Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ঘরের মাঠে ক্লিন সুইপ! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে কোথায় দাঁড়িয়ে শুভমানের ভারত?

সবশেষে মজার তথ্য—২০১১ সালের পর এই প্রথম ভারত–ওয়েস্ট ইন্ডিজ টেস্ট গড়াল পঞ্চম দিনে। কিন্তু ফলটা আবারও আগের মতোই—অপরাজেয় টিম ইন্ডিয়া! এখন লক্ষ্য একটাই—আগামী সিরিজে পিসিটি আরও বাড়িয়ে শীর্ষে ওঠা।

ঘরের মাঠে ক্লিন সুইপ! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে কোথায় দাঁড়িয়ে শুভমানের ভারত?

শুভমান গিল

রূপক মিশ্র

শেষ আপডেট: 14 October 2025 14:08

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) মঙ্গলবার সকালে শেষ হল সিরিজের (IND vs WI Test Series 2025) আনুষ্ঠানিকতা। কেএল রাহুলের (KL Rahul) অপরাজিত হাফসেঞ্চুরিতে সহজ জয় পেল ভারত (India)। সেই সঙ্গে শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ক্লিন সুইপ ২–০!

জয়ের এই ধারা শুধু সিরিজ-দখলেই আটকে নেই, তার প্রভাব পড়েছে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship – WTC) পয়েন্ট টেবিলেও। ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশের সুবাদে ভারতের মোট পয়েন্ট দাঁড়াল ৫২, আর পয়েন্ট সংগ্রহের শতাংশ (PCT) বেড়ে দাঁড়াল ৬১.৯০। তবে এতকিছুর পরেও, অদ্ভুতভাবে, তালিকায় জায়গা বদল হয়নি—শুভমানরা এখনও টেবিলের থার্ড বয়!

শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া (Australia), শতভাগ জয়ের রেকর্ড নিয়ে—তিন ম্যাচে তিন জয়, পিসিটি ১০০। দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা (Sri Lanka), দু’টি ম্যাচে একটি জয়, একটি হার—তাদের পিসিটি ৬৬.৬৭। ভারতের ঠিক নিচে, চতুর্থ স্থানে, ইংল্যান্ড (England) ৪৩.৩৩ পিসিটি নিয়ে। এরপর বাংলাদেশ (Bangladesh) ১৬.৬৭, আর একেবারে তলানিতে ওয়েস্ট ইন্ডিজ—শূন্য শতাংশে!

এই সিরিজ জয়ের পরও ভারতের অবস্থান স্থির থাকলেও বার্তা পরিষ্কার—ঘরের মাঠে এখনও অপ্রতিদ্বন্দ্বী টিম ইন্ডিয়া। দিল্লি টেস্ট (Delhi Test) পঞ্চম দিনে পৌঁছলেও জয় নিয়ে এতটুকু সংশয় ছিল না। ১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত মাত্র এক ঘণ্টার মধ্যেই কাজ সেরে ফেলে।

গতকাল দিনের শেষে স্কোর ছিল ৬৩/১। আজ সকালে প্রথম সেশনেই কেএল রাহুল ও সাই সুদর্শনের (Sai Sudharsan) জুটিতে আসে ৭৯ রান। সুদর্শন ৩৯ করে ফেরেন। তারপর অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) দ্রুত ১৩ রান যোগ করে আউট হন। দু’জনকেই ফেরান ক্যারিবিয়ান অফ স্পিনার রোস্টন চেজ (Roston Chase)। কিন্তু তাতে জয়ের পথ আটকায়নি। রাহুল (৫৮*) ও ধ্রুব জুরেল (Dhruv Jurel, ৬*) অনায়াসে শেষ করেন খেলা।

এই জয় শুধু একটি টেস্ট সিরিজের সমাপ্তি নয়, বরং নতুন অধিনায়কত্ব অধ্যায়ের সূচনা। ঘরের মাঠে শুভমান গিলের প্রথম টেস্ট সিরিজেই ২–০ জয়—তার সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থানের মজবুত দখল।

সবশেষে মজার তথ্য—২০১১ সালের পর এই প্রথম ভারত–ওয়েস্ট ইন্ডিজ টেস্ট গড়াল পঞ্চম দিনে। কিন্তু ফলটা আবারও আগের মতোই—অপরাজেয় টিম ইন্ডিয়া! এখন লক্ষ্য একটাই—আগামী সিরিজে পিসিটি আরও বাড়িয়ে শীর্ষে ওঠা।


```