Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

অধিনায়ক অভিমন্যুতেই ভরসা নির্বাচকদের, ভারতীয় ‘এ’ দলে বাংলার ৩, নেই শ্রেয়স

‘এ’ দল ঘোষিত হয়েছে প্রধানত ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের ভিত্তিতে। দলে সুযোগ পেয়েছেন করুণ নায়ার (Karun Nayar) ও গত বছর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া ঈষাণ কিসান (Ishan Kishan)। 

অধিনায়ক অভিমন্যুতেই ভরসা নির্বাচকদের, ভারতীয় ‘এ’ দলে বাংলার ৩, নেই শ্রেয়স

অভিমন্যু ঈশ্বরণ

শেষ আপডেট: 17 May 2025 12:40

দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়া (Team India) ইংল্যান্ডে যাওয়ার (England Tour) আগে সে দেশে যাবে ভারতীয় ‘এ’ (India ‘A’) দল। আর এই দল ঘোষণা নিয়ে গত বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে শুক্রবার রাতে ঘোষিত হয়েছে ১৮ সদস্যের দল। প্রাত্যাশামতোই দলের অধিনায়ক (Captain) নির্বাচিত হয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)

বহুবছর ধরেই বাংলার ওপেনার অভিমন্যু জাতীয় দলের দোরগোড়ায় রয়েছেন। ভারতীয় ‘এ’ দলের অধিনায়কত্বও সামলেছেন। যদিও এখনও তাঁর গায়ে জাতীয় দলের জার্সি ওঠেনি। রোহিত শর্মা অবসর নেওয়ায় এবার তাঁর সামনে সুযোগ এসেছে। ‘এ’ দলের হয়ে পারফর্ম করতে পারলে হয়তো খুলে যাবে টেস্ট ক্রিকেটের দরজা।

  

‘এ’ দল ঘোষিত হয়েছে প্রধানত ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের ভিত্তিতে। দলে সুযোগ পেয়েছেন করুণ নায়ার (Karun Nayar) ও গত বছর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া ঈষাণ কিসান (Ishan Kishan)। দলের সহ-অধিনায়ক (Vice-Captain) করা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুব জুড়েলকে (Dhruv Jurel) বাংলা থেকে অভিমন্যু ছাড়াও রয়েছেন মুকেশ কুমার ও আকাশ দীপ।

পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হল ‘এ’ দলে রাখা হয়েছে সাই সুদর্শন ও শুভমান গিলকেও। তবে তাঁরা ইংল্যান্ডে যাবেন পরে। ‘এ’ দলের দ্বিতীয় ম্যাচের আগে তাঁরা দলের সঙ্গে যোগ দেবেন।

ইংল্যান্ডে ভারতের টেস্ট সিরিজ শুরুর আগে দুটি ম্যাচ খেলবেন ঈশ্বরণরা। প্রথম ম্যাচ ৩০ মে, ক্যান্টয়ারবেরির বিরুদ্ধে। দ্বিতীয়টি ৬ জুন নর্থহ্যাম্পটনের বিরুদ্ধে। এরপর ২০ জুন থেকে শুরু হবে পাঁচ টেস্টের সিরিজ। মনে করা হচ্ছে ‘এ’ দলের হয়ে ভাল পারফর্ম করতে পারলে টেস্টের দরজা খুলে যেতে পারে বেশ কিছু ক্রিকেটারের ক্ষেত্রে।

১৮ সদস্যের ঘোষিত ভারতীয় ‘এ’ দল:

অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), ধ্রুব জুড়েল (সহ-অধিনায়ক, উইকেটকিপার), রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, সরফরা খান, নীতীশকুমার রেড্ডি, ঈশান কিসান, তুষার দেশপাণ্ডে, শার্দূল ঠাকুর, মুকেশ কুমার, মানব সুথার, তনুষ কোটিয়ান, আকাশ দীপ, হর্ষিত রানা, খলিল আহমেদ, হর্ষ দুবে ও অনশুল কম্বোজ। তবে শ্রেয়স আইয়ারকে দলে না রাখা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

এদিকে, বোর্ড সূত্রে জানা গিয়েছে টিম ইন্ডিয়ার হেডস্যার গৌতম গম্ভীরও ইংল্যান্ডে যেতে পারেন ‘এ’ দলের সঙ্গে। 


```