Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বাবার শেষকৃত্য সেরে সরাসরি কলকাতা, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে টিম ইন্ডিয়া শিবিরে রিঙ্কু সিং

রিঙ্কুর কামব্যাক দলকে মানসিক শক্তি জোগাবে বলে মনে করা হচ্ছে। শোকের ছায়া সত্ত্বেও দায়িত্বে ফিরছেন। এখন নজর—কলকাতা ম্যাচে। তিনি কি ব্যক্তিগত শোক ভুলে নতুন করে ছন্দ খুঁজে পাবেন?

বাবার শেষকৃত্য সেরে সরাসরি কলকাতা, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে টিম ইন্ডিয়া শিবিরে রিঙ্কু সিং

রিঙ্কু সিং

রূপক মিশ্র

শেষ আপডেট: 27 February 2026 22:35

দ্য ওয়াল ব্যুরো: ব্যক্তিগত শোকের মধ্যেও পেশাদার দায়িত্ব ভুললেন না! বাবা প্রয়াত৷ শেষকৃত্য সেরেছেন। তারপরই জাতীয় দলের শিবিরে ফিরছেন রিঙ্কু সিং (Rinku Singh)। বিসিসিআই (BCCI) সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) জানিয়েছেন, শনিবার কলকাতায় টিম ইন্ডিয়া ক্যাম্পে যোগ দেবেন বাঁ-হাতি ব্যাটার। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সুপার এইট পর্বে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই খবর নি:সন্দেহে টিমের মনোবল বাড়াবে।

রিঙ্কুর বাবা খানচাঁদ সিং (Khanchand Singh) বৃহস্পতিবার গভীর রাতে প্রয়াত হন। ভুগছিলেন লিভার ক্যানসারে। গ্রেটার নয়ডার যশার্থ হাসপাতালে (Yatharth Hospital) ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়।

শুক্রবার ভোর ৫টার ফ্লাইটে চেন্নাই থেকে দিল্লি রওনা দেন রিঙ্কু। শেষকৃত্য সম্পন্ন করেন। সেই পর্ব মিটিয়ে শনিবার কলকাতায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। দেবজিৎ সাইকিয়ার কথায়, ‘রিঙ্কু সিং কাল কলকাতায় শিবিরে আসছেন!’

এর আগে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (UPCA) প্রধান প্রেম মনোহর গুপ্তা (Prem Manohar Gupta) শোকপ্রকাশ করে বলেন, ‘এই দুঃসংবাদে আমরা অত্যন্ত মর্মাহত। ইউপিসিএ রিঙ্কু ও তাঁর পরিবারের পাশে রয়েছে।’ পাশাপাশি বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস (Mithun Manhas) সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘রিঙ্কুর বাবার প্রয়াণের খবরে গভীরভাবে ব্যথিত। এই কঠিন সময়ে তাঁর পরিবারকে শক্তি দিন মহাদেব।’

চলতি বিশ্বকাপে রিঙ্কুর পারফরম্যান্স এখনও প্রত্যাশামাফিক নয়। পাঁচ ইনিংসে করেছেন ২৪ রান। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে খাতা না খুলেই আউট। জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে শেষ ম্যাচে জায়গা পাননি। বদলে সঞ্জু স্যামসন (Sanju Samson) সুযোগ পান, নামেন ওপেনে।

রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল। জিতলে সেমিফাইনাল। হারলেই বিদায়। এমন পরিস্থিতিতে রিঙ্কুর কামব্যাক দলকে মানসিক শক্তি জোগাবে বলে মনে করা হচ্ছে। শোকের ছায়া সত্ত্বেও দায়িত্বে ফিরছেন। এখন নজর—কলকাতা ম্যাচে। তিনি কি ব্যক্তিগত শোক ভুলে নতুন করে ছন্দ খুঁজে পাবেন?


```