Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

নেতৃত্ব গেল রোহিতের, শুভমানের ডেপুটি হিসাবে অস্ট্রেলিয়া যাচ্ছেন শ্রেয়স

টি-টোয়েন্টির অধিনায়ক সূর্যকুমার যাদব থাকলেও একদিনের সিরিজের নেতৃত্ব দেবেন শুভমান গিল। তবে একদিনের দলে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আর এই দলের সহ-অধিনায়ক হয়েছেন শ্রেয়স আইয়ার।

নেতৃত্ব গেল রোহিতের, শুভমানের ডেপুটি হিসাবে অস্ট্রেলিয়া যাচ্ছেন শ্রেয়স

শুভমান গিল ও শ্রেয়স আইয়ার

সৌম্য বাগচী

শেষ আপডেট: 4 October 2025 15:38

দ্য ওয়াল ব্যুরোআশাঙ্কা যেটা ছিল, সেটাই এবার বাস্তবে পরিণত হল। টিম ইন্ডিয়ার হয়ে অস্ট্রেলিয়া সফরে (India Australia Tour) যাবেন রোহিত শর্মা (Rohit Sharma), তবে অধিনায়ক হিসাবে নয়, তিনি যাবেন একজন সাধারণ সদস্য হিসাবে। শুভমান গিলের অধিনায়কত্বে অস্ট্রেলিয়ায় খেলবেন তিনি।

চলতি মাসেই সাদা বলের ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারত। সেখানে তারা তিনটি টি-টোয়েন্টি ও একই সংখ্যক একদিনের ম্যাচ খেলবে। শনিবার বিসিসিআইয়ের নির্বাচক মণ্ডলী দুই সিরিজের জন্যই দল ঘোষণা করেছে। টি-টোয়েন্টির অধিনায়ক সূর্যকুমার যাদব থাকলেও একদিনের সিরিজের নেতৃত্ব দেবেন শুভমান গিল। তবে একদিনের দলে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আর এই দলের সহ-অধিনায়ক হয়েছেন শ্রেয়স আইয়ার।

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে জসপ্রীত বুমরাহকে রাখা হয়েছে শুধুমাত্র টি-২০ স্কোয়াডে। এই দলে এশিয়া কাপের স্কোয়াডই ধরে রাখা হয়েছে, চমক কিছু নেই। তবে ওডিআই স্কোয়াডে শ্রেয়সকে সহ-অধিনায়ক করে নির্বাচকরা যে নতুন বার্তা দিতে চাইছেন তা সহজেই অনুমেয়। রোহিত শর্মা ২০২৭ ওডিআই বিশ্বকাপ খেলার ইচ্ছা প্রকাশ করলেও তিনি যে নির্বাচকদের মাথায় নেই এটাও এদিন পরিষ্কার হয়ে গিয়েছে।

শ্রেয়স গত আইপিএলে পাঞ্জাব কিংসের জার্সিতে দুরন্ত ফর্মে ছিলেন। কিন্তু তা সত্ত্বেও ইংল্যান্ড সফরে বা এশিয়া কাপের দলে সুযোগ পাননি। এরপর প্রচুর কথা উঠেছিল। প্রাক্তন ক্রিকেটাররা বলতে শুরু করেছিলেন, জাতীয় দলে জায়গা পেতে শ্রেয়সকে আর কতটা পথ হাঁটতে হবে। এবার পাঞ্জাব কিংসের ক্যাপ্টেনকে টিম ইন্ডিয়ার ওডিআই দলের সহ-অধিনায়ক করে আগারকর অ্যান্ড কোং বুঝিয়ে দিল, তাঁদের চিন্তা-ভাবনায় শ্রেয়স ভালমতোই রয়েছেন।

এদিকে, কোনও দলেই জায়গা পাননি মহম্মদ সামি। পুরোপুরি চোট সেরে না ওঠায় টিমে নেই ঋষভ পন্থও। সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে শতক হাঁকানো ধ্রুব জুরেল স্থান পেয়েছেন একদিনের স্কোয়াডে।

ভারতের ওয়ানডে স্কোয়াড: শুভমন গিল (অধিনায়ক)শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক)রোহিত শর্মাবিরাট কোহলিঅক্ষর প্যাটেললোকেশ রাহুল (উইকেটরক্ষক)নীতীশ কুমার রেড্ডিওয়াশিংটন সুন্দরকুলদীপ যাদবহর্ষিত রানামহম্মদ সিরাজঅর্শদীপ সিংপ্রসিদ্ধ কৃষ্ণধ্রুব জুরেল (উইকেটরক্ষক) এবং যশস্বী জয়সওয়াল।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক)শুভমন গিল (সহ-অধিনায়ক)অভিষেক শর্মাতিলক বর্মানীতীশ কুমার রেড্ডিশিবম দুবেঅক্ষর পটেলজিতেশ শর্মা (উইকেটরক্ষক)বরুণ চক্রবর্তীজশপ্রীত বুমরাহঅর্শদীপ সিংকুলদীপ যাদবসঞ্জু স্যামসন (উইকেটরক্ষক)হর্ষিত রানারিঙ্কু সিং এবং ওয়াশিংটন সুন্দর।


```