Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

টসে জিতে বোলিং শ্রীলঙ্কার, বুমরাহ ও দুবের পরিবর্তে প্রথম একাদশে অর্শদীপ ও রানা

শিবম দুবে ও জসপ্রীত বুমরাহর পরিবর্তে প্রথম একাদশে এসেছেন অর্শদীপ সিং ও হর্ষিত রানা।

টসে জিতে বোলিং শ্রীলঙ্কার, বুমরাহ ও দুবের পরিবর্তে প্রথম একাদশে অর্শদীপ ও রানা

ভারত বনাম শ্রীলঙ্কা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 26 September 2025 19:47

দ্য ওয়াল ব্যুরো: সুপার ফোরে আজ নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। এই ম্যাচ থেকে কোনও দলেরই হারানোর কিছু নেই। তবে টিম ইন্ডিয়া আজও তাদের জয়ের ধারা অব্যাহত রাখলে ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে প্রয়োজনীয় অক্সিজেন সংগ্রহ করে নিতে পারবে। 

টসে জিতে এদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ভারত এদিন দুটি পরিবর্তন করেছে। শিবম দুবে ও জসপ্রীত বুমরাহর পরিবর্তে প্রথম একাদশে এসেছেন অর্শদীপ সিং ও হর্ষিত রানা।

টিম ইন্ডিয়া অপরাজিত থেকে এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে পৌঁছেছে। আজ সুপার ফোর পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা (India vs Sri Lanka)। ভারতের জন্য এই ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতা, কারণ দলের হারানোর কিছু নেই। ভারত এখন পর্যন্ত টুর্নামেন্টে টানা পাঁচটি ম্যাচ জিতেছে এবং গ্রুপ পর্বের পর সুপার ফোরের পয়েন্ট টেবিলেরও শীর্ষে রয়েছে।

এদিকে, শ্রীলঙ্কা দারুণ শুরু করেও সুপার ফোরে এসে হোঁচট খেয়েছে। গ্রুপ পর্বে তারা তিনটি ম্যাচ জিতে শীর্ষে থেকে সুপার ফোরে উঠেছিল। কিন্তু সুপার ফোরে প্রথম ম্যাচেই তারা হেরে যায় বাংলাদেশের কাছে, যাদের তারা গ্রুপ পর্বে হারিয়েছিল। এরপর তারা হেরে যায় পাকিস্তানের কাছে। তবে আজকের ম্যাচ তাদের নিজেদের প্রমাণ করার। ছন্দে থাকা ভারতকে হারাতে পারলে কিছুটা হলেও তারা আত্মবিশ্বাস ফিরে পাবে।


```