Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘চারে শুভমান, পাঁচে আমি’, ব্যাটিং ক্রম নিয়ে কিছু ধোঁয়াশা মেটালেন ঋষভ, সংশয় তবু রয়ে গেল

আগামিকাল থেকে শুরু হতে চলে প্রথম টেস্টের ব্যাটিং ক্রম (Batting Order) নিয়ে কিছু প্রশ্নের মীমাংসা করলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন অধিনায়ক শুভমান গিল (Shubhman Gill) নামবেন চারে, তিনি নিজে (Shubhman Gill) পাঁচে।

‘চারে শুভমান, পাঁচে আমি’, ব্যাটিং ক্রম নিয়ে কিছু ধোঁয়াশা মেটালেন ঋষভ, সংশয় তবু রয়ে গেল

ঋষভ পন্থ

শেষ আপডেট: 19 June 2025 10:46

দ্য ওয়াল ব্যুরো: আগামিকাল থেকে শুরু হতে চলে প্রথম টেস্টের ব্যাটিং ক্রম (Batting Order) নিয়ে কিছু প্রশ্নের মীমাংসা করলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন অধিনায়ক শুভমান গিল (Shubhman Gill) নামবেন চারে, তিনি নিজে (Shubhman Gill) পাঁচে।

কিন্তু এর পাশপাশি একগুচ্ছ প্রশ্নের কোনও সদুত্তর মিলল না। যেমন, যশস্বী জয়সওয়াল, যিনি বর্ডার-গাভাসকার ট্রফিতে ধারাবাহিকভাবে ওপেনে নেমেছেন, তিনি কি হেডিংলে টেস্টেও একই পজিশনে নামবেন? সেক্ষেত্রে তাঁর সঙ্গী কে? কে এল রাহুলের জায়গা প্রথম একাদশে কার্যত পাকা। তাহলে কি রাহুলই হবেন যশস্বীর পার্টনার?

সেক্ষেত্রে তিনে কে? সাই সুদর্শন আর করুণ নায়ারই (Karun Nair) নির্ভরযোগ্য বিকল্প। আইপিএলে খারাপ খেলেননি করুণ। সুদর্শন (Sai Sudarshan) তো পুরোদস্তুর ছন্দে ছিলেন। বিদর্ভের হয়ে লাল বলের রঞ্জি ক্রিকেটে ধারাবাহিকতা দেখিয়েছেন, মুস্তাক আলির মতো একদিনের টুর্নামেন্টেও ফর্মে ছিলেন করুণ নায়ার। এককথায় ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের দৌলতেই যে জায়গা পাকা করেছেন, সেটা দিনের আলোর মতো স্পষ্ট।

তার উপর ইংল্যান্ডে আসার পর বেসরকারি ম্যাচেও হাত খুলে রান করেছেন দুজনে। করুণ তো আবার ডবল সেঞ্চুরি হাঁকিয়েছেন! ফলে দুই ব্যাটসম্যান যে প্রথম টেস্ট খেলবেন, তা মোটামুটি সাফ। কিন্তু গোল বেঁধেছে ব্যাটিং পজিশন নিয়ে। বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, সাই সুদর্শনকে ওয়ান ডাউনে নামানো হতে পারে। সেক্ষেত্রে করুণ চলে যাবেন ছয়ে।

অর্থাৎ, টপ সিক্সের চেহারা বা ক্রম হতে পারে এরকম:

১। যশস্বী জয়সওয়াল
২। কে এল রাহুল
৩। সাই সুদর্শন
৪। শুভমান গিল
৫। ঋষভ পন্থ
৬। করুণ নায়ার

যদিও এখনই এতে সিলমোহর দিতে রাজি নন পন্থ। তাঁর বক্তব্য খুব স্পষ্ট। বলেছেন, ‘আমার মতে, কে তিনে খেলবে সেই নিয়ে আলোচনা চলছে। তবে চার আর পাঁচ নম্বর পজিশন পাকা। শুভমান চারে নামবে, আমি পাঁচেই খেলব। বাকিদের জায়গা নিয়ে কথাবার্তা শুরু হবে।‘

যদিও ইংল্যান্ড শিবির কিন্তু ধোঁয়াশায় নেই। গতকালই ঘোষিত হয়েছে প্রথম একাদশ। ক্রিস ওকস ফিরে এসেছেন। গত দুই টেস্টে গোড়ালির চোটে ছিটকে গেছিলেন। তাঁর জায়গায় খেলেন স্যাম কুক। অন্যদিকে সহ-অধিনায়ক অলি পোপ জেকব ব্রেথেলের পরিবর্তে টিমে ঢুকেছেন। ব্রায়ান কার্স খেলবেন গাস অ্যাটকিনসনের জায়গায়।

ইংল্যান্ডের প্রথম একাদশ: জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, ব্রায়ান কার্স, জশ টাং, শোয়েব বাশির


```