রুদ্ধশ্বাস লড়াই ছাপিয়ে এতদিন ধরে যে সওয়াল ঘুরপাক খেয়েছে, সেটা দড়ি নিয়ে। সত্যিই কি বাউন্ডারি রোপ ঠিক জায়গায় ছিল? নাকি চক্রান্ত করে সরানো হয়?

ছবি: সংগৃহীত
শেষ আপডেট: 19 August 2025 11:23
দ্য ওয়াল ব্যুরো: এক বছর কেটে গিয়েছে। দড়ি টানাটানি আজও অব্যাহত!
একদিকে ভারতীয় শিবির, অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য বিরোধী পক্ষ। একদিকের দাবি, চব্বিশের টি২০ বিশ্বকাপে (T-20 World Cup) সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ডেভিড মিলারের (David Miller) যে ক্যাচটি ধরেছিলেন, সেখানে রাউন্ডারির দড়ি সরানো হয়নি। কিংবা সরে গেলেও সেটা ইচ্ছাকৃত নয়।
অন্যদিকের পালটা আওয়াজ, পুরোটাই টিম ইন্ডিয়ার কুটিল অভিসন্ধি। আসলে ওটা আউট-ই নয়, ছক্কা। আর রানের খাতায় ছয় রান যুক্ত হলে এবং ডেভিড মিলারের মতো ব্যাটার ক্রিজে উপস্থিত থাকলে বিশ্বকাপ ভারতের নয়, দক্ষিণ আফ্রিকার হাতে ওঠা উচিত!
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের শেষ মুহূর্তে ডেভিড মিলারকে আউট করে যে ক্যাচটি নিয়েছিলেন সূর্য, সেটাই যে লড়াইয়ের মোড় ঘুরিয়ে দেয়, সে বিষয়ে আজ কারও মনে এতটুকু সন্দেহ নেই। ভারতীয় দল বিশ্বচ্যাম্পিয়ন হয়। ফের রানার্সের তকমা নিয়েই মাঠ ছাড়তে হয় প্রোটিয়া বাহিনীকে।
যদিও রুদ্ধশ্বাস লড়াই ছাপিয়ে এতদিন ধরে যে সওয়াল ঘুরপাক খেয়েছে, সেটা দড়ি নিয়ে। সত্যিই কি বাউন্ডারি রোপ ঠিক জায়গায় ছিল? নাকি চক্রান্ত করে সরানো হয়?
Ambati Rayudu – "The broadcaster indirectly helped Surya with that catch if the rope was inside it was a clear six."
Later he covered it up by saying God was with us. Is this guy indirectly taking a dig at India’s T20 World Cup win?Why has he been so salty in the last 1 year 🙁 pic.twitter.com/mWf67iaUHK— 𝐉𝐨𝐝 𝐈𝐧𝐬𝐚𝐧𝐞 (@jod_insane) August 18, 2025
এই নিয়ে প্রাক্তন ভারতীয় ব্যাটার অম্বাতি রায়ডু (Ambati Rayudu) সামনে আনলেন চমকপ্রদ তথ্য। একটি পডকাস্টে তিনি জানালেন, ফাইনালের সময় সম্প্রচারের স্বার্থে মাঠে একটি চেয়ার ও স্ক্রিন রাখা হয়েছিল। যা বসানোর সময় ব্রডকাস্টিং টিমের সদস্যরা বাউন্ডারির দড়ি একটু ভেতর থেকে, খানিকটা পিছনে ঠেলে দেন। পরে চেয়ার ও স্ক্রিন সরানো হলেও দড়ি আর আগের জায়গায় ফেরেনি। ফলে বাউন্ডারির দৈর্ঘ্য খানিকটা বেড়ে গিয়েছিল, এটা সত্য।
রায়ডুর ভাষায়, ‘সেই সময় দুনিয়াজোড়া ধারাভাষ্যকাররা হাজির ছিলেন। বিরতির সময় সহজ সম্প্রচারের স্বার্থে ওখানে একটি চেয়ার ও স্ক্রিন রাখা হয়। সেই কারণেই দড়ি একটু পিছিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পরে চেয়ার-স্ক্রিন সরানো হলেও দড়ি আগের জায়গায় ফেরানো হয়নি। ফলে বাউন্ডারি খানিকটা বড় হয়ে যায়। আমরা উপর থেকে সেটা দেখতে পাচ্ছিলাম!’ এটা কেউ ইচ্ছে করে করেনি তো? রায়াডু্র জবাব, ‘হয়তো এটাই ঈশ্বরের পরিকল্পনা ছিল!’
এরপর যখন আসল প্রশ্ন ওঠে: তাহলে কি আসলে সেটা ছয় ছিল, আউট নয়? সওয়াল শুনে রায়ডুর মন্তব্য, ‘আমি জানি না স্বাভাবিক অবস্থায় সেটা ছয় হত কি না। যদি দড়ি নিজের জায়গায় থাকত, হয়তো সূর্য ভেতর দিক থেকে দৌড়ে ক্যাচটি নিতেন!’