.webp)
নীলম কোঠারি এবং শুভমান গিল
শেষ আপডেট: 22 October 2024 14:15
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আপাতত তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলছেন শুভমান গিল। যদিও এই সিরিজের প্রথম ম্যাচে শুভমান খেলতে পারেননি। আশা করা হচ্ছে, দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট ম্য়াচে তাঁকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দেখতে পাওয়া যাবে।
সম্প্রতি নেটফ্লিক্স সিরিজে 'ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস' অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে আচমকাই ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। কী হয়েছিল গোটা ঘটনাটি, আসুন জেনে নেওয়া যাক।
আসলে ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস' অনুষ্ঠানে শুভমান গিলকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। এই শো'য়ে ক্রিকেটারদেরও আসার কথা ছিল। ইতিমধ্যে বলি অভিনেত্রী নীলম কোঠারিকে প্রশ্ন করা হয় যে এই ইভেন্টে শুভমান গিল আসবেন কি না। শুভমানের নাম উঠতেই অভিনেত্রীরা তাঁকে নিয়ে ব্যঙ্গোক্তি করতে শুরু করেন। কেউ সঠিকভাবে শুভমানের নাম উচ্চারণই করলেন না। কেউ তাঁকে বললেন শবনম গিল, কেউবা আবার বললেন শুভম গিল। অনেক চেষ্টার পর শেষপর্যন্ত অভিনেত্রীরা শুভমানের নাম সঠিকভাবে উচ্চারণ করেন। ইতিমধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
View this post on Instagram
বলিউডের সংবাদ শিরোনামে সবসময়ই শুভমান গিলের নাম ছিল। একটা সময় তো শুভমান গিলের সঙ্গে সারা আলি খানের সম্পর্ক নিয়েও একাধিক জল্পনা তৈরি হয়েছিল। খেলা চলাকালীন শুভমানকে দেখেই দর্শকরা সারা-সারা করে চিৎকার করতে থাকেন। ইতিমধ্যে শুভমানের সঙ্গে আবার টেলিভিশন অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিতের নামও জড়িয়ে গিয়েছিল। এমনকী, দুজনের বিয়ের গুজবও ছড়াতে শুরু করে। যদিও অভিনেত্রী ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, শুভমানের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত তিন ম্য়াচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটা বেঙ্গালুরুতে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচের আগে ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমান। সেকারণে তিনি খেলতে পারেননি। তাঁর জায়গায় সরফরাজ খানকে সুযোগ দেওয়া হয়েছিল। বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে শুভমান ধামাকাদার পারফরম্যান্স করেন। প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি ১১৯ রানের দুরন্ত ইনিংস উপহার দেন।