Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

‘শুভমান অধিনায়ক হতে চায়নি, বোর্ডের চাপে বাধ্য হয়েছে’, আগারকরকে তোপ কাইফের

কাইফের মতে, হঠাৎ গিলকে অধিনায়কত্ব দেওয়া ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হতে পারে, কারণ এটি তাঁর পারফরম্যান্স এবং আত্মবিশ্বাস উভয়কেই প্রভাবিত করতে পারে।

‘শুভমান অধিনায়ক হতে চায়নি, বোর্ডের চাপে বাধ্য হয়েছে’, আগারকরকে তোপ কাইফের

রোহিত শর্মা, শুভমান গিল ও মহম্মদ কাইফ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 7 October 2025 13:47

দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসেই টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে টিম ইন্ডিয়া। ওডিআই সিরিজের স্কোয়াডে রয়েছেন রোহিত শর্মা। তবে এবার তিনি অধিনায়ক হিসাবে দলে নেই, রয়েছেন সাধারণ সদস্য হিসাবে। ভারতের লাল বলের অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) হাতে তুলে দেওয়া হয়েছে একদিনের দলের দায়িত্ব (ODI Captain)। তবে বিসিসিআইয়ের নির্বাচক মণ্ডলীর এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি হরভজন সিং, আকাশ চোপড়ার মতো বেশ কিছু প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।  

এবার জাতীয় দলের প্রাক্তন তারকা মহম্মদ কাইফ (Mohammad Kaifদাবি করেছেন, শুভমান গিল নিজে ওয়ানডে দলের অধিনায়ক হতে চাননি, কিন্তু বিসিসিআই এবং নির্বাচকরা তাকে দায়িত্ব নেওয়ার জন্য চাপ দিয়েছিলেন (BCCI Pressurised Him)। 

কাইফ তার ইউটিউব চ্যানেলে বলেছেন, "সব ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু আমি ভেবেছিলাম ২০২৭ বিশ্বকাপের পরে এই সিদ্ধান্ত নেওয়া হবে। শুভমানের মধ্যে গুণ আছে, সে তার ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করেছে। শুভমান ২০২৭ ওডিআই বিশ্বকাপের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ অংশ। তার মধ্যে প্রচুর সম্ভাবনা আছে। কিন্তু খুব তাড়াতাড়ি তার উপর অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। এত তাড়াহুড়ো ক্ষতিকর হতে পারে।" 

কাইফের মতে, হঠাৎ গিলকে অধিনায়কত্ব দেওয়া ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হতে পারে, কারণ এটি তার পারফরম্যান্স এবং আত্মবিশ্বাস উভয়কেই প্রভাবিত করতে পারে।

কাইফ জোরের সঙ্গে দাবি করেছেন, শুভমান গিল নিজে অধিনায়কত্ব চাননি, বরং নির্বাচকদের, বিশেষ করে অজিত আগরকরের চাপে এই দায়িত্ব নিয়েছেন। তিনি বলেন, "আমার বক্তব্য হল খেলোয়াড়দের উপর খুব বেশি বোঝা চাপানো উচিত নয়। গিল টেস্টে অধিনায়কত্ব করছে, চার নম্বরে ব্যাট করছে। এশিয়া কাপে তাকে সহ-অধিনায়ক করা হয়েছিল, এখন তাকে ওয়ানডেতে অধিনায়ক করা হয়েছে। সবকিছু খুব দ্রুত করা হচ্ছে। একজন খেলোয়াড় কখনও অধিনায়কত্ব চান না। সবাই জানে যে, শুভমান নিজে এটি চানি। কিন্তু অজিত আগরকর-সহ নির্বাচকরা চাপ তৈরি করেছিলেন।" 

বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছিলেনটিম ম্যানেজমেন্ট গিলকে আরও দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক হিসাবে গড়ে তুলতে চেয়েছিল, যাতে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে তিনি পুরোপুরি প্রতিষ্ঠিত হতে পারেন। 

শুভমান গিল বর্তমানে ভারতের টেস্ট এবং ওয়ানডে উভয় দলেরই অধিনায়ক এবং টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক। কাইফ মনে করেন, একজন তরুণ খেলোয়াড়ের উপর এত বড় দায়িত্ব অর্পণ করা এখনই খুব তাড়াহুড়ো। তিনি বলেন, "যখন একজন খেলোয়াড়কে তিন ফরম্যাটেই এত দায়িত্ব দেওয়া হয়, তখন ক্লান্তি এবং মানসিক চাপ বৃদ্ধি পায়। এটি তার স্বাভাবিক খেলায় প্রভাব ফেলতে পারে।"


```