Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি

আরসিবির দাপুটে জয় লখনউয়ের বিরুদ্ধে। বিরাট কোহলির ঝোড়ো ইনিংস ও রশিখ-ভুবনেশ্বরদের বোলিংয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বেঙ্গালুরু।

বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি

বিরাট ঝড়ে উড়ল লখনউ!

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 15 April 2026 23:48

দ্য ওয়াল ব্যুরো: চিন্নাস্বামীর পিচে লখনউ সুপার জায়ান্টসকে দাপটের সঙ্গে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB vs LSG IPL 2026)। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নেমে বিরাট কোহলির বিধ্বংসী ইনিংস এবং বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল গতবারের চ্যাম্পিয়নরা।

বুধবার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। প্রথম একাদশে বিরাটের নাম না দেখে সমর্থকরা অবাক হলেও, পরে জানা যায় চোটের আশঙ্কায় তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রাখা হয়েছে।

প্রথমে ব্যাট করতে নেমে আরসিবির বোলিং আক্রমণের সামনে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে লখনউয়ের ব্যাটিং লাইনআপ। রশিখ সালাম একাই ৪টি উইকেট তুলে নেন, তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে ভুবনেশ্বর কুমার শিকার করেন ৩টি উইকেট। মিচেল মার্শ (৪০), মুকুল চৌধুরী (৩৯) ও আয়ুষ বাদোনি (৩৮) চেষ্টা করলেও বাকিদের ব্যর্থতায় ২০ ওভারে মাত্র ১৪৬ রানেই গুটিয়ে যায় লখনউ। অধিনায়ক ঋষভ পন্থ আরও একবার নিরাশ করলেন, দুই দফায় মিলিয়ে ৬ বল খেলে তাঁর সংগ্রহ মাত্র ১ রান।

১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ওপেনিংয়ে নামেন বিরাট কোহলি। ছোট টার্গেট হলেও পিচ ছিল মন্থর, কিন্তু বিরাটের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লে-তেই ৬০ রান তুলে ফেলে বেঙ্গালুরু। ২০ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে আরসিবির জয়ের ভিত গড়ে দেন তিনি। শেষ পর্যন্ত ৪৯ রানে আউট হলেও ততক্ষণে ম্যাচ আরসিবির পকেটে। পরবর্তীতে রজত পাতিদারের ২৭ এবং জিতেশ শর্মার ২৩ রানের ছোট কিন্তু কার্যকরী ইনিংসে ভর করে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় আরসিবি। লখনউয়ের হয়ে প্রিন্স ৩টি উইকেট নিলেও ম্যাচ বাঁচাতে পারেননি।
 


```