এই গাড়িটির বিশেষত্ব হল, এটি ভারতীয় সেনাবাহিনীর থিমে পরিবর্তিত। এই গাড়িতে যুদ্ধবিমান, ট্যাঙ্ক, বিমান এবং ভারতীয় সৈন্যদের আকর্ষণীয় শিল্পকর্ম রয়েছে।

এমএস ধোনি
শেষ আপডেট: 23 August 2025 15:04
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আন্তর্জাতিক ক্রিকেটকে অনেকদিন আগে আলবিদা জানালেও প্রায়শই খবরে থাকেন। সেটা তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি সিএসকে নিয়ে হতে পারে বা ব্যক্তিগত পরিসর। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুগামী সংখ্যাও অগণিত। ধোনির কোনও খবর মানেই মুহূর্তের মধ্যে ভাইরাল।
সম্প্রতি মাহিকে রাঁচির রাস্তায় হামার গাড়ি চালাতে দেখা গিয়েছে এবং সেই ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে ধোনিকে রাঁচিতে তাঁর হামার গাড়ি চালিয়ে বেড়াতে দেখা গিয়েছে। এই গাড়িটির বিশেষত্ব হল, এটি ভারতীয় সেনাবাহিনীর থিমে পরিবর্তিত (Indian Army-themed Hummer H2)। এই গাড়িতে যুদ্ধবিমান, ট্যাঙ্ক, বিমান এবং ভারতীয় সৈন্যদের আকর্ষণীয় শিল্পকর্ম রয়েছে।
৪৪ বছর বয়সি ধোনি গত মরশুমেও আইপিএলে খেলেছেন। সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড আহত হওয়ার পর ২০২৫ সালের আইপিএলের কিছু ম্যাচে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বও দিয়েছিলেন ধোনি।
আইএএনএসের এক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে ধোনির একটি গাড়ির এই কাস্টমাইজেশনটি করেছিল রাঁচির ডিটেইলিং স্টুডিও। স্টুডিওর প্রতিষ্ঠাতা অচ্যুত কিশোর জানিয়েছেন, ধোনি সেনাবাহিনীর থিমযুক্ত একটি নকশা চেয়েছিলেন। ধোনির এই গাড়ির দাম প্রায় ৭৫ লক্ষ টাকা। পরিবর্তনের পরে, এর দাম কমপক্ষে ৫ লক্ষ টাকা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
You just look at how he modified his car; I don’t see any player who loves the Indian Army more than MS Dhoni.🇮🇳🪖 pic.twitter.com/31LzI0uPci
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) August 22, 2025
ধোনি ২০২৬ সালের আইপিএলে খেলবেন কি না তা একটি বড় প্রশ্ন। সম্প্রতি এক অনুষ্ঠানে ধোনি বলেছেন, তিনি খেলা চালিয়ে যাবেন কি না তা সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও কয়েক মাস বাকি আছে। মাহি বলেছিলেন, "আমি জানি না আমি খেলব কি না। আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় আছে। ডিসেম্বর পর্যন্ত আমার সময় আছে, তাই আমি আরও কয়েক মাস অপেক্ষা করব এবং তারপরে আমি আমার সিদ্ধান্ত নিতে পারব।"