Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

ওডিআই ক্রিকেটে ৩৩ তম শতক হাঁকালেন রোহিত শর্মা, জয়ের দোরগোড়ায় ভারত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে তাঁর ২৫০০ রান হয়ে গেল এদিন। তাঁর দুরন্ত শতক এল ১০৫ বলে। এটি ছিল রোহিতের ৩৩তম ওডিআই শতক।

ওডিআই ক্রিকেটে ৩৩ তম শতক হাঁকালেন রোহিত শর্মা, জয়ের দোরগোড়ায় ভারত

রোহিত শর্মা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 25 October 2025 16:25

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটে একটা কথা আছে, ফর্ম হল টেম্পোরারি আর ক্লাস পার্মানেন্ট। বিরাট কোহলি ও রোহিত শর্মা হলেন ঠিক সেই ধরনের ক্রিকেটার। একটি বা দুটি ম্যাচ দেখে তাঁদের বিচার করাটা বোকামি নয়, চরম মূর্খামি। গত কয়েক মাস ধরেই একটা প্রশ্ন ক্রিকেট বিশ্বে ঘুরপাক খাচ্ছে, কবে আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি আলবিদা জানাবেন এই দুই মহাতারকা?

বিরাট আর রোহিতের অপরাধ ছিল একটাই, তাঁরা ২০২৭ ওডিআই বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন। কারণ এই দুই ক্রিকেটারের ক্যাবিনেটে অনেক ট্রফি থাকলেও একদিনের বিশ্বকাপ নেই। এমনকি গৌতম গম্ভীরও পর্যন্ত বলে দিয়েছেন, ২০২৬ ওডিআই বিশ্বকাপের চিন্তা-ভাবনায় বিরাট-রোহিত নেই। আর এই দুই তারকার ব্যাটের দাপটেই সিডনিতে সিরিজের শেষ ম্যাচে অবশেষে জিতল টিম ইন্ডিয়া।

অস্ট্রেলিয়াকে বরাবরই জ্বলে ওঠেন রোহিত ও বিরাট। চলতি সিরিজের প্রথম ম্যাচে দুজনই ব্যর্থ হয়েছিলেন। রোহিত অবশ্য দ্বিতীয় ম্যাচে ফর্মে ফেরেন। তবে পরপর দুই ম্যাচে শূন্য করে বিরাট এদিন বাইশ গজে নেমেছিলেন। কিন্তু বিরাটকে দেখে মনে হয়নি তিনি চাপে রয়েছেন। ৫৬ বলে তিনি এদিন পেলেন তাঁর কেরিয়ারের ৭৫তম অর্ধশতক। আর রোহিত তো অনবদ্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে তাঁর ২৫০০ রান হয়ে গেল এদিন। তাঁর দুরন্ত শতক এল ১০৫ বলে। এটি ছিল রোহিতের ৩৩তম ওডিআই শতক।

এদিন ভারতের প্রথম উইকেটের পতন হয়েছিল ৬৯ রানে। ২৪ রান করে হ্যাজেলউডের বলে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অধিনায়ক শুভমন গিল। তবে ভারতের এতে কোনও অসুবিধা হয়নি। এরপর চলল রোহিত-বিরাট শো। স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা চেটেপুটে উপভোগ করলেন সেই শো। আর অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ছিলেন নীরব দর্শক।


```