Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

বিশ্বকাপে দলছুটের পর অবশেষে কামব্যাক, কোন টুর্নামেন্টে ময়দানে ফিরছেন শুভমান?

ঘরোয়া প্রত্যাবর্তনগুলোই স্পষ্ট করে দিচ্ছে বার্তা—জাতীয় দলে জায়গা ধরে রাখতে বা ফেরাতে ঘরোয়া ক্রিকেটই এখন সবচেয়ে বড় মঞ্চ। শুভমান গিলের ক্ষেত্রে সেটাই সুযোগ। 

বিশ্বকাপে দলছুটের পর অবশেষে কামব্যাক, কোন টুর্নামেন্টে ময়দানে ফিরছেন শুভমান?

শুভমান গিল

রূপক মিশ্র

শেষ আপডেট: 1 January 2026 12:52

দ্য ওয়াল ব্যুরো: টি–২০ বিশ্বকাপ থেকে বাদ পড়ার হতাশা কাটতে খুব বেশি সময় নিচ্ছেন না শুভমান গিল (Shubman Gill)। জাতীয় দলে জায়গা না পেলেও ঘরোয়া ক্রিকেটেই নিজের পথ খুঁজে নিচ্ছেন ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। রিপোর্ট অনুযায়ী, জানুয়ারির শুরুতেই বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের জার্সিতে নামতে চলেছেন গিল।

বিজয় হাজারেতেই প্রত্যাবর্তন

‘ক্রিকবাজে’র রিপোর্ট অনুযায়ী, শুভমান গিল (Shubman Gill) ৩ ও ৬ জানুয়ারি জয়পুরে পাঞ্জাবের হয়ে বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) ম্যাচ খেলবেন। প্রতিপক্ষ যথাক্রমে সিকিম ও গোয়া। স্কোয়াডে নাম থাকলেও প্রথম চার ম্যাচে না খেলায় প্রশ্ন উঠেছিল তাঁর ফিটনেস ও প্রস্তুতি নিয়ে। সেই জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে নামার সবুজ সংকেত!

এই ঘরোয়া ম্যাচগুলো গিলের জন্য কার্যত প্রস্তুতির মঞ্চ—কারণ এরপরই শুরু হচ্ছে ভারতের নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

টি–২০ ধাক্কা, নির্বাচকদের ইউ-টার্ন

ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে দীর্ঘদিনের ফর্মহীনতাই গিলের বিশ্বকাপ-স্বপ্নে ছেদ টেনেছে। নিউজিল্যান্ড সিরিজ এবং ২০২৬ টি–২০ বিশ্বকাপের স্কোয়াড—দুটো থেকেই বাদ পড়েছেন তিনি। ১৫ ইনিংসে ২৯১ রান, গড় মাত্র ২৪.২৫—এই পরিসংখ্যানেই নির্বাচকদের আস্থা হারান গিল।

এক সময় ইংল্যান্ড সিরিজে দারুণ টেস্ট ফর্মের সুবাদে টি–২০ দলে ফিরেছিলেন তিনি। সেই প্রত্যাবর্তনের খেসারত দিতে হয় সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। কিন্তু বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময় নির্বাচকেরা ইউ-টার্ন নিয়ে আবার স্যামসনকেই ফিরিয়ে আনেন, বাদ পড়েন গিল।

জাতীয় দলে ফেরা লক্ষ্য, ঘরোয়া ক্রিকেটই ভরসা

শুধু গিল নন, একই পথে হাঁটছেন একাধিক সিনিয়র তারকা। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) জানিয়ে দিয়েছেন, জানুয়ারির ৬ ও ৮ তারিখ সৌরাষ্ট্রের হয়ে খেলবেন। কেএল রাহুলের (KL Rahul) কর্নাটকের হয়ে নামার সম্ভাবনাও রয়েছে।

এই ঘরোয়া প্রত্যাবর্তনগুলোই স্পষ্ট করে দিচ্ছে বার্তা—জাতীয় দলে জায়গা ধরে রাখতে বা ফেরাতে ঘরোয়া ক্রিকেটই এখন সবচেয়ে বড় মঞ্চ। শুভমান গিলের ক্ষেত্রে সেটাই সুযোগ। বিজয় হাজারেতে ব্যাটে রান এলেই নিউজিল্যান্ড সিরিজে আত্মবিশ্বাস নিয়ে নামতে পারবেন টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের অন্যতম মুখ। বিশ্বকাপ থেকে বাদ পড়া অধ্যায় আপাতত বন্ধ। নতুন গল্প লিখতে শুভমানের সামনে এখন একটাই রাস্তা—রান।


```