Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Rohit Sharma: সাম্মানিক ডি.লিট. পাচ্ছেন রোহিত, সম্মান জানাবে কোন বিশ্ববিদ্যালয়?

৩৮ বছর বয়সি রোহিত শর্মা ইতিমধ্যে টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে এখনও একদিনের ক্রিকেটে দেশের হয়ে মাঠে নামছেন। খেলছেন আইপিএলেও।

Rohit Sharma: সাম্মানিক ডি.লিট. পাচ্ছেন রোহিত, সম্মান জানাবে কোন বিশ্ববিদ্যালয়?

ছবি: এআই নির্মিত

রূপক মিশ্র

শেষ আপডেট: 22 January 2026 15:58

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) সাম্মানিক ডক্টরেট (ডি.লিট) দিতে চলেছে পুণের অজিঙ্কা ডিওয়াই পাটিল ইউনিভার্সিটি (Ajeenkya DY Patil University)। শনিবার দশম সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মান দেওয়া হবে। যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্যমতে, ক্রিকেটে রোহিতের ‘অতুলনীয় অবদান’এবং ‘নেতৃত্বের দৃষ্টান্তে’র স্বীকৃতি। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও চ্যান্সেলর ড. অজিঙ্কা ডিওয়াই পাটিল।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্রিকেটভক্তদের কাছে তিনি “হিটম্যান”। কিন্তু এই সমাবর্তন রোহিত শর্মার কেরিয়ারের এক অন্যরকম মাইলফলক। খেলাধুলোর জগতে তাঁর অবদান ও বিশ্বমঞ্চে নেতৃত্বের জন্য এই ডি.লিট.।’ আসন্ন সমাবর্তনে রোহিত ছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মানিত করা হবে।

৩৮ বছর বয়সি রোহিত শর্মা ইতিমধ্যে টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে এখনও একদিনের ক্রিকেটে দেশের হয়ে মাঠে নামছেন। খেলছেন আইপিএলেও।


```