Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দলে ফেরা রোহিত-বিরাটকে আদৌ কি ‘সামলানো’ উচিত শুভমানের?

পার্থিব প্যাটেল বলেছেন, বিরাট ও রোহিত এতটাই অভিজ্ঞ এবং পরিণত যে তাঁদের কোনও বিশেষ নির্দেশ বা নিয়ন্ত্রণের প্রয়োজন নেই। 

দলে ফেরা রোহিত-বিরাটকে আদৌ কি ‘সামলানো’ উচিত শুভমানের?

বিরাট, শুভমান ও রোহিত

সৌম্য বাগচী

শেষ আপডেট: 14 October 2025 12:33

দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার (India) সামনেই রয়েছে অস্ট্রেলিয়া সফর (Australia Tour)। সেখানে ভারত খেলবে টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা (Virat Kohli, Rohit Sharma)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ফের দেখা যাবে এই দুই মহাতারকাকে। এবার তাঁদের খেলতে হবে শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে। 

বিরাট ও রোহিতের উপস্থিতিতে এই সিরিজটিও বিশেষ হয়ে উঠেছে। অনেকেই মনে করছেন, এই দুই লিজেন্ডের এটাই হয়তো কেরিয়ারের শেষ সিরিজ হয়ে উঠতে পারে। এদিকে, এশিয়া কাপ ২০২৫ (টি-টোয়েন্টি ফরম্যাট) জয়ের পর ভারতীয় দলের আত্মবিশ্বাস তুঙ্গে। ভারত চাইবে অজি ভূমেও তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে।

বিসিসিআই নির্বাচন কমিটি রোহিত শর্মাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে আপাত অনভিজ্ঞ গিলকে নতুন অধিনায়ক হিসাবে নিযুক্ত করেছে। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এবার রোহিত এবং কোহলি সম্পর্কে, প্রাক্তন ক্রিকেটার পার্থিব প্যাটেল নতুন অধিনায়ক গিলকে বিশেষ পরামর্শ দিয়েছেন (Parthiv Patel’s Suggestion)

প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার পার্থিব বলেছেন, শুভমানের কখনওই বিরাট ও রোহিতকে পরিচালনা করা উচিত নয়। তাঁর মতে এই দুই ক্রিকেটার এতটাই অভিজ্ঞ এবং পরিণত যে তাদের কোনও বিশেষ নির্দেশ বা নিয়ন্ত্রণের প্রয়োজন নেই। পার্থিব বলেছেন, "আমি মনে করি না কোনও সমস্যা হবে, কারণ বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো খেলোয়াড়রা তাদের ভূমিকা ভালভাবে জানেন

পার্থিব সেই সঙ্গে বলেন, "বিরাটকে দেখুন। ধোনি যখন খেলছিলেন, তখন তিনি অধিনায়ক হয়েছিলেন। তিনি জানেন যে, একজন সিনিয়র খেলোয়াড় কীভাবে একজন নতুন অধিনায়ককে সমর্থন করেন। রোহিতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যখন তিনি অধিনায়ক হয়েছিলেন, তখন বিরাট হয়তো তার সিনিয়র ছিলেন না, কিন্তু একজন প্রাক্তন অধিনায়ক হিসাবে তিনি তাকে সমর্থন করেছিলেন।" পার্থিবের অভিমত, গিলের এই ধরনের সিনিয়র খেলোয়াড়দের পরিচালনায় তার শক্তি ব্যয় করা উচিত নয়। ভারতের এই প্রাক্তন ক্রিকেটার আরও বলেছেন, "দুজনেই খুব পরিণত এবং ভারতীয় ক্রিকেটের ভালর জন্য নেওয়া সিদ্ধান্তগুলি বোঝেন। শুভমানের তাদের পরিচালনার ক্ষেত্রে নিজের শক্তি ব্যয় করা উচিত নয়

এই প্রথম বিরাট কোহলি এবং রোহিত শর্মা তরুণ শুভমান গিলের নেতৃত্বে খেলবেন। এর আগে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর কোহলি রোহিত শর্মার নেতৃত্বে খেলেছেন, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। গিল কেবল দলের ভবিষ্যতের প্রতিনিধিত্ব করেন না, বরং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বও তার।


```