Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পাকিস্তানের দাবি উড়িয়ে দিল এমসিসি, জানাল মুনিবা আলির রান আউটের সিদ্ধান্ত সঠিক ছিল

দীপ্তি চলন্ত বল ছুড়েই রান আউট করেছেন। বলটি কখনওই ডেড ছিল না, খেলার মধ্যেই ছিল।

পাকিস্তানের দাবি উড়িয়ে দিল এমসিসি, জানাল মুনিবা আলির রান আউটের সিদ্ধান্ত সঠিক ছিল

মুনিবা আলির রান আউট

সৌম্য বাগচী

শেষ আপডেট: 7 October 2025 12:47

দ্য ওয়াল ব্যুরে: ২০২৫ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপে (Women’s World Cupভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচটি শেষ হওয়ার পর দুই দিন কেটে গেলেও ম্যাচ চলাকালীন যে বিতর্ক তৈরি হয়েছিল তা এখনও অব্যাহত রয়েছে। সেই ম্যাচে মুনিবা আলিকে রান আউট ঘোষণা করেন (Muneeba Ali’s run out) তৃতীয় আম্পায়ার। এরপরই শুরু হয় বিতর্ক।

তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান মাঠের মধ্যেই প্রতিবাদ জানালেও তাতে কর্ণপাত করা হয়নি। তবেমেরিলবোন ক্রিকেট ক্লাব (MCC) জানিয়ে দিয়েছে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত সম্পূর্ণ সঠিক এবং নিয়ম অনুসারে ছিল।

৫ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মহিলা ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে ভারত জিতেছে ৮৮ রানে। সেই ম্যাচে পাকিস্তানের ওপেনার মুনিবা আলি রান আউট হয়েছিলেন। ঘটনাটি ঘটেছিল পাকিস্তানের ইনিংসের চতুর্থ ওভারে। ওই ওভারের শেষ বলে মুনিবার পায়ে বল লাগলে ভারতীয় ফিল্ডাররা এলবিডব্লিউয়ের আবেদন করেন। কিন্তু ফিল্ড আম্পায়ার আবেদনে সাড়া দেননি। সেই সময় মুনিবা ক্রিজের বাইরে ছিলেন।সঙ্গে সঙ্গে দীপ্তি শর্মার ডাইরেক্ট থ্রো স্টাম্প উপড়ে দেয়। মুনিবার ব্যাট প্রথমে ক্রিজের ভিতরে মাটিতে ছিল, কিন্তু বলটি স্টাম্পে আঘাত করার সময় বাতাসে ছিল। তৃতীয় আম্পায়ার কারিন ক্লাস্টে রান আউটের রায় দেন। পাকিস্তানের দাবি ছিল, বলটি ডেড হয়ে যাওয়ায় রান আউটের সিদ্ধান্ত সঠিক নয়।

এমসিসি জানিয়েছে, "এখানে আইনের বেশ কিছু অংশ বিবেচনা করার আছে। প্রথম এবং সহজতম বিষয় হল, শুধুমাত্র এলবিডব্লিউয়ের জন্য একটি জোরাল আবেদন করার কারণে বলটি স্পষ্টতই ডেড হয়ে যায়নি। আবেদনের উত্তরে আম্পায়ারের সিদ্ধান্ত ছিল নট আউট এবং বলটি শেষ পর্যন্ত উইকেট-রক্ষকের হাতে জমা পড়েনি। দীপ্তি চলন্ত বল ছুড়েই রান আউট করেছেন। বলটি কখনওই ডেড ছিল না, খেলার মধ্যেই ছিল।"

পাশাপাশি এমসিসি জানিয়েছে, মুনিবা আলিকে রান আউট দেওয়ার তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত ক্রিকেটের আইন অনুসারে ছিল এবং কোনও ভুল ছিল না। এমসিসি আইন ৩০.১.২ উদ্ধৃত করে বলেছেএই আইন অনুসারে, যদি কোনও ব্যাটার দৌড়ানোর সময় বা ক্রিজের দিকে ডাইভ দেওয়ার সময় তার শরীরের কোনও অংশ (ব্যাট বা শরীর) ক্রিজের বাইরে মাটিতে থাকে তবে তাকে আউট বলে বিবেচনা করা হবে না।

এমসিসি স্পষ্ট করে জানিয়েছে যে, এই নিয়মটি কেবল সেইসব ব্যাটারদের ক্ষেত্রে প্রযোজ্য যারা দৌড়াচ্ছেন বা ডাইভ দিচ্ছেন। মুনিবা দৌড়াননি বা ডাইভ দেননি। তিনি ক্রিজের বাইরে ছিলেন এবং তার পা ক্রিজে প্রবেশ করেনি। আরও বলা হয়েছে, মুনিবার ব্যাট খুব অল্প সময়ের জন্য ক্রিজে ছিল, কিন্তু যখন বলটি উইকেটে আঘাত করে, তখন তার ব্যাট বাতাসে ছিল। তিনি দৌড়াচ্ছিলেন না, ডাইভও দেননি। তাই বাউন্সিং ব্যাট নিয়ম থেকে তিনি কোনও সুবিধা পাননি। তৃতীয় আম্পায়ার সঠিক নিয়ম অনুসরণ করে মুনিবা আলিকে রান আউট ঘোষণা করেছেন।


```