Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

না খেলেই ওডিআই ব্যাটারদের তালিকার দুইয়ে রোহিত, শীর্ষে যথারীতি শুভমান

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও আইসিসি ওডিআই ব্যাটারদের তালিকায় এক ধাপ উপরে উঠেছেন টিম ইন্ডিয়ার ওডিআই অধিনায়ক। 

না খেলেই ওডিআই ব্যাটারদের তালিকার দুইয়ে রোহিত, শীর্ষে যথারীতি শুভমান

রোহিত শর্মা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 13 August 2025 16:24

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলের জার্সিতে রোহিত শর্মাকে (Rohit Sharma) শেষবার দেখা গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তাঁর নেতৃত্বেই ভারত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। এরপর রোহিত শর্মা ৫ মাস ধরে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তিনি শেষবার ২০২৫ সালের ৯ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেছিলেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও আইসিসি ওডিআই ব্যাটারদের তালিকায় (ICC ODI Ranking) এক ধাপ উপরে উঠেছেন টিম ইন্ডিয়ার ওডিআই অধিনায়ক। ৭৫৬ রেটিং পয়েন্ট নিয়ে রোহিত রয়েছেন দ্বিতীয় স্থানে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তানি ব্যাটার বাবর আজমের খারাপ পারফরম্যান্সের সুবিধা পেয়েছেন রোহিত। ৩ ম্যাচের সিরিজে বাবর মাত্র ৫৬ রান করতে পেরেছেন। এর ফলে, দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে গিয়েছেন প্রাক্তন এই পাক অধিনায়কওডিআই ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছেন শুভমান গিল (Shubman Gill)। তাঁর রেটিং পয়েন্ট ৭৮৪

যদি বাবর এভাবে খেলতে থাকে, তাহলে বিরাট কোহলিও তাঁকে পিছনে ফেলে দিতে পারেন। ৭৩৬ রেটিং পয়েন্ট নিয়ে বিরাট কোহলি রয়েছেন চতুর্থ স্থানে। আর তৃতীয় স্থানে থাকা বাবরের রেটিং পয়েন্ট হল ৭৫১।

আইসিসি ওডিআই ব্যাটারদের তালিকা

ব্যাটার

দেশ 

রেটিং পয়েন্ট

শুভমান গিল 

ভারত

৭৮৪

রোহিত শর্মা

ভারত 

৭৫৬

বাবর আজম

পাকিস্তান

৭৫১

বিরাট কোহলি

ভারত 

৭৩৬

ডারিল মিচেল

নিউজিল্যান্ড

৭২০

এদিকে, টি-টোয়েন্টি ব্যাটারদের শীর্ষে যথারীতি রয়েছেন অভিষেক শর্মা। ভারতের এই বিধ্বংসী ওপেনারের রেটিং পয়েন্ট ৮২৯। ইংল্যান্ডের ফিল সল্টকে (৭৯১ রেটিং পয়েন্ট) পিছনে ফেলে ৮০৪ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিলক বর্মা। এই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তাঁর রেটিং পয়েন্ট ৭৮২। পঞ্চম স্থানে রয়েছেন জশ বাটলার। ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়কের রেটিং পয়েন্ট ৭৭২।


```