Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘সুযোগ আসবে, তৈরি থেকো!’ গম্ভীরের নিশান বেয়ে ওভালে নামতে প্রস্তুত ধ্রুব জুরেল

শুধু মুখের কথায় প্রাণিত করা নয়, ব্যাটিং টেকনিক নিয়ে পরামর্শ দিয়েও ধ্রুবকে সাহায্য করেছেন গম্ভীর। কোচের চোখে, পাঁচ থেকে আট—যে কোনও পজিশনে খেলতে পারেন তরুণ কিপার।

‘সুযোগ আসবে, তৈরি থেকো!’ গম্ভীরের নিশান বেয়ে ওভালে নামতে প্রস্তুত ধ্রুব জুরেল

ধ্রুব জুরেল

রূপক মিশ্র

শেষ আপডেট: 30 July 2025 15:06

দ্য ওয়াল ব্যুরো: ‘সুযোগ আসবে, তৈরি থেকো!'

সিরিজের মাঝপথেই ধ্রুব জুরেলকে (Dhruv Jurel) আশার আলো দেখিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সেই নিশান ধরেই নিজেকে প্রস্তুত করেছেন তিনি। ধাপে ধাপে প্রস্তুতি নিয়েছেন। অবশেষে কোচের কথা মিলেছে। চোটের জন্য ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ আর তাঁর জায়গায় সিরিজের চূড়ান্ত টেস্টে দলে জায়গা পেতে চলেছেন ধ্রুব।

যদিও ইংল্যান্ডের ময়দান যে একেবারে আনকোরা নতুন, তা নয়। এর আগে সাকুল্যে দু’বার ময়দানে নেমেছেন। কিন্তু পরিবর্ত হিসেবে। প্রথম একাদশে জায়গা করে নিতে পারেননি। কিন্তু সব ঠিক থাকলে ওভালের বড় মঞ্চেই শিকে ছিঁড়েতে চলেছে। ফার্স্ট ইলেভেনে পন্থের জায়গায় দেখা যাবে ধ্রুবকে। শুধু ব্যাট হাতে নয়, উইকেটের পেছনেও দাঁড়াবেন তরুণ কিপার।

‘সাবস্টিটিউট’ তকমা ছেড়ে ‘ফার্স্ট টিম প্লেয়ারে’র ভূমিকায় ময়দানে নামা মানেই কড়া চ্যালেঞ্জ, বড় প্রত্যাশা। প্রস্তুতি ম্যাচে ‘এ টিমে’র হয়ে রান পান। তিন ইনিংসে পরপর হাফ সেঞ্চুরি হাঁকান। উইকেটরক্ষক হিসেবেও আত্মবিশ্বাস ছলকে ওঠে। কিন্তু ফাইনাল টেস্ট, সিরিজে সমতা ফিরিয়ে দেশে ফিরতে হলে টিম ইন্ডিয়াকে যে ম্যাচ জিততেই হবে, সেখানে নিজের স্নায়ুকে কতটা নিয়ন্ত্রণ করতে পারবেন ধ্রুব জুরেল? আন্তর্জাতিক রঙ্গমঞ্চে তেমন অভিজ্ঞতা না থাকা কিপার কি নিজেকে মেলে ধরবেন? প্রশ্ন উঠছে। যার জবাব মিলবে আগামিকাল, ওভালের ময়দানে!

যদিও তাঁর ছাত্রের দক্ষতা নিয়ে জুরেলের ছেলেবেলার কোচ পরবেন্দ্র যাদবের (Parvendra Yadav) মনে এতটুকু সন্দেহ নেই। আর এর জন্য গম্ভীরকে কৃতিত্ব দিয়েছেন তিনি। বলেছেন, ‘এটা সত্যি দুর্ভাগ্যজনক যে, পন্থ খেলবে না। ধ্রুব চলতি সিরিজে দস্তানা হাতে পরীক্ষা দিয়েছে এবং ইতিমধ্যে গুরুত্বপূর্ণ রানও করেছে। তাই এবার ওর সামনে সুবর্ণ সুযোগ। গম্ভীর ধ্রুবর সঙ্গে কথা বলেছে। ওর কিপিং দেখে খুশি। বলেছে, ‘সুযোগ আসবে, তৈরি থেকো!’ কোচ অল্প সময়েই অনুপ্রাণিত করেছে। জানিয়েছে, আগামি দিনে ধ্রুবই হয়ে উঠতে পারে দলের মিডল অর্ডারের মেরুদণ্ড! কিংবা ‘সুযোগ এলে আরও ভাল খেলো!’ বলে কিপিংয়ের প্রশংসা করেছে। দলের সমস্ত সদস্য পাশে দাঁড়াচ্ছে। ‘সুযোগ আসবে, প্রতীক্ষা করো, পরিশ্রম চালিয়ে যাও!’ কোচ বারবার এই কথাই বলে গিয়েছে।’

শুধু মুখের কথায় প্রাণিত করা নয়, ব্যাটিং টেকনিক নিয়ে পরামর্শ দিয়েও ধ্রুবকে সাহায্য করেছেন গম্ভীর। কোচের চোখে, পাঁচ থেকে আট—যে কোনও পজিশনে খেলতে পারেন তরুণ কিপার। দল যখন সমস্যায়, রান প্রয়োজন, তখন ধ্রুবের ব্যাটিং বিশেষ কার্যকরী। বিভিন্ন পজিশনে খেলার ধরন কী করে পালটে ফেলতে হয়, গম্ভীর তা হাতে ধরে শিখিয়েছেন বলে জানালেন পরবেন্দ্র।

যদিও শুধু গম্ভীরের কথা নয়, অধিনায়ক শুভমানের ছত্রচ্ছায়াতেও নিজেকে তৈরি করেছেন জুরেল। পরবেন্দ্রের কথায়, ‘ওরা দুজনেই নিজেদের ভাল করে চেনে। তরুণ অধিনায়ক শুভমান তার সতীর্থদের ক্ষমতা নিয়েও যথেষ্ট ওয়াকিবহাল!’

রোহিত শর্মার অধিনায়কত্বে টেস্ট অভিষেক হিয় ধ্রুব জুরেলের। এখনও পর্যন্ত মোট চারটি ম্যাচ খেলেছেন। করেছেন ২০২ রান। গড় চল্লিশের উপর। বছর চব্বিশের কিপার গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে মারকাটারি ৯০ রানের সুবাদে সবার নজরে আসেন।


```