Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুই সেমিফাইনালই ফলহীন, প্রথম ইনিংসে এগিয়ে থেকে দলীপ ট্রফির ফাইনালে দক্ষিণ ও মধ্যাঞ্চল

প্রথম ইনিংসের লিডের ভিত্তিতে সাউথ জোন এবং সেন্ট্রাল জোন উঠে পড়ল ফাইনালে। ১১ থেকে ১৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সে ফাইনাল অনুষ্ঠিত হবে। 

দুই সেমিফাইনালই ফলহীন, প্রথম ইনিংসে এগিয়ে থেকে দলীপ ট্রফির ফাইনালে দক্ষিণ ও মধ্যাঞ্চল

নারায়ণ জগদীশন

সৌম্য বাগচী

শেষ আপডেট: 7 September 2025 18:28

দ্য ওয়াল ব্যুরো২০২৫ সালের দলীপ ট্রফির (Duleep Trophy) দুটি সেমিফাইনালই ফলহীন থাকল। তাই প্রথম ইনিংসের লিডের ভিত্তিতে সাউথ জোন এবং সেন্ট্রাল জোন উঠে পড়ল ফাইনালে (South and Central Zone in Final)। ১১ থেকে ১৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সে ফাইনাল অনুষ্ঠিত হবে। 

দক্ষিণাঞ্চলউত্তরাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৭৫ রানের লিড নিয়েছিল। দক্ষিণাঞ্চলের নারায়ণ জগদীশন প্রথম ইনিংসে ১৯৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ৫২ রান করে। তিনিই হয়েছেন ম্যাচের সেরা। শেষ দিনের স্টাম্প ঘোষণার সময় দক্ষিণাঞ্চলের রান ছিলএক উইকেট হারিয়ে ৯৫। জগদীশন ৫২ এবং দেবদত্ত পাডিক্কাল ১৬ রানে ক্রিজে ছিলেন।

দ্বিতীয় সেমিফাইনালেমধ্যাঞ্চলপশ্চিমাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৬০০ রান করে এবং ১৬২ রানের লিড অর্জন করে। মধ্যাঞ্চলের হয়ে দুরন্ত পারফর্ম করেন সরাংশ জৈন। তিনি প্রথম ইনিংসে তিনটি উইকেট নেনদ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে অপরাজিত ৬৩ রান এবং বোলিংয়ে পাঁচ উইকেট নেন। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের জন্য তাঁকে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। ওয়েস্ট জোন দ্বিতীয় ইনিংসে আট উইকেটে ২১৬ রান করে এবং তনুশ কোটিয়ান ৪০ রানে অপরাজিত ছিলেন। 


```