Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সত্যি? আরসিবির জয়ের পরই স্মৃতির মায়ের পোস্ট ঘিরে নয়া বিতর্ক

স্মৃতি-পলাশের সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে আগেই তৈরি হয়েছিল বিতর্ক। গত বছরের ২৩ নভেম্বর গায়ক পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে স্মৃতির বিয়ের কথা ছিল। 

পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সত্যি? আরসিবির জয়ের পরই স্মৃতির মায়ের পোস্ট ঘিরে নয়া বিতর্ক

স্মৃতি মান্ধানার মায়ের বিতর্কিত পোস্ট

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 7 February 2026 19:45

দ্য ওয়াল ব্যুরো: মেয়েদের আইপিএলে ব্যাট হাতে স্মৃতির (Smriti Mandhana) দাপট, আরসিবি-র জয় (RCB WPL Win)- তারপরই প্রাক্তন পলাশকে ঘিরে নতুন বিতর্ক তুঙ্গে। স্মৃতি মন্ধানার মা নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি মিম শেয়ার করলে আরও জোরালো হয় আলোচনার আঁচ। জয় উদ্‌যাপনের আবহেই সামনে এল অতীত সম্পর্কের গুঞ্জন।

মেয়েদের আইপিএলে বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB WPL Win)। সেই জয়ের সবচেয়ে বড় নায়ক স্মৃতি মন্ধানা (RCB Captain Smriti Mandhana)। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও খেলেছেন চোখ ধাঁধানো ইনিংস ৪১ বলে ৮৭ রান, তাতে ১৪টি বাউন্ডারি। সেই ইনিংসের সময় আরসিবির (RCB) প্রয়োজন ছিল প্রতি ওভারে প্রায় দশের উপর রান। চাপের মুহূর্তে স্মৃতির এই দাপুটে ব্যাটিং দেখে অনেকেই বলতে শুরু করেন, মনে হয় প্রতিপক্ষের বোলারদের মধ্যে নিজের প্রাক্তন পলাশ মুছলেকে দেখছিলেন তিনি!

ম্যাচ শেষ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নানা মিম ও কটাক্ষমূলক পোস্ট যার মূল কেন্দ্র ‘স্মৃতি বনাম পলাশ’। তার মধ্যে একটি মিম ভাইরাল হয়, যেখানে বলা হয়েছিল, “দিল্লির বোলারদের মধ্যে পলাশকে দেখেই এত মারলেন স্মৃতি!” আরও বিস্ময়কর বিষয়, সেই মিমটাই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘রিপোস্ট’ করেন স্মৃতির মা স্মিতা মন্ধানা। মুহূর্তে সেটি নজর কাড়ে নেটিজেনদের। অনেকে প্রশ্ন তোলেন, স্মৃতির মা কি তাহলে ইঙ্গিতে পলাশের বিরুদ্ধে ওঠা অভিযোগকে সমর্থন করলেন? যদিও পরে স্মিতা পোস্টটি ডিলিট করে দেন।

স্মৃতি-পলাশের সম্পর্ক (Smriti-Palash Relation) ভেঙে যাওয়া নিয়ে আগেই তৈরি হয়েছিল বিতর্ক। গত বছরের ২৩ নভেম্বর গায়ক পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে স্মৃতির বিয়ের কথা ছিল। কিন্তু শেষমেশ সেই বিয়ে হয়নি। এরপরই উঠে আসে বড় অভিযোগ, পলাশ নাকি বিয়ের আগের রাতে অন্য এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছিলেন। স্মৃতির ছোটবেলার বন্ধু প্রকাশ্যে দাবি করেছেন, “বিয়ের আগর দিনই ওকে অন্য এক মহিলার সঙ্গে বিছানায় একসঙ্গে ধরে ফেলা হয়। তা দেখে স্মৃতির বন্ধু মহিলা ক্রিকেট দলের কয়েকজন তখন পলাশকে মারধরও করেন।”

এই ঘটনায় পলাশের বিরুদ্ধে সম্পর্কে প্রতারণার অভিযোগ আরও দৃঢ় হয়। স্মিতার (Smita Mandhana) রিপোস্ট করা মিম তাই নতুন করে প্রশ্ন তুলেছে, স্মৃতি মন্ধানার পরিবার কি সত্যিই পলাশের বিরুদ্ধে ওঠা অভিযোগের পাশেই দাঁড়াচ্ছে? আরসিবির আইপিএল জয়ে উচ্ছ্বাসের মাঝেই ব্যক্তিগত সম্পর্কের এই পুরনো বিতর্ক ফের আলোচনার কেন্দ্রে, এনিয়ে সোশ্যাল মিডিয়া এখন নতুন করে সরগরম হয়ে উঠল। 


```