Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

প্রথমবার ৯০ মিটারের গণ্ডি পার! দোহা ডায়মন্ড লিগে ইতিহাস লিখলেন নীরজ চোপড়া

এর আগে প্যারিসে নীরজ ৯০ মিটারের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। তবে তখন তা ছুঁতে বা টপকাতে পারেননি। 

প্রথমবার ৯০ মিটারের গণ্ডি পার! দোহা ডায়মন্ড লিগে ইতিহাস লিখলেন নীরজ চোপড়া

নীরজ চোপড়া

শেষ আপডেট: 17 May 2025 03:49

দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক্সে দু'বার পদক জিতলেও যে কাজটি করতে পারেননি, সেটাই দোহা ডায়মন্ড লিগে (Doha Diamond League) শেষমেশ করতে সক্ষম হলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। এই প্রথমবার জ্যাভলিন থ্রোয় ৯০ মিটারের (90M Mark) গণ্ডি টপকালেন তিনি।

শুক্রবার দোহা ডায়মন্ড লিগে ভারতীয় তারকা যে কীর্তি করলেন তা ইতিহাসের পাতায় চলে যাবে। জীবনে প্রথমবারের জন্য ৯০ মিটারের বেশি থ্রো করে দেশের নাম আরও উজ্জ্বল করলেন নীরজ চোপড়া। এদিন তৃতীয় প্রচেষ্টায় নীরজ জ্যাভেলিন ছোঁড়েন ৯০.২৩ মিটার দূরে।

এর আগে প্যারিসে নীরজ ৯০ মিটারের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। তবে তখন তা ছুঁতে বা টপকাতে পারেননি। যদিও চেষ্টা জারি ছিল। শেষমেশ ২০২৫ সালের দোহা ডায়মন্ড লিগ তাঁর স্বপ্ন পূরণ করল। পাশাপাশি আরও গর্বিত করল দেশকেও।

২০২০ টোকিও অলিম্পিক্সে ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে সোনা জিতেছিলেন নীরজ। এরপর ২০২৪ প্যারিস অলিম্পিক্সে তিনি রুপো জেতেন ৮৯.৪৫ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে। তবে তাঁর কেরিয়ারে এতদিন সবথেকে ভাল স্কোর ছিল ৮৯.৯৪, যা তিনি করেছিলেন স্টকহোম ডায়মন্ড লিগ (২০২২)-এ। শুক্রবার সেই রেকর্ড তো ভাঙলেনই, পাশাপাশি টপকালেন ৯০ মিটারের গণ্ডি।

তবে ৯০.২৩ মিটার দূর জ্যাভলিন ছুড়েও বেশিক্ষণ শীর্ষস্থানে থাকতে পারেননি নীরজ। তাঁকে টপকে যান জার্মান অ্যাথলিট জুলিয়ান ওয়েবার। তিনি ছোড়েন ৯১.০৬ মিটার। 


```