Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

স্টেজ ৪ লিভার ক্যানসারে বাবাকে হারালেন রিঙ্কু সিং, টি২০ বিশ্বকাপের মাঝেই শোকের ছায়া ভারতীয় দলে

কিছুদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন খচন্দ্র সিং। তবে সম্প্রতি অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গ্রেটার নয়ডার হাসপাতালে ভর্তি করা হয়। বাবার সঙ্গে দেখা করে দ্রুতই চেন্নাইয়ে ফিরে আসেন রিঙ্কু। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকলেও শেষরক্ষা হল না।

স্টেজ ৪ লিভার ক্যানসারে বাবাকে হারালেন রিঙ্কু সিং, টি২০ বিশ্বকাপের মাঝেই শোকের ছায়া ভারতীয় দলে

পৃথা ঘোষ

শেষ আপডেট: 27 February 2026 08:03

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং (Rinku Singh)-এর পরিবারে নেমে এল গভীর শোকের ছায়া। বাবা খচন্দ্র সিংকে হারালেন রিঙ্কু (rinku singh father death)। দীর্ঘদিন লিভার ক্যানসারের (rinku singh father liver cancer) সঙ্গে লড়াই চলছিল তাঁর। তিনি গ্রেটার নয়ডার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, স্টেজ ৪ লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন খচন্দ্র সিং (Khachandra Singh rinku singh father)। শেষ কয়েকদিনে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল এবং ক্রমাগত ‘রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি’-র মাধ্যমে স্থিতিশীল রাখার চেষ্টা চলছিল। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকলেও শেষরক্ষা হল না।

এই দুঃসংবাদ আসে এমন সময়ে, যখন রিঙ্কু জাতীয় দলের সঙ্গে টি২০ বিশ্বকাপের চূড়ান্ত ব্যস্ততায় রয়েছেন। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম (MA Chidambaram Stadium)-এ জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে আচমকাই তিনি দলের শিবির ছেড়ে বাড়ি ফিরে যান। বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জরুরি ভিত্তিতে ডাকা হয়েছিল।

উল্লেখ্য, কিছুদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন খচন্দ্র সিং। তবে সম্প্রতি অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গ্রেটার নয়ডার হাসপাতালে ভর্তি করা হয়।

বাবার সঙ্গে দেখা করে দ্রুতই চেন্নাইয়ে ফিরে আসেন রিঙ্কু। কিন্তু দলের কম্বিনেশনে পরিবর্তন আনে টিম ম্যানেজমেন্ট। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)-এর নেতৃত্বাধীন দল জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একাদশে দু’টি বদল আনে, যার ফলে রিঙ্কু দলে জায়গা পাননি।

দলে ভারসাম্য আনতে ওপেনার হিসেবে ফেরানো হয় সঞ্জু স্যামসন (Sanju Samson)-কে। ডানহাতি ব্যাটারের প্রয়োজন থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে (ঈশান কিষাণ) Ishan Kishan-কে নামানো হয় তিন নম্বরে এবং তিলক ভার্মা (Tilak Varma)-র ভূমিকাও বদলে তাঁকে ফিনিশারের দায়িত্ব দেওয়া হয়।

অন্য পরিবর্তন হিসেবে অক্ষর প্যাটেল (Axar Patel) দলে আসেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)-এর জায়গায়।

বিশ্বকাপে রিঙ্কুর ভবিষ্যৎ অনিশ্চিত

এই মুহূর্তে টি২০ বিশ্বকাপ ২০২৬-এ রিঙ্কুর বাকি ম্যাচগুলিতে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিসিআই (BCCI) এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। দিনের মধ্যে আরও আপডেট আসতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে ভারতীয় দল এখন কলকাতায় যাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে। এই ম্যাচের বিজয়ী দল দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেমিফাইনালে জায়গা করে নেবে।


```