Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

Andre Russell: আইপিএলকে বিদায় জানালেন রাসেল! ফিরছেন কেকেআরের নতুন ‘পাওয়ার কোচ’ হয়ে

আইপিএলে পরিসংখ্যান নজর কাড়ার মতো—১৪০ ম্যাচে ২,৬৫১ রান, স্ট্রাইক-রেট ১৭৪.১৮। সঙ্গে ১২৩ উইকেট, গড় ২৩.২৮। 

Andre Russell: আইপিএলকে বিদায় জানালেন রাসেল! ফিরছেন কেকেআরের নতুন ‘পাওয়ার কোচ’ হয়ে

আন্দ্রে রাসেল

রূপক মিশ্র

শেষ আপডেট: 30 November 2025 13:12

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল (IPL) ইতিহাসের অন্যতম প্রভাবশালী অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell) অবশেষে টুর্নামেন্টকে বিদায় জানালেন। ১৪ মরসুম খেলার পর ঘোষণা করলেনতিনি আর আইপিএলে খেলবেন না। তবে কেকেআর (KKR) জার্সি ছাড়ছেন না। খেলোয়াড় থেকে এবার ফ্র্যাঞ্চাইজির নতুন ‘পাওয়ার কোচ’ (Power Coach) হিসেবে ফিরছেন। 

মিনি-অকশনের আগে কেকেআর তাঁকে ছেড়ে দেয়। কিন্তু রাসেলের সিদ্ধান্ত ছিল স্পষ্টআইপিএলে অন্য কোনও দলের হয়ে নামবেন না। আনুগত্য দেখিয়ে কলকাতার সঙ্গেই থাকলেন, তবে এবার সাপোর্ট স্টাফ হিসেবে।

রাসেল একটি বার্তায় জানান, আইপিএল ছাড়ার সিদ্ধান্ত কঠিন হলেও একে তিনি ‘ঠিক সময়ের সিদ্ধান্তবলেই মনে করেন। তাঁর ভাষায়, নিজের ছবিকে অন্য দলের জার্সিতে ফটোশপ করা অবস্থায় সোশ্যাল মিডিয়ায় বারবার দেখে অস্বস্তিতে ভুগছিলেন। ওই ভাবনাই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

রাসেল বলেন, ‘আমি চাইনি আমার শেষটা আবছা হয়ে উঠুক। চাইছিলাম ছাপ রেখে যেতে। যখন অনুরাগীরা জিজ্ঞেস করবেকেন এখনও খেলছ না, তখনই সবচেয়ে ভাল সময় বিদায় জানানোর।পাশাপাশি যোগ করেন, ‘বেগুনি-সোনালি বাদে অন্য কোনও রঙে নিজেকে ভাবাই অস্বস্তিকর। সেই চিন্তাই কয়েক রাত ঘুম কেড়ে নিয়েছিল।

এরপরই কেকেআরের সঙ্গে তাঁর নতুন ভূমিকা নিয় আলোচনা শুরু হয়। সিইও বেঙ্কি মাইসোর (Venky Mysore) ও শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে কথাবার্তার পর রাসেল ঠিক করেনকোচিংয়ে নতুন ইনিংস শুরু করবেন। আর ‘পাওয়ার কোচনামটা তাঁর কাছে সবচেয়ে মানানসই। কারণ ব্যাট, বল ও ফিল্ডিংসব জায়গাতেই তাঁর শক্তির বহর দলকে সাহায্য করতে পারে। রাসেলের বার্তা‘২০২৬-এ আবার ফিরছি, তবে অন্য ভূমিকায়। পরিচিত পরিবেশে থাকা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।

আইপিএলে পরিসংখ্যান নজর কাড়ার মতো১৪০ ম্যাচে ২,৬৫১ রান, স্ট্রাইক-রেট ১৭৪.১৮। সঙ্গে ১২৩ উইকেট, গড় ২৩.২৮। ২০১৫ ও ২০১৯দুবার আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (MVP) হয়েছেন তিনি। কেকেআরের হয়ে নামের পাশে ২৫৯৩ রান ও ১২২ উইকেট!


```