Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

‘ভারতের এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর খবর অসত্য, কাল্পনিক’, পাকিস্তানকে একঘরে করার দাবি অস্বীকার বিসিসিআইয়ের

পহেলগামে জঙ্গি হামলার অনেক আগে থেকেই ভারত পাকিস্তানের (Pakistan) সঙ্গে কোনও ধরনের দ্বিদেশীয় সিরিজে অংশ নেয় না। আইসিসি টুর্নামেন্টে নামলেও সেখানে অনেক শর্ত রয়েছে। চ্যাম্পিয়নস ট্রফি (Champions Trophy) এর সর্বশেষ প্রমাণ।

‘ভারতের এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর খবর অসত্য, কাল্পনিক’, পাকিস্তানকে একঘরে করার দাবি অস্বীকার বিসিসিআইয়ের

ভারত বনাম পাকিস্তান

শেষ আপডেট: 19 May 2025 18:27

দ্য ওয়াল ব্যুরো: ভারত মোটেও পাকিস্তানকে (Pakistan) একঘরে রাখতে এশিয়া কাপ (Asia Cup 2025) থেকে নাম তুলে নিচ্ছে না। সাফ জানালেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia)।

আজ সকালেই বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়, আসন্ন এশিয়া কাপে অংশ নেবে না। যেহেতু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) মাথায় রয়েছেন মহসিন নকভি (Mohsin Naqvi), যিনি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী এবং পিসিবি-র চেয়ারম্যানও বটে, তাই ‘অপারেশন সিঁদুরে’র পর দেশজুড়ে পাকিস্তান বিরোধিতার জেরে পড়শি মুলুককে চাপে রাখতেই এশিয়া কাপে না নামার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। পুরুষ ও মহিলা—দু’দলের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত। যা ইতিমধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে নাকি জানিয়েও দেওয়া হয়েছে।

যদিও এই খবরের সত্যতা অস্বীকার করেছেন দেবজিৎ। বলেছেন, ‘সকাল থেকে বিসিসিআইয়ের এশিয়া কাপে যোগ না দেওয়া সংক্রান্ত একাধিক খবর আমাদের নজরে এসেছে। সবই কাল্পনিক, যার কোনও ভিত্তি নেই। বোর্ডের তরফে এশিয়া কাপ সংক্রান্ত কোনও আলোচনা হয়নি। কাউন্সিলকে কিছু লিখে পাঠানো তো অনেক দূরের বিষয়। এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য চলতি আইপিএল এবং আসন্ন ইংল্যান্ড সফর। যদি এশিয়া কাপ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সেটা সংবাদমাধ্যমের সূত্রে জানানো হবে।‘

উল্লেখ্য, আজ সকালেই জানা যায়, চলতি বছর অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপ থেকে নাম তুলে নেওয়ার চিন্তা শুরু করেছে ভারত। বিসিসিআইয়ের (BCCI) এক আধিকারিক কারণ হিসেবে জানিয়েছেন—যেহেতু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) মাথায় রয়েছেন একজন পাকিস্তানি মন্ত্রী, তাই তাদের আয়োজিত কোনও টুর্নামেন্টেই খেলতে নামবে না ভারতীয় দল। সীমান্ত সংঘর্ষ ও পহেলগামে জঙ্গি নাশকতার পর পাকিস্তান এখন গোটা দেশের কাছে অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তাই তারা রয়েছে, এমন কোনও টুর্নামেন্টে এই মুহূর্তে ভারত অংশ নিতে প্রস্তুত নয়।

পহেলগামে জঙ্গি হামলার অনেক আগে থেকেই ভারত পাকিস্তানের (Pakistan) সঙ্গে কোনও ধরনের দ্বিদেশীয় সিরিজে অংশ নেয় না। আইসিসি টুর্নামেন্টে নামলেও সেখানে অনেক শর্ত রয়েছে। চ্যাম্পিয়নস ট্রফি (Champions Trophy) এর সর্বশেষ প্রমাণ। সেখানে বিসিসিআই (BCCI) সাফ জানিয়ে দেয়, পাকিস্তান আয়োজক দেশ হলেও রোহিত শর্মা, বিরাট কোহলিরা মোটেও করাচি কিংবা লাহোরে গিয়ে খেলবেন না। খেলোয়াড়ডের নিরাপত্তা সুনিশ্চিত করাই মূল লক্ষ্য। তাই নিরপেক্ষ ভেন্যু ঠিক করা হোক।

বাধ্য হয়ে আইসিসিকে (ICC) ময়দানে নামতে হয়। পাক ক্রিকেট বোর্ড গোড়ায় নিমরাজি থাকলেও পরে দুবাইয়ে ভারতকে খেলতে দেওয়ার প্রস্তাব মেনে নেয়। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ স্টেজ তো বটেই, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচও দুবাইয়ের মাঠেই খেলেছিল ভারতীয় দল। জিতেছিল ট্রফিও।

পহেলগাম নাশকতার পর ছবিটা আরও ঘোলাটে হিয়েছে। বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, এবার শুধু আইসিসি বা অন্য কোনও আয়োজক সংস্থার উপর শর্ত চাপিয়েই বিসিসিআই ক্ষান্ত থাকবে না, প্রয়োজনে পাকিস্তান রয়েছে এমন টুর্নামেন্ট বয়কটও করা হতে পারে। এশিয়া কাপে সম্ভবত সেই রাস্তাতেই হাঁটতে চলেছে ভারত।

প্রসঙ্গত, ভারত যদি টুর্নামেন্টে অংশ না নেয়, তাহলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আর্থিক লোকসানের মুখে পড়তে চলেছে। এর মাথায় রয়েছেন মহসিন নকভি (Mohsin Naqvi)। তিনি আবার একাধারে পাকিস্তানের মন্ত্রী ও পিসিবির চেয়ারম্যানও বটে! জয় শাহর ছেড়ে যাওয়া আসনে বসেছেন। শাহ আইসিসির চেয়ারম্যান পদে বসার পর নকভি দায়িত্ব গ্রহণ করেন।


```