Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পারথ টেস্টে আদৌ খেলানো উচিত অশ্বিনকে? সিরিজ শুরুর আগে কী বললেন সৌরভ?

অশ্বিন এখনও পর্যন্ত বেশ কয়েকবার অস্ট্রেলিয়া সফর করেছেন।

পারথ টেস্টে আদৌ খেলানো উচিত অশ্বিনকে? সিরিজ শুরুর আগে কী বললেন সৌরভ?

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: 19 November 2024 13:08

দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। এই সিরিজের উপরেই আপাতত সকলের নজর রয়েছে। সিরিজের প্রথম ম্য়াচটা আগামী ২২ নভেম্বর থেকে আয়োজন করা হবে। কিন্তু, এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন হতে পারে, তা নিয়ে ইতিমধ্যে ব্যাপক জল্পনা শুরু হয়ে গিয়েছে।

প্রথম টেস্ট ম্যাচে আদৌ খেলানো হবে ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে? তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে একাধিক বিতর্ক। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় অশ্বিনকে নিয়ে একটা বড়সড় মন্তব্য করলেন। তাঁর মতে, প্রথম টেস্ট ম্যাচে অশ্বিনকে সুযোগ দেওয়া উচিত। এর পিছনে তিনি একটি যথাযথ যুক্তিও দিয়েছেন।

Revsportz-কে দেওয়া একটি ইন্টারভিউয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন, 'প্রথম টেস্ট ম্যাচে অশ্বিনকে আদৌ খেলানো উচিত কি না, তা নিয়ে কোনও বিতর্কের জায়গাই থাকতে পারে না। ওকে অবশ্যই খেলানো উচিত। কারণ, অস্ট্রেলিয়া ক্রিকেট দলে বাঁ-হাতি ব্যাটারের সংখ্যা বেশি। তাঁদের বিরুদ্ধে অশ্বিন ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। তবে এই দলে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরও রয়েছেন। দুজনেই ব্যাট করতে পারেন। তবে আমি মনে করি, প্রথম টেস্ট ম্যাচে অন্তত অশ্বিনকে খেলানো উচিত।'

অশ্বিন এখনও পর্যন্ত বেশ কয়েকবার অস্ট্রেলিয়া সফর করেছেন। ইতিমধ্যে তিনি মোট ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়ার উইকেটে তিনি মোট ৫৬০.৪ ওভার বল করেছেন। ৪২.১৫ বোলিং গড়ে তিনি মোট ৩৯ উইকেট শিকার করেছেন। একথা বলা যেতেই পারে, অস্ট্রেলিয়ায় অশ্বিনের রেকর্ড ততটাও নজরকাড়া নয়। এবার টিম ইন্ডিয়া তাঁকে প্রথম একাদশে সুযোগ দেয় কি না, সেটাই দেখার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।

রিজার্ভ ক্রিকেটার - মুকেশ কুমার, নভদীপ সাইনি, খলিল আহমেদ।


```