Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ওভালের গ্যালারিতে হঠাৎ হাজির রোহিত! তাঁর এক লাইনের কোন বার্তা বদলে দিল যশস্বীকে?

১৬৪ বলে তুলেছেন ১১৮ রানে। ১২৭ বলে সিঙ্গেল নিয়ে শতরানের মাইলফলক ছুঁয়েই আকাশে হাত মুঠো করে গ্যালারিতে বসা বাবা-মায়ের উদ্দেশে চুম্বন ছুড়েছেন।

ওভালের গ্যালারিতে হঠাৎ হাজির রোহিত! তাঁর এক লাইনের কোন বার্তা বদলে দিল যশস্বীকে?

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 3 August 2025 13:58

দ্য ওয়াল ব্যুরো: লন্ডনের কেনিংটন ওভাল। পঞ্চম টেস্টের তৃতীয় দিন। গ্যালারিতে কালো সানগ্লাস চোখে রোহিত শর্মা। মাঠে তখন ব্যাট হাতে ঝড় তুলছেন যশস্বী জয়সওয়াল। বিদেশের মাটিতে চতুর্থ সেঞ্চুরির পথে এগোচ্ছেন তিনি। চলতি সফরের শুরুটা আগুনে মেজাজে হলেও ফর্ম ধরে রাখতে পারেননি। উদ্বোধনী টেস্টে সেঞ্চুরির পর লাগাতার ব্যর্থতা। অত:পর পঞ্চম তথা অন্তিম টেস্টে দেখা দিলেন স্বমহিমায়। হাঁকালেন শতরান। আর দিনের খেলা শেষ হতেই ফাঁস করলেন ফর্মে ফেরার রহস্য! জানালেন, প্রাক্তন টেস্ট অধিনায়ক রোহিতের একটি বার্তাই তাঁকে আরও সাহস জুগিয়েছে।

জয়সওয়াল বলেন, ‘রোহিত ভাইকে দেখে আমি ডাক দিলাম। উনি আমাকে শুধু বললেন, খেলে যাও!’

২৩ বছরের বাঁহাতি ওপেনার ইতিমধ্যেই বিরাট কোহলি, কেএল রাহুল, অধিনায়ক শুভমন গিলের সঙ্গে খেলেছেন। তালিকায় রয়েছেন রোহিতও। যশস্বী জানালেন, এই সিনিয়রদের সঙ্গে খেলতে নামাই তাঁর মানসিকতা বদলে দিয়েছে৷ তাঁর কথায়, ‘আমি নিজের ইনিংসের জন্য আলাদা করে প্ল্যান কষি। কোথায় রান পাব, কোন শট খেলব—এই ভেবেই ব্যাট করি। রোহিত ভাই, বিরাট ভাইদের সঙ্গে এতদিন খেলেছি। ওদের দেখেছি টেস্ট ক্রিকেটে কীভাবে প্রস্তুতি নেয়। সেটাই আমাকে ব্যক্তিগতভাবে উন্নতি করতে সাহায্য করেছে!’

কেএল রাহুল বা গিলের মতো সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করার অভিজ্ঞতা নিয়েও উচ্ছ্বসিত তিনি। বলেছেন, ‘আমরা একসঙ্গে আড্ডা দিই, খেলা নিয়ে আলোচনা করি!’

শতরানের ইনিংস স্রেফ মানসিকতার ফসল নয়, এতে ভাগ্যও সঙ্গ দিয়েছে। তিনবার ক্যাচ মিস করেছে ইংল্যান্ড। যে কারণে ১৬৪ বলে তুলেছেন ১১৮ রানে। ১২৭ বলে সিঙ্গেল নিয়ে শতরানের মাইলফলক ছুঁয়েই আকাশে হাত মুঠো করে গ্যালারিতে বসা বাবা-মায়ের উদ্দেশে চুম্বন ছুড়েছেন।

ওভালের উইকেট বারবার রূপ বদলাচ্ছে। প্রথমে কিছুটা রঙচঙে, তারপরেই পাটা। কিন্তু ইংল্যান্ডের পেসাররা সিম-সুইং আদায় করে নিয়েছেন। জয়সওয়াল বললেন, ‘উইকেটটা একটু প্রাণবন্ত ছিল। খেলাটা উপভোগের। ইংল্যান্ডে এমনই পিচই প্রত্যাশিত। মানসিকভাবে তৈরি ছিলাম।’

শেষমেশ জস টাংয়ের বাউন্সারে ‘আপার কাট’ খেলতে গিয়ে থার্ডম্যানে দাঁড়ানো জেমি ওভারটনের হাতে ধরা পড়েছেন যশস্বী। ইনিংস শেষ ১১৮ রানে। তবু তাঁর ব্যাটে ভর করেই দ্বিতীয় ইনিংসে ভারত পৌঁচেছে ৩৯৬-এ।

তৃতীয় দিনের খেলাশেষে ইংল্যান্ড ৫০/১। জিততে হলে এখনও দরকার ৩২৪ রান, হাতে ৯ উইকেট। বৃষ্টি এসে বাড়া ভাতে ছাই না দিলে আজ চতুর্থ দিনেই লড়াইয়ের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে।


```