Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের একবার ব্রাত্য রইলেন শ্রেয়স! এশিয়া কাপে জুটল না জায়গা, কারণ ব্যাখ্যা আগারকরের

আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়ক হয়েই প্রথম মরশুমে দলকে ফাইনালে তোলেন। ব্যাট হাতে ছ’শোর উপর রান। স্ট্রাইক রেটও ঈর্ষণীয়, ১৭৫! 

ফের একবার ব্রাত্য রইলেন শ্রেয়স! এশিয়া কাপে জুটল না জায়গা, কারণ ব্যাখ্যা আগারকরের

শ্রেয়স আইয়ার ও অজিত আগারকর

রূপক মিশ্র

শেষ আপডেট: 19 August 2025 17:36

দ্য ওয়াল ব্যুরো: আজ পূর্বঘোষিত সূচি মেনেই এশিয়া কাপের (Asia Cup) দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। প্রত্যাশামাফিক কেউ জায়গা পেলেন, কেউ বাদ পড়লেন। শুভমান গিলের (Shubhman Gill) টিকিট পাওয়া এবং সহ-অধিনায়ক হওয়া যদি অন্যতম চর্চার বিষয় হয়, তাহলে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) বাদ দেওয়া নিয়েও কম বিতর্ক উঠছে না!

আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়ক হয়েই প্রথম মরশুমে দলকে ফাইনালে তোলেন। ব্যাট হাতে ছ’শোর উপর রান। স্ট্রাইক রেটও ঈর্ষণীয়, ১৭৫! জাতীয় দলের জার্সিতে গত বছর টি-২০ বিশ্বকাপেও তাঁকে দেখা গিয়েছিল। এ বছর চ্যাম্পিয়নস ট্রফিতেও টিম ইন্ডিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক। তারপরেও কোন যুক্তিতে বাইরে রাখা হল? কেন জায়গা পেলেন না শ্রেয়স?

মুম্বইয়ে দল ঘোষণার সময় সাংবাদিক সম্মেলনে এ নিয়ে যথারীতি সওয়াল উঠল। এবং যথারীতি নিজের গা বাঁচিয়ে জবাব দিলেন নির্বাচক প্রধান অজিত আগারকর (Ajit Agarkar)। শ্রেয়সকে ইংল্যান্ড সিরিজে দলে নেওয়া হয়নি। সেটা ছিল লাল বলের ক্রিকেট। মুখে না বললেও অন্দরমহলের খবর, আইয়ারের আগ্রাসী ব্যাটিং, তাঁর দাঁড়ানোর স্টান্স নাকি নির্বাচকদের পছন্দ হয়নি। তাই লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের মতো চ্যালেঞ্জিং ময়দানে শ্রেয়সকে বাদ দেওয়া হয়।

তাহলে টি-২০ কী দোষ করল? আক্রমণাত্মক যিনি খেলেন, আইপিএলে রান তোলেন, তাঁকে এভাবে বারবার ব্রাত্য রাখার কী মানে?

অজিত আগারকর অবশ্য ভাঙলেও মচকাবেন না। তাঁর জবাব, ‘এতে শ্রেয়সের কোনও দোষ নেই। ওকে স্রেফ নিজের সুযোগের জন্য অপেক্ষা ক্লরে যেতে হবে। যদি শ্রেয়সকে রাখি, তাহলে কাকে বাদ দেব? আসলে শুধুমাত্র ১৫ জন বাছতে হত। এই মুহূর্তে ওকে স্রেফ ধৈর্য ধরে নিজের সুযোগের অপেক্ষায় থাকতে হবে!’

শুধু শ্রেয়স নন। ১৫ জনের চূড়ান্ত তালিকায় নাম তুলতে ব্যর্থ যশস্বী জয়সওয়ালও। বদলে নির্বাচকরা অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের উপর আস্থা রেখেছেন। এই ঝাড়াইবাছাই নিয়ে আগারকরের মন্তব্য, ‘এটা দুর্ভাগ্যের। অভিষেক গত বছর যেভাবে খেলেছে, তার উপর ও খেললে বোলারের অপশনও পাওয়া যায়, আমাদের দরকার ছিল। এই কারণে কোনও একজনকে বাদ যেতেই হত!’


```