Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Sanju Samson: আসল গলদ কি ফুটওয়ার্কে? সঞ্জুর সমস্যার শিকড় খুঁজলেন গাভাসকর

‘লেগ স্টাম্পের বাইরে গিয়ে খেলতে গিয়ে তিনটে স্টাম্পই খুলে দিল। পা নড়ল না, ব্যাট এল পরে। দ্বিতীয়বার একই ভুল!’ ইঙ্গিত স্পষ্ট—এটা কোনও এক ম্যাচের সমস্যা নয়, ধারাবাহিক গলদ।

Sanju Samson: আসল গলদ কি ফুটওয়ার্কে? সঞ্জুর সমস্যার শিকড় খুঁজলেন গাভাসকর

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 29 January 2026 14:00

দ্য ওয়াল ব্যুরো: সুযোগ পেয়েও আবার প্রশ্নের মুখে সঞ্জু স্যামসন (Sanju Samson)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে ২৪ রান করে ফেরার পর তাঁর ইনিংস নিয়ে কড়া বিশ্লেষণ করলেন প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। রানের হিসাব নয়, সমস্যার শিকড় গাভাসকরের চোখে কেবলমাত্র এক জায়গায়ফুটওয়ার্ক!

ভাল শুরু করেছিলেন সঞ্জু। ১৫ বলে ২৪। কিন্তু স্পিনার মিচেল স্যান্টনারের (Mitchell Santner) বলে আবার পুরনো রোগে ভুগলেন। যা দেখার পর গাভাসকরের মন্তব্য সোজাসাপটা, কিন্তু ধারালো। ধারাভাষ্যে তিনি বলেন, ‘আমার প্রথম ধারণা, একেবারেই কোনও ফুটওয়ার্ক ছিল না। পা না নড়িয়ে অফ সাইডে জায়গা বানিয়ে শট খেলতে গিয়েছেন। এমন হলে মিস করলেই বল স্টাম্পে আঘাত করবে।এরপর আরও যোগ করেন, ‘লেগ স্টাম্পের বাইরে গিয়ে খেলতে গিয়ে তিনটে স্টাম্পই খুলে দিল। পা নড়ল না, ব্যাট এল পরে। দ্বিতীয়বার একই ভুল!’ ইঙ্গিত স্পষ্টএটা কোনও এক ম্যাচের সমস্যা নয়, ধারাবাহিক গলদ।

পরিসংখ্যানও সঞ্জুর পক্ষে কথা বলছে না। শেষ চার ম্যাচে মোট রান মাত্র ৪০। চাপ বাড়ছে জায়গা ধরে রাখা নিয়ে। কারণ, তিন নম্বরে ঈশান কিষাণ (Ishan Kishan) ভাল ফর্মে। টি-২০ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে প্রতিটি ইনিংস এখন কার্যত অডিশন!

ম্যাচের ছবিটাও সুখকর নয়। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড তোলে ২১৫/৭। টিম সাইফার্ট (Tim Seifert) ও ডেভন কনওয়ের (Devon Conway) পার্টনারশিপ ভারতকে চাপে ফেলে দেয়। পরে অর্শদীপ সিং (Arshdeep Singh) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav) কিছুটা ফিরিয়ে আনলেও শেষ দিকে ড্যারিল মিচেল (Daryl Mitchell) ঝড় তোলেন।

জবাবে ভারতের ইনিংস থামে ১৬৫ রানে। শিবম দুবের (Shivam Dube) ২৩ বলে ৬৫ আর রিঙ্কু সিংয়ের (Rinku Singh) লড়াই ছাড়া বলার মতো কিছু ছিল না। স্যান্টনার ২৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা।


```