Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

Shubhman Gill: আইসিইউতে ভর্তি শুভমান, গড়া হল ক্রিটিক্যাল কেয়ার প্যানেলও!

বোর্ড জানিয়েছে, ‘ঝুঁকি’-র প্রশ্নই নেই। সিরিজের পরের ম্যাচের আগে শুভমানের ফিটনেস নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হবে না। ভারতীয় শিবির অবশ্য মনে করছে, পরিস্থিতি ভয়াবহ কিছু নয়। 

Shubhman Gill: আইসিইউতে ভর্তি শুভমান, গড়া হল ক্রিটিক্যাল কেয়ার প্যানেলও!

শুভমান গিল

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 November 2025 10:28

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতা টেস্টে ভারতের বড় ধাক্কা। মাঠের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার লিড ১০০ ছাড়িয়েছে। অন্যদিকে মাঠের বাইরে দ্বিতীয় দিনের শেষে যে আশঙ্কা তৈরি হয়েছিল, তৃতীয় দিনের শুরুতেই তা নিশ্চিত। ভারতের অধিনায়ক শুভমান গিল আর নামতে পারবেন না ইডেনে। শনিবার মাঠেই অস্বস্তি দেখা দেওয়ার পর তাঁকে রাতে তড়িঘড়ি ভর্তি করা হয় কলকাতার বেসরকারি হাসপাতালে (Woodlands Hospital)। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুভমানকে শুরু থেকেই রাখা হয়েছে আইসিইউতে, তবে গুরুতর কোনও কারণে নয়, কেবল পর্যবেক্ষণের জন্য।

রবিবারও ভারত অধিনায়ক হাসপাতালেই থাকবেন। পরের টেস্ট—গুয়াহাটিতে। তা নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। তাঁর আরোগ্য কত দ্রুত হয়, সেটাই এখন মূল বিষয়। এদিকে হাসপাতালের চিকিৎসক সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে গড়া হয়েছে একটি ক্রিটিক্যাল কেয়ার প্যানেল। যার মধ্যে রয়েছেন নিউরোসার্জন, নিউরোলজিস্ট, কার্ডিয়োলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ। সতর্কতার অংশ হিসেবেই এই বোর্ড তৈরি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

ঘটনার সূত্রপাত দ্বিতীয় দিনের সকালে। মাত্র তিন বল খেলেই ‘রিটায়ার হার্ট’ হন শুভমান। সাইমন হার্পারের (Simon Harmer) বলে সুইপ খেলতে গিয়ে আচমকা ঘাড়ে টান লাগে। সঙ্গে সঙ্গেই ময়দানে নেমে আসেন সাপোর্ট স্টাফরা। কয়েক মুহূর্তের মধ্যেই পরিষ্কার হয়ে যায়, অবস্থা গুরুতর। দিনের খেলা শেষে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরীক্ষার জন্য।

রাতে বিসিসিআই (BCCI) একটি আপডেট দেয় ‘নেক স্প্যাজম’ নিয়ে। ইতিমধ্যে শুভমানকে সার্ভিক্যাল কলার পরানো হয়েছে। চিকিৎসকরা নজরে রাখছেন প্রতি মুহূর্তের পরিবর্তন। তাঁর অনুপস্থিতিতে দ্বিতীয় দিনের শেষেই ব্যাট করতে নামেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টের পর প্রথমবার আন্তর্জাতিক ময়দানে দেখা গেল দলের উইকেটরক্ষককে। 

এরই মধ্যে আজ, রবিবার সকালে বোর্ড জানিয়ে দিয়েছে—শুভমান ফিরছেন না এই টেস্টে। বাকি ম্যাচে নেতৃত্ব দেবেন কে, ব্যাটিং অর্ডার কীভাবে সাজানো হবে—সবই এখন টিম ম্যানেজমেন্টের নতুন মাথাব্যথার কারণ হয়ে দাড়িয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইতিমধ্যেই কঠিন চ্যালেঞ্জের মুখে ভারত। তার মধ্যে অধিনায়ক ও প্রধান ব্যাটারকে হারানো বড় ধাক্কাই বটে।

বোর্ড জানিয়েছে, ‘ঝুঁকি’-র প্রশ্নই নেই। সিরিজের পরের ম্যাচের আগে শুভমানের ফিটনেস নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হবে না। ভারতীয় শিবির অবশ্য মনে করছে, পরিস্থিতি ভয়াবহ কিছু নয়। তবে দ্রুত সুস্থ হয়ে ওঠার আশায় থাকলেও এখনই নির্দিষ্ট টাইমলাইন দেওয়া সম্ভব নয়। শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে নেতৃত্ব ও ব্যাটিং গভীরতায় বড় ফাঁক তৈরি হওয়ায় সিরিজের বাকি টেস্টের উপর আশঙ্কার কালো ছায়া নিঃসন্দেহে পড়েছে।


```