সামনে টি-২০ বিশ্বকাপ ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচ—এই দুটি মঞ্চেই গম্ভীরের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে।

গৌতম গম্ভীর
শেষ আপডেট: 19 January 2026 11:27
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে সিরিজ খুইয়ে সংবাদমাধ্যমের সামনে জোর গলায় মেলে ধরেছিলেন তাঁর সাফল্যের খতিয়ান৷ এশিয়া কাপ থেকে চ্যাম্পিয়নস ট্রফি—টিম ইন্ডিয়া জিতেছে একাধিক হাইভোল্টেজ টুর্নামেন্ট৷ সবই তাঁর ছত্রচ্ছায়ায়।
সেই স্মৃতি ফিকে হয়নি এখনও৷ তার আগে ফের একবার নতুন করে কোণঠাসা গম্ভীর৷ নেপথ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিপর্যয়৷ আর সেই সূত্রেই ফের নতুন করে নিশানায় রোহিত-শুভমানদের হেডকোচ৷ কেউ মনে করালেন ব্যর্থতার একগুচ্ছ নজির: বর্ডার-গাভাসকর ট্রফি ১-৪ ব্যবধানে হারা থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ পরাজয়৷ কিউয়িদের বিরুদ্ধে সাদা বল ও লাল বলের সিরিজ হাতছাড়া হওয়া থেকে ঘরের মাঠে চুনকাম হওয়ার লজ্জা।
Gautam Gambhir’s “domain” must be the domain which includes humiliating India 🤡
Him as a player is something I will remain grateful for but as a coach he is an arrogant mf ‼️ pic.twitter.com/FHIU7OdEQL— 𝐕♛ (@DelhiKaKing18) January 18, 2026
পাশাপাশি বইল মিমের বন্যা। যেমন: শাস্ত্রী জমানা যদি হয় বাইরের মাটিতে আধিপত্য দেখানোর, দ্রাবিড় যুগ ঘরের জমিতে, তাহলে গম্ভীর প্রতিপক্ষ টিমের ভারতের মাটিতে দাদাগিরি দেখিয়ে যাওয়ার সুবাদে স্মরণীয় থাকবেন! সব মিলিয়ে মাঠে শ্রেয়স, জাদেজারা যতই হতশ্রী পারফরম্যান্স দেখান না কেন, সমালোচনার শার্প ফোকাসে আপাতত একটাই মুখ—গৌতম গম্ভীর (Gautam Gambhir)!
Two people consistently breaking old records
1) Virat Kohli
2) Gautam Gambhir— Gabbar (@GabbbarSingh) January 18, 2026
পরিসংখ্যান বনাম বাস্তবতা
সমর্থকদের একাংশ সোশ্যাল মিডিয়ায় পরিসংখ্যান তুলে ধরছেন—ঘরের মাঠে শেষ তিনটি বড় সিরিজের ফলাফল, টপ অর্ডারের ধারাবাহিক ভাঙন, ডেথ ওভারে বোলিংয়ের নড়বড়ে ছবি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে ৩৩৮ রান তাড়া করতে গিয়ে ব্যাটিং অর্ডারের ছন্নছাড়া দশা যেন সেই পুরনো সমস্যারই পুনরাবৃত্তি। বিরাট কোহলি (Virat Kohli) সেঞ্চুরি করেও দল জেতাতে না পারলে প্রশ্ন উঠবে—টিম কম্বিনেশন ঠিক কোথায় গলদ?

এই জায়গাতেই সমালোচকরা গম্ভীরের কৌশলগত সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলছেন। বিশেষ করে প্রথম দুই ম্যাচে বাঁ-হাতি পেসার অর্শদীপ সিংকে (Arshdeep Singh) না খেলানো, ফিটনেস সত্ত্বেও মহম্মদ সামিকে (Mohammed Shami) ওয়ানডে দলে ফেরাতে দেরি—এসব নিয়েই দানা বাঁধছে গুরুতর সওয়াল।
পুরনো কোচ, নতুন তুলনা
ভারতীয় ক্রিকেটে কোচ মানেই তুলনার অবিরাম চক্র। রবি শাস্ত্রী (Ravi Shastri) মানেই বিদেশের মাটিতে আগ্রাসন, রাহুল দ্রাবিড় (Rahul Dravid) মানেই ঘরের মাঠে স্থিতি—এই বয়ান এখন প্রায় প্রতিষ্ঠিত সত্য। সেই তুলনায় গম্ভীরের সময়কালে ঘরের মাঠেই বারবার হোঁচট খাওয়াটা স্বাভাবিকভাবেই চোখে পড়ছে। সমর্থকদের প্রশ্ন—বিদেশের শক্তিশালী দল এলে ভারতীয় মাঠেই যদি বাড়তি সুবিধা পেয়ে যায়, তাহলে ‘হোম অ্যাডভান্টেজ’কথাটার মানে কী? এই প্রশ্নের জবাব কি শুধু অতীতের ট্রফি দেখিয়ে দেওয়া সম্ভব?
Gautam Gambhir as ICT coach:
- Lost BGT 4-1 after.
- Lost odi series vs sri lanka.
- Lost home test series vs nz.
- Lost home test series vs sa.
- Lost ODI series vs NZ C team.
- First time white washed in home Test series.
Worst coach ever. Sack him immediately. pic.twitter.com/6neTGvvmEt— Noah (@PantasticNoah) January 18, 2026
গম্ভীরের সামনে কী?
বিসিসিআই (BCCI) অবশ্য এখনও প্রকাশ্যে আস্থা হারায়নি। সূত্রের দাবি, সাতাশের বিশ্বকাপ পর্যন্ত গম্ভীরের মেয়াদ নিয়ে আপাতত কোনও বদলের ইঙ্গিত নেই। তবে ভারতীয় ক্রিকেটের ইতিহাস বলছে, ফল খারাপ হলে আস্থা খুব দ্রুতই টলে যায়। সামনে টি-২০ বিশ্বকাপ ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচ—এই দুটি মঞ্চেই গম্ভীরের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে।