিসিবি প্রধান সেই প্রস্তাব নাকচ করেন। যার ফল—নজিরবিহীন বিতর্ক, যা এখন পৌঁছে গিয়েছে আইসিসির দরবারে!


```