Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জেমাইমাকে 'ব্যাট-গিটার' উপহার গাভাসকারের, ‘ইয়ে দোস্তি’ ডুয়েট গেয়ে কথা রাখলেন কিংবদন্তি

এদিকে মাঠের বাইরের এই আবেগঘন মুহূর্তের পাশাপাশি মাঠের ভেতরেও নতুন অধ্যায় শুরু করতে চলেছেন জেমাইমা। আসন্ন উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL) প্রথমবার দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে নামছেন তিনি।

জেমাইমাকে 'ব্যাট-গিটার' উপহার গাভাসকারের, ‘ইয়ে দোস্তি’ ডুয়েট গেয়ে কথা রাখলেন কিংবদন্তি

সুনীল গাভাসকার এবং জেমাইমা রদ্রিগেজ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 10 January 2026 13:11

দ্য ওয়াল ব্যুরো: কথা রাখলেন সুনীল গাভাসকার (Sunil Gavaskar)। আর ক্রিকেটপ্রেমীদের উপহার দিলেন এক টুকরো আবেগ। ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা জেমাইমা রদ্রিগেজের (Jemimah Rodrigues) সঙ্গে বিশেষ এক সাক্ষাতে ব্যাটের আকারে তৈরি একটি কাস্টমাইজড গিটার (Bat Shaped Guiter) উপহার দিলেন কিংবদন্তি ক্রিকেটার। তবে শুধু উপহারেই থামেননি, কথা মতো একসঙ্গে গানও গান দু’জনে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাসিমুখে জেমাইমাকে স্বাগত জানাচ্ছেন গাভাসকার। গিটার হাতে তুলে দিয়ে মজার ছলেই তিনি বলেন, “আজ আমি ওপেনিং ব্যাটার নই।” এরপরই শুরু হয় সেই বিশেষ মুহূর্ত - বলিউডের কালজয়ী ছবি শোলে থেকে ‘ইয়ে দোস্তি’ গান শুরু করেন তাঁরা। কিশোর কুমার ও মান্না দের সেই জনপ্রিয় গানেই গলা মেলান দু’জন।

এর আগে গাভাসকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভারতের মহিলা দল ওয়ানডে বিশ্বকাপ (Women World Cup 2025) জিতলে তিনি জেমাইমার সঙ্গে গান গাইবেন। সেই প্রতিশ্রুতিই রাখলেন তিনি। এই কোল্যাব প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় জেমাইমা লেখেন, “সুনীল স্যার কথা রেখেছেন। আর আমরা জ্যাম করেছি সবচেয়ে কুল ‘ব্যাট-আর’-এর সঙ্গে। এটা সত্যিই বিশেষ একটা মুহূর্ত।”

এদিকে মাঠের বাইরের এই আবেগঘন মুহূর্তের পাশাপাশি মাঠের ভেতরেও নতুন অধ্যায় শুরু করতে চলেছেন জেমাইমা। আসন্ন উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL) প্রথমবার দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে নামছেন তিনি।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অঞ্জুম চোপড়ার মতে, এই দায়িত্ব জেমাইমাকে নতুন ভাবে আবিষ্কার করার সুযোগ দেবে। এক সাক্ষাৎকারে অঞ্জুম বলেন, অধিনায়কত্ব শুধু মাঠে নয়, মাঠের বাইরেও একজন ক্রিকেটারের মানসিকতা বদলে দেয়। তাঁর কথায়, “ফ্র্যাঞ্চাইজি দলের নেতৃত্ব দেওয়া একেবারেই আলাদা চ্যালেঞ্জ। এতে জেমিমাহ নিজেকে শুধু ব্যাটার বা ফিল্ডার হিসেবে নয়, একজন নেতা হিসেবেও নতুন ভাবে চিনবে।”

এর আগে টানা তিনটি মরশুমে মেগ ল্যানিংয়ের ডেপুটি হিসেবে দিল্লিকে ফাইনালে তুলেছিলেন জেমাইমা। এবার সেই ল্যানিংই ইউপি ওয়ারিয়র্জের অধিনায়ক। ফলে দায়িত্ব পুরোপুরি তাঁর কাঁধে। অঞ্জুমের মতে, মারিজানে ক্যাপ, শেফালি বর্মা কিংবা দ্রুত উঠে আসা নিকি প্রসাদের মতো ক্রিকেটারদের সামলানো জেমাইমার ক্রিকেটজীবনে এক গুরুত্বপূর্ণ ধাপ হতে চলেছে।


```