Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'ভারতের বিরুদ্ধে সিরিজ অ্যাসেজের উপযুক্ত ওয়ার্ম আপ!' হাস্যকর দাবি করে সমালোচনার মুখে সোয়ান

ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার ধারেভারে অনেকটা এগিয়ে রেখেছেন জো রুট, বেন স্টোকসদের। তাঁর ভবিষ্যদ্বাণী, ‘এটা অ্যাসেজ সিরিজের জন্য নিখুঁত ওয়ার্ম আপ। ভারতের বিরুদ্ধে সিরিজ বেশ বড় চ্যালেঞ্জ।‘ 

'ভারতের বিরুদ্ধে সিরিজ অ্যাসেজের উপযুক্ত ওয়ার্ম আপ!' হাস্যকর দাবি করে সমালোচনার মুখে সোয়ান

গ্রেম সোয়ান

শেষ আপডেট: 18 June 2025 11:24

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ (Eng vs Ind) ইংল্যান্ড দলের (England Team) কাছে অ্যাসেজের (The Ashes) প্রস্তুতির জন্য খুব ভাল সুযোগ। এমনই হাস্যকর দাবি করে সমালোচনার মুখে প্রাক্তন ইংরেজ বোলার গ্রেম সোয়ান (Graeme Swann)।

২০ জুন থেকে শুরু হচ্ছে লড়াই। প্রথম ম্যাচ হেডিংলেতে। ভারতীয় দলের তিন অভিজ্ঞ ক্রিকেটার—বিরাট কোহলি, রোহিত শর্মা এবং আর অশ্বিন সদ্য অবসর নিয়েছেন। তা সত্ত্বেও দল যে ভালমতো ছন্দে রয়েছে, ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে পারফরম্যান্সে তা বুঝিয়ে দিয়েছেন শুভমান গিল, অর্শদীপ সিংয়েরা। রান পেয়েছেন ‘কামব্যাক কিং’ করুণ নায়ারও। হাঁকিয়েছেন দ্বিশতরান।

যদিও তাতে এতটুকু সমীহ আদায় করতে পারেননি গ্রেম সোয়ানের। ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার ধারেভারে অনেকটা এগিয়ে রেখেছেন জো রুট, বেন স্টোকসদের। তাঁর ভবিষ্যদ্বাণী, ‘এটা অ্যাসেজ সিরিজের জন্য নিখুঁত ওয়ার্ম আপ। ভারতের বিরুদ্ধে সিরিজ বেশ বড় চ্যালেঞ্জ।‘ সোয়ান বলেন, ‘শেষ দু-তিনবার যখন আমরা ভারতে গিয়েছি, বাজেভাবে হেরে ফিরেছি। তাই নিজেদের ঘরের মাঠে আমাদের জিততেই হবে।‘

জিতলেও কী দাঁড়াবে ব্যবধান? প্রাক্তন ক্রিকেটারের কথায়, ‘ওদের বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা, দুই তারকা নেই। হ্যাঁ, বিকল্প হিসেবে অনেক খেলোয়াড়ই উঠে এসেছে। কিন্তু আমাদের বোলাররা পরিবেশকে খুব ভালভাবে কাজে লাগিয়ে ভারতকে বেকায়দায় ফেলতে পারে। ইংল্যান্ডের উচিত সিরিজ জয়ের জন্য ঝাঁপানো। আমি তো বলব ৪-১, নয়তো ৩-২। আমি চাই দল ভাল ফল করুক। যাতে অ্যাসেজে আত্মবিশ্বাসের সঙ্গে নামতে পারি।‘

এই মন্তব্য সামনে আসার পরেই শুরু হয়ে যায় বিতর্ক। একদল রাগে ফুঁসে ওঠেন। কেউ কেউ হাসি-মস্করার পথ বেছে নেয়। একজন এক্স-হ্যান্ডেলে সোয়ানের বক্তব্য শেয়ার করে লেখেন, ‘বড় কথা বলতে নেই গ্রেম ভাই।‘ আরেকজন বলেন, ‘এভাবেই ১৬০ কোটি নাগরিককে কোনও চেষ্টা ছাড়াই অপমান করা যায়।‘

উল্লেখ্য, আগামী পরশু থেকে শুরু হতে চলেছে সিরিজ। গৌতম গম্ভীর গত সপ্তাহে মায়ের অসুস্থতার জন্য বাড়ি ফিরে এলেও ফের ইংল্যান্ড পৌঁছে দলে যোগ দিয়েছেন। প্রস্তুতি ম্যাচে পারফরম্যান্স দেখে হর্ষিত রানাকে দলে নিয়েছে ভারত। জসপ্রীত বুমরাহ খেলবেন? তিন নম্বরে কে? চারে কি করুণ নায়ারের জায়গা পাকা? কোনও সদুত্তর মেলেনি। ম্যাচের দিনই পরিষ্কার হবে প্রথম একাদশ ও টিম ম্যানেজমেন্টের সম্ভাব্য পরিকল্পনা।


```