Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘রিস্টার্টে’র আগে ‘রিসেট’! বাভুমাদের কাছে ফাইনাল হেরে শূন্য থেকে শুরুর ইঙ্গিত কামিন্সের

সদ্যসমাপ্ত ফাইনালেও একই ছবি। গোড়ার তিন ব্যাটসম্যান দুই ইনিংস মিলিয়ে সাকুল্যে তুলেছেন মাত্র ৪৯ রান। মার্শান লাবুশনকে মিডল অর্ডার থেকে ওপেনে নামানো হয়। সঙ্গী হন উসমান খোয়াজা।

‘রিস্টার্টে’র আগে ‘রিসেট’! বাভুমাদের কাছে ফাইনাল হেরে শূন্য থেকে শুরুর ইঙ্গিত কামিন্সের

প্যাট কামিন্স

শেষ আপডেট: 15 June 2025 12:55

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হেরে দলে পরিবর্তন, বিশেষ করে ব্যাটিং অর্ডারে আমূল রদবদলের ইঙ্গিত দিলেন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স।

আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে ২০২৫-২৭-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র। একদিকে ভারত নামছে ইংল্যান্ডের বিরুদ্ধে। অন্যদিকে অজিদের জার্নি শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে। আর এই আবহেই কিছুদিনের বিশ্রামের পর ধুঁকতে থাকা ব্যাটিং ইউনিটকে ঢেলে সাজানোর সংকেত দিলেন কামিন্স।

সত্যি বলতে, বাকি ক্রিকেটারদের কথা বাদ দিলেও, এটা দিনের আলোর মতো পরিষ্কার যে, ডেভিড ওয়ার্নারের বিকল্প এখনও খুঁজে পায়নি অস্ট্রেলিয়া। ১৭ মাস আগে ক্রিকেটকে বিদায় জানান অজি ওপেনার। তারপর থেকে বিভিন্ন ব্যাটসম্যানকে মিডল অর্ডার থেকে উপরে তুলে এনে পরীক্ষানিরীক্ষা চলেছে। কিন্তু কাজের কাজ হয়নি।

সদ্যসমাপ্ত ফাইনালেও একই ছবি। গোড়ার তিন ব্যাটসম্যান দুই ইনিংস মিলিয়ে সাকুল্যে তুলেছেন মাত্র ৪৯ রান। মার্শান লাবুশনকে মিডল অর্ডার থেকে ওপেনে নামানো হয়। সঙ্গী হন উসমান খোয়াজা। যিনি গত কয়েক মাস ধরে জুড়িদারের মুখ পরবর্তন দেখে চলেছেন। কিন্তু এই রদবদলে ক্যাঙারুদের ভাগ্য ফেরেনি। খোয়াজা নিজে লাগাতার ব্যর্থ হয়ে চলেছেন। বয়স আটত্রিশ ছুঁল। প্রথম ইনিংসে খাতা না খুলেই আউট হন, দ্বিতীয় ইনিংসে তোলেন ছ’রান। তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় চলে এসেছে বলে মত বিশেষজ্ঞদের।

তিনে ব্যাট করতে নামা ক্যামরন গ্রিনও প্রত্যাশা পূরণে অসফল। প্রথম ইনিংসে চার রান, দ্বিতীয়টিতে শূন্য রানে ড্রেসিং রুমে ফিরে যান তরুণ ক্রিকেটার। অনেকে প্রশ্নও তুলেছেন: মিচেল স্টার্ক অপরাজিত হাফ-সেঞ্চুরি না করলে এবং অ্যালেক্স ক্যারি ৪৩ না তুললে তো প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার চেয়েও কম রানে অল আউট হয়ে যেত অজি বাহিনী। আর সেক্ষেত্রে আরও সহজভাবে ও তাড়াতাড়ি ম্যাচ জিতে নিত প্রোটিয়ারা!

কথাটা ভুল নয়। মেনে নিয়েছেন প্যাট কামিন্সও। তাই টেস্টের চূড়ান্ত দিনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলে দেন, ‘দলের বেশ কিছু খেলোয়াড় অবশ্যই ভাল খেলতে পারত।‘ নাম না করে ব্যাটারদেরই যে নিশানা করেছেন অজি অধিনায়ক, সেটা বুঝতে অসুবিধে হওয়ার কথা নয়।

আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে এমনই একগুচ্ছ অমীমাংসিত প্রশ্নের জবাব পেতে চাইবে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। যার মধ্যে অন্যতম হচ্ছে, আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়া স্টিভ স্মিথের বিকল্প খোঁজা। আহত স্মিথ প্রথম ম্যাচে নামতে পারবেন না। সেক্ষেত্রে কি স্যাম কনস্টাসকে জায়গা দেওয়া হবে? সেই কনস্টাস, যিনি এখনও পর্যন্ত কেরিয়ারে মোটে দুখানা টেস্ট খেলেছেন!

তাহলে নম্বর তিনে কে নামবেন? ল্যাবুশেন? গত মরশুমে যাঁর ব্যাটিং গড় পঁচিশের সামান্য বেশি! আর কনস্টাস বাতিল হলে বিকল্প মুখ কে? জশ ইংলিস? যিনি এতদিন যাবৎ নিজেকে প্রধানত টি-২০ ব্যাটার হিসেবেই তুলে ধরেছেন!

নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিলেও অধিনায়ক কামিন্স স্বীকার করেছেন, দক্ষিণ আফ্রিকার হাতে এই পরাজয় হজমের পর আগামী দু’সপ্তাহের মধ্যে তাঁরা সামনের কথা চিন্তা করবেন। ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু মানে এক অর্থে রিসেট।‘ খোলাখুলি স্বীকার করেছেন কামিন্স।


```