Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বকাপ ব্যর্থতার পর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত, শ্রীলঙ্কা কোচের পদ ছাড়ছেন সনৎ জয়সূর্য

জয়সূর্যর অধীনে লঙ্কান দল রূপান্তরের পথে। তবে ধারাবাহিক সাফল্য আসেনি। সুপার এইটে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ঘাটতি স্পষ্ট।

বিশ্বকাপ ব্যর্থতার পর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত, শ্রীলঙ্কা কোচের পদ ছাড়ছেন সনৎ জয়সূর্য

সনৎ জয়সূর্য

রূপক মিশ্র

শেষ আপডেট: 1 March 2026 10:03

দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) ব্যর্থতার পর বড় সিদ্ধান্ত। শ্রীলঙ্কা দলের প্রধান কোচ সনৎ জয়সূর্য (Sanath Jayasuriya) পদ ছাড়ার ইঙ্গিত দিলেন। তাঁর বক্তব্য, এখন সময় এসেছে দায়িত্ব অন্য কারও হাতে তুলে দেওয়ার।

সুপার এইট পর্ব থেকেই ছিটকে যায় শ্রীলঙ্কা (Sri Lanka)। প্রথম রাউন্ডে ভালো শুরু হলেও পরের ধাপে তিনটি ম্যাচেই পরাজয়। শেষ খেলায় পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে পাঁচ রানে হারলেও, তার আগে সেমিফাইনালের দৌড় থেকে বিদায় নিশ্চিত।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সূর্য বলেছেন, ‘সময় এসেছে দায়িত্ব অন্য কারও হাতে তুলে দেওয়ার। প্রায় দু’মাস আগেই ইংল্যান্ড সিরিজের সময় বুঝেছিলাম, বেশিদিন এই পদে থাকব না। বিশ্বকাপে ভালো ফল করে বিদায় নিতে চেয়েছিলাম। পারলাম না। সেটা নিয়ে দুঃখ আছে।’

জয়সূর্যর চুক্তির মেয়াদ জুন পর্যন্ত। এখনও আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা ক্রিকেট-কে (Sri Lanka Cricket বা SLC) কিছু না জানালেও শীঘ্রই বোর্ডের সঙ্গে আলোচনায় বসবেন তিনি৷

শেষ ম্যাচে নাটক, তবু বিদায়

শেষ ম্যাচে নাটকীয় লড়াই চালান অধিনায়ক দাসুন শনাকা (Dasun Shanaka)। ৩১ বলে অপরাজিত ৭৬ রান। আটটি ছক্কা, দুটি চার। শেষ ওভারে ২৮ রান দরকার ছিল। শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi) টানা তিন ছক্কা ও একটি চার মেরে হিসেব নামিয়ে আনেন শেষ বলে ৬ রানে। কিন্তু অন্তিম ডেলিভারি ছেড়ে দেন শনাকা, ওয়াইড হবে ভেবে! আম্পায়ার যদিও ওয়াইড দেননি। আর তাই শ্রীলঙ্কা ম্যাচ হার ৫ রানে। স্কোর থেমে যায় ২০৬/৭-এ। পাকিস্তান করেছিল ২১২ রান, ৮ উইকেট হারিয়ে৷

তবে দিনের শেষে জয় হাতে এলেও পাকিস্তান শেষ চারে উঠতে পারেনি। নিউজিল্যান্ড (New Zealand) গ্রুপ ২ থেকে ইংল্যান্ডের (England) সঙ্গে সেমিফাইনালে জায়গা পায়।

পরিবর্তনের পথে শ্রীলঙ্কা

জয়সূর্যর অধীনে লঙ্কান দল রূপান্তরের পথে। তবে ধারাবাহিক সাফল্য আসেনি। সুপার এইটে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ঘাটতি স্পষ্ট। এখন প্রশ্ন, নতুন কোচ কে হবেন? বোর্ড কী সিদ্ধান্ত নেয়? শ্রীলঙ্কা ক্রিকেটে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সনৎ জয়সূর্যর বিদায় হয়তো সেই পরিবর্তনেরই প্রথম ধাপ।


```